চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রাথমিকে ৩২ হাজার প্রধান শিক্ষক নিয়োগে প্রধান উপদেষ্টার নির্দেশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:38 অপরাহ্ন 15, জুলাই 2025
in - টপ লিড নিউজ, শিক্ষা
A A
প্রধান শিক্ষক নিয়োগে প্রধান উপদেষ্টার নির্দেশনা নিয়ে আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে প্রধান শিক্ষকের ৩২ হাজার শূন্য পদে দ্রুত নিয়োগ সম্পন্নের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। সোমবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এক বৈঠকে তিনি এ নির্দেশনা দেন।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সংশ্লিষ্ট এ বৈঠকে উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার, সচিব আবু তাহের মো. মাসুদ রানা, প্রধান উপদেষ্টার মুখ্য সচিব সিরাজ উদ্দিন মিয়াসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা।

বৈঠকে প্রাথমিক শিক্ষার বর্তমান মান, বিদ্যালয়ভিত্তিক পারফরম্যান্স ও কাঠামোগত অগ্রগতি নিয়ে আলোচনা হয়। প্রধান উপদেষ্টা কোন কোন বিদ্যালয় ভালো করছে, সে ব্যাপারে মূল্যায়ন জানতে চান।

উপদেষ্টা বিধান রঞ্জন রায় বলেন, ‘প্রাথমিক শিক্ষায় অবকাঠামো উন্নয়নে বিপুল ব্যয় হলেও কাঙ্ক্ষিত শিক্ষাগুণ অর্জিত হয়নি। আমরা স্কুলভিত্তিক র‍্যাংকিং চালু করেছি। যেসব বিদ্যালয়ের শিক্ষার্থীরা পিছিয়ে, তাদের জন্য আলাদা কর্মসূচি নেওয়া হচ্ছে।’

তিনি আরও জানান, মূল্যায়নে দেখা গেছে, যেসব বিদ্যালয়ে শিক্ষার মান ভালো, সেগুলোতে প্রধান শিক্ষকের দক্ষতা এবং সহকর্মীদের সঙ্গে তার ব্যবহারের ওপরেই সাফল্য নির্ভর করছে।

এই প্রেক্ষাপটে প্রধান উপদেষ্টা নির্দেশ দেন, প্রধান শিক্ষক পদে পদায়নের পাশাপাশি নতুন নিয়োগ প্রক্রিয়াও শুরু করতে হবে। তিনি বলেন, ‘প্রধান শিক্ষক নিয়োগে যোগ্যতা, অভিজ্ঞতা ও বয়সভিত্তিক ক্যাটাগরি চালু করতে হবে। যারা দীর্ঘদিন শিক্ষকতা করেছেন, তাদের প্রাধান্য দিতে হবে। আবার তরুণরাও যেন এই দায়িত্বে সুযোগ পান, সে ব্যবস্থাও রাখতে হবে।’

প্রধান শিক্ষক নিয়োগ দ্রুত সম্পন্ন করতে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সঙ্গে সমন্বয় করে দ্রুত বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেন তিনি।

এছাড়া শিক্ষকদের বদলির ক্ষেত্রে সুস্পষ্ট নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তার ওপরও জোর দেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, ‘অনেকে এক উপজেলায় চাকরি নিয়ে পরে শহরের কাছে বদলির জন্য তদবির করেন। এতে স্বচ্ছতা বিঘ্নিত হয়। বদলির জন্য নির্দিষ্ট প্রক্রিয়া থাকতে হবে এবং তা কঠোরভাবে মেনে চলতে হবে।’

স্কুল অবকাঠামো নারীবান্ধব কি না, সেদিকে নজর দিতে সংশ্লিষ্টদের আহ্বান জানান মুহাম্মদ ইউনূস। ভবন নির্মাণ কমিটিতে কমপক্ষে একজন নারী স্থপতি রাখার প্রস্তাব দিয়ে বলেন, ‘পরিকল্পনা, নকশা ও বাস্তবায়নে মেয়েদের প্রয়োজনকে অগ্রাধিকার দিতে হবে।’

প্রাথমিক বিদ্যালয়গুলোতে ধারাবাহিকভাবে ইন্টারনেট সংযোগ ও মাল্টিমিডিয়া শ্রেণিকক্ষ চালুর ওপরও গুরুত্বারোপ করেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, ‘প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে হবে। প্রতিটি বিদ্যালয়ে মাল্টিমিডিয়া শিক্ষা চালু হলে শিক্ষার্থীদের শেখার মান বাড়বে।”

সভায় সিদ্ধান্ত হয়, প্রধান শিক্ষক পদে নিয়োগ ও বদলি নীতিমালার খসড়া এক মাসের মধ্যে উপস্থাপন করতে হবে এবং বিদ্যালয়ভিত্তিক শিক্ষামান মূল্যায়নের কাজ চলমান রাখতে হবে।

Tags: প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মুহাম্মদ ইউনূসপ্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়
Previous Post

র‍্যাপারকে লক্ষ্য করে গুলি

Next Post

যৌন হয়রানির বিচার না পেয়ে গায়ে আগুন দিয়ে ছাত্রীর আত্মহত্যা

Next Post
অগ্নিকাণ্ডের সময় ছাত্রীর ছবি, ঘটনাস্থলে ধোঁয়া ও আগুন দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

যৌন হয়রানির বিচার না পেয়ে গায়ে আগুন দিয়ে ছাত্রীর আত্মহত্যা

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

কেন্দ্রীয় শহিদ মিনারে 'জুলাই উইমেনস ডে'র আয়োজন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT