চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রধানমন্ত্রীর আহ্বানে জ্বালানি সহায়তা দেবে কাতার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:13 পূর্বাহ্ন 06, মার্চ 2023
in - সেমি লিড, বাংলাদেশ
A A
প্রধানমন্ত্রীর সাথে জাতিসংঘের প্রতিনিধি সাক্ষাৎ. Channel i News - চ্যানেল আই নিউজ

জাতিসংঘের আয়োজিত স্বল্পোন্নত দেশগুলোর সম্মেলনের মাঝে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে জ্বালানি সহায়তা দিতে রাজি হয়েছে কাতার। বছরে অতিরিক্ত এক মিলিয়ন মেট্রিক টন তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) দেবে দেশটি।

কাতারের রাজধানী দোহায় রোববার (৫ মার্চ) ন্যাশনাল কনভেনশন সেন্টারে (কিউএনসিসি) দেশটির আমিরের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী।

এছাড়া কাতারে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের দেখে রাখার অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর সফরসঙ্গী ও পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন এ বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন। তিনি জানিয়েছেন, বর্তমানে বাংলাদেশ ৪০ কনটেইনার অর্থাৎ ১ দশমিক ৮ থেকে ২ দশমিক ৫ (এমটিএ) জ্বালানি আমদানি করছে।

মন্ত্রী আরও জানান, বৈঠকে প্রধানমন্ত্রী রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে ক্রমবর্ধমান জ্বালানি সংকট মোকাবিলায় কাতারের কাছ থেকে আরও বেশি জ্বালানি, বিশেষ করে বছরে আরও এক মিলিয়ন মেট্রিক টন (এমটিএ) তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) চান।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘আমরা কাতারের সাহায্য চাই। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বাংলাদেশ জ্বালানি সমস্যার সম্মুখীন হচ্ছে। এজন্য আমি কাতারের সঙ্গে জ্বালানি আমদানির চুক্তি নবায়ন করতে চাই। আরও এলএনজি চাই।’

এর জবাবে কাতারের আমির জিজ্ঞেস করেন, বাংলাদেশ কতটা জ্বালানি চায়? এ প্রশ্নের জবাবে তাকে বলা হয়, বাংলাদেশ আরও একটি এমটিএ অর্থাৎ আরও ১৬-১৭ কনটেইনার জ্বালানি চায়।

এরপর কাতারি আমির শেখ তামিম জানান, এ ব্যাপারে কথা বলতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাতার ছাড়ার আগেই দেশটির জ্বালানিমন্ত্রী তার সঙ্গে বৈঠক করবেন।

কাতারের আমির বলেছেন, ‘আমি আপনাকে সহযোগিতা করতে চাই। কাতার সব সময় বাংলাদেশের সহযোগিতায় এগিয়ে আসবে।’

বৈঠকে শেখ হাসিনা কাতারের আমিরকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানালে শেখ তামিম বাংলাদেশ সফরের বিষয়ে ইতিবাচক মনোভাব জানান।

Tags: কাতারের আমিরজ্বালানি সহায়তাপ্রধানমন্ত্রী শেখ হাসিনা
Previous Post

ম্যানচেস্টার ইউনাইটেডকে গোলবন্যায় ডোবাল লিভারপুল

Next Post

‘এই হল আমার, আমার কথাতেই হল চলবে’, দাবি ছাত্রলীগ নেত্রীর

Next Post
কুড়িগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ছবি, শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ স্থান. Channel i News - চ্যানেল আই নিউজ

'এই হল আমার, আমার কথাতেই হল চলবে', দাবি ছাত্রলীগ নেত্রীর

সৌদি আরবের পতাকা উড়ছে শহরের মধ্যে, আধুনিক ভবনের পেছনে. Channel i News - চ্যানেল আই নিউজ

অবৈধ ভিসা ব্যবসা: সৌদি দূতাবাস কর্মকর্তাসহ ৮ বাংলাদেশী গ্রেপ্তার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT