চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মধ্যবিত্তের রোজার বাজেট কমেছে অর্ধেক

রোকসানা আমিন by রোকসানা আমিন
9:58 পূর্বাহ্ন 21, মার্চ 2023
in - সেমি লিড, অর্থনীতি
A A
সবজি ও মসলা সহ একটি বাজারের দৃশ্য, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

তেল, চিনি, ছোলাসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম তুলনামূলক বেশি হওয়ায় গতবারের চেয়ে এবার রোজার বাজেট অর্ধেকে নামিয়ে এনেছেন বলে জানিয়েছন মধ্যবিত্তরা। রোজার এক মাস আগেই বেড়ে গেছে অনেক পণ্যের দাম। গত কয়েক মাস ধরে দ্রব্যমূল্যের চড়া বাজারে এরই মধ্যে নিম্ন ও নিম্ন মধ্যবিত্ত ক্রেতাদের হিমশিম অবস্থা।

রাজধানীর মহাখালি কাঁচাবাজারে ২৯ বছর ধরে গরুর মাংসের দোকানে কসাইয়ের কাজ করেন মুজিবর। তার হাত থেকে কেজি কেজি মাংস কিনে নিয়ে যান বিত্তবান ক্রেতারা। কিন্তু নিজের সাত সদস্যের পরিবারের জন্য মাংস কিনেছেন কিনা প্রশ্ন করতেই ধরে রাখতে পারেনি চোখের পানি।

বাজার ঘুরতেই দেখা হয় মোমেনার সঙ্গে। দিনমজুর স্বামীর আয়ে মাছ মাংস কেনার সামর্থ্য নাই। তাই দুই সন্তানের জন্যে দোকানে ভাঙা ডিমের খোঁজ করছেন তিনি। তিনি বলেন, মুরগি আর গরুর দাম তো অনেক বেশি। আমাদের নাগালের বাইরে। ভাঙ্গা ডিমের দাম কম থাকায় বাচ্চাদের জন্য ভাঙ্গা ডিম কিনছি।

বাজার ঘুরে ভিক্ষা করেন আশিবছরের জয়নব। প্রতিদিন যা টাকা পান তা দিয়েই চলে খাওয়া দাওয়া। ভিক্ষা করতে না পারলে উপোস কাটাতে হয়। তিনি বলেন, আগে অনেকেই খেতে দিত। খাবারের দাম বেড়ে যাওয়ায় এখন দিতে চায় না।

বিক্রেতারা জানিয়েছেন আগের দামেই স্থিতিশীল রয়েছে বাজার। খুচরা ব্যবসায়ীরা বলছেন রোজায় পণ্যের দাম আর বাড়বে না। তবে দাম বেড়ে যাওয়ার আশঙ্কায় অনেকে একমাস আগেই সেরেছেন রোজার বাজার।

বাজার ঘুরে দেখা গেছে রোজার এক সপ্তাহ আগেই বেশির ভাগ পণ্যের দাম কেজিতে ১০ থেকে ২০ টাকা বেড়ে এখন স্থিতিশীল।

Tags: কাঁচাবাজারচিনিছোলাতেলমধ্যবিত্তরোজা
Previous Post

কুয়েতে তেলের পাইপ লাইনে ছিদ্র

Next Post

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

Next Post
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

লক্ষ্মণ নরসিমহান স্টারবাকসের নতুন সিইও, ভারতীয় বংশোদ্ভূত. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতীয় বংশোদ্ভূত লক্ষ্মণ নরসিমহান স্টারবাকসের নতুন সিইও

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT