রাজধানীর পাইকারী বাজারে মাছসহ নিত্যপণ্যের দাম আরও বেড়েছে। সরকার যে কয়টি পণ্যের দাম বেঁধে দিয়েছে তার একটিও নির্ধারিত দামে বিক্রি হচ্ছে না বলে অভিযোগ করেছেন ক্রেতারা। পাইকারী ব্যবসায়ীদের অভিযোগ, মজুদদারদের জন্য বাজারে পণ্যের পর্যাপ্ত সরবরাহ নেই, তাই দামও বেশি।







