বীজসহ কৃষি উপকরণের দাম বাড়লেও গাইবান্ধায় এবার রেকর্ড পরিমাণ জমিতে আলুর চাষ হয়েছে। উপকরণের দাম বাড়ায় আলুর উৎপাদন ব্যয়ও বেড়েছে। অনুকূল আবহাওয়ায় চাষিরা ভালো ফলনের আশা করলেও, ক্ষেতে দেখা দিয়েছে কান্ডপচাসহ নানা রোগবালাই। বাজারে আগাম জাতের আলুর সরবরাহ ভালো থাকায় কমেছে দাম।









