চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘রাফী নামই ব্র্যান্ড’— এবার বিদেশের বাজারে ‘প্রেশার কুকার’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:36 অপরাহ্ন 01, এপ্রিল 2026
in বিনোদন
A A
নির্মাতা রায়হান রাফী ও পরিবেশক রাজ হামিদ

নির্মাতা রায়হান রাফী ও পরিবেশক রাজ হামিদ

ঈদুল ফিতরে মুক্তির পর দর্শকদের আলাদা নজর কেড়েছে ‘প্রেশার কুকার’। সিনেপ্লেক্স-মাল্টিপ্লেক্সের দর্শকদের কাছে গতানুগতিক সিনেমাগুলোর বাইরে অন্যরকম স্বাদ দিচ্ছে রায়হান রাফী পরিচালিত ছবিটি।

মুক্তির পর দর্শকদের ইতিবাচক রিভিউ দেখে যুক্তরাষ্ট্র, কানাডার দর্শকরাও ‘প্রেশার কুকার’ দেখার জন্য মুখিয়ে আছেন। সেই অপেক্ষা শেষ হতে যাচ্ছে চলতি মাসেই। এবার ‘প্রেশার কুকার’ অ্যাটলান্টিক পাড়ি দিচ্ছে!

‘বায়োস্কোপ’ ফিল্মসের কর্ণধার রাজ হামিদ চ্যানেল আই অনলাইনকে খবরটি জানিয়ে বলেন, এপ্রিলের শেষেই হয়তো বা আমরা মুক্তি দেব। সব পরিস্থিতি বিবেচনা করেই আমরা রিলিজ দেব। তবে আমাদের প্ল্যান রয়েছে, এপ্রিল মিস হলে মে-এর প্রথম সপ্তাহে আমেরিকা-কানাডাতে চলবে ‘প্রেশার কুকার’।

দীর্ঘদিন ধরে বর্হিবিশ্বে বাংলা সিনেমার পরিবেশনা করছেন রাজ হামিদ। বাংলা সিনেমাকে পৃথিবীময় ছড়িয়ে দিতে তার বিশেষ অবদান রয়েছে।

নামী এই পরিবেশক বলেন,“ঢাকায় আমাদের বন্ধুবান্ধবদের মাধ্যমে জেনেছি মুক্তির পর রাফীর এই ছবির আলাদা কদর রয়েছে। সে তার মেকিংয়ে আলাদা ম্যাজিক দেখিয়েছেন। নির্মাতা হিসেবে রায়হান রাফী পুরোপুরি পরীক্ষিত। পোড়ামন ২, পরাণ, সুড়ঙ্গ, তুফান, তাণ্ডব দিয়ে আমেরিকা, কানাডায় রাফীর সুনাম রয়েছে। এটা রায়হান রাফীর ছবি, সে হিসেবে রাফী বিশ্বস্ত। আমি খবর পেয়েছি, প্রেশার কুকারের এনার্জি ও চালিকা শক্তিই হচ্ছে নির্মাতা রায়হান রাফী। এর সঙ্গে স্টোরি, নির্মাণ এবং রাফী; এই তিনটি জিনিস ব্লাস্ট করেছে। কাস্ট এন্ড ক্রু ফ্যাক্ট না এখানে। এ কারণে যুক্তরাষ্ট্রের কমিউনিটিতে এই ছবির আগ্রহ অনেক বেশি। অনেক আগেই ঠিক করে রেখেছিলাম এই ছবি চালাবো।”

রাজ হামিদ বলেন,“আমেরিকা-কানাডার পাশাপাশি একযোগে ইউকে-তেও মুক্তি দেয়ার চেষ্টা করছি। আশা করছি, প্রেশার কুকার ওভারসিসেও ভালো ফিডব্যাক দেবে। কারণ, রায়হান রাফী নাম থাকায় অনেকে ছবি দেখতে আসবে।”

এই পরিবেশক বলেন,“দেশের দর্শকদের তুলনায় আমেরিকার দর্শকরাও ম্যাচিউর। তারা এই গল্পকে আরও বেশি গভীরভাবে অনুভব করতে পারবে। সে তুফান, তাণ্ডব দিয়ে যে অ্যাকশন জনরা সেট করেছেন, আমার বিশ্বাস প্রেশার কুকার দিয়ে নতুন ট্রেন্ড তৈরি করতে পারবে।”

এই সিনেমার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো, এতে প্রচলিত অর্থে কোনো নায়ক নেই। পুরো গল্প আবর্তিত হবে নারী চরিত্রদের ঘিরে। ঢালিউডে যেখানে এখনো নায়কনির্ভর গল্পই বেশি দেখা যায়, সেখানে এমন নারীকেন্দ্রিক চলচ্চিত্র আলাদা গুরুত্ব পাচ্ছে।

ইমপ্রেস টেলিফিল্ম এবং কানন ফিল্মসের যৌথ প্রযোজনায় প্রেশার কুকারের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শবনম বুবলী, নাজিফা তুষি, স্নিগ্ধা চৌধুরী ও মারিয়া শান্ত প্রমুখ।

Tags: নাজিফা তুষিপ্রেশার কুকারমারিয়া শান্তরাজ হামিদরায়হান রাফীলিড বিনোদনশবনম বুবলীস্নিগ্ধা চৌধুরী
Previous Post

হামে এখন পর্যন্ত ৪১ জনের মৃত্যু, রোববার সারাদেশে টিকা কর্মসূচি শুরু

Next Post

অস্ট্রেলিয়ার বিগ ব্যাশে বর্ষসেরা হলেন বাংলাদেশের রিশাদ

Next Post

অস্ট্রেলিয়ার বিগ ব্যাশে বর্ষসেরা হলেন বাংলাদেশের রিশাদ

জনগণের টাকা জনগণের জন্যই ব্যয়ের চেষ্টা করছি: প্রধানমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT