চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আমি কী বানিয়েছি সেটা দেখতে হলে এলেও ‘প্রেশার কুকার’ হিট হবে

ঈদের জন্য নির্মিত ইমপ্রেসের ‘প্রেশার কুকার’ নিয়ে নির্মাতা রায়হান রাফী

নাহিয়ান ইমন by নাহিয়ান ইমন
4:23 অপরাহ্ন 03, মার্চ 2026
in বিনোদন
A A

এই সময়ে বাংলাদেশের অন্যতম সফল চলচ্চিত্র পরিচালক রায়হান রাফী। ‘পোড়ামন ২’, ‘পরাণ’, ‘দামাল’, ‘সুড়ঙ্গ’, ‘তুফান’, ‘তাণ্ডব’ দিয়ে তিনি দর্শকদের কাছে আস্থা অর্জন করেছেন। বিগত কয়েক বছর ধরে, ঈদ এলেই নির্মাতা রায়হান রাফীর সিনেমার প্রতি আলাদা কদর থাকে!

শুধু সিনেমা নয়, ওয়েব কনটেন্টেও রাফী মুন্সিয়ানা দেখিয়েছেন। এবারের ঈদে রাফী নায়ক ছাড়াই চার অভিনেত্রী শবনম বুবলী, নাজিফা তুষি, স্নিগ্ধা চৌধুরী, মারিয়া শান্তদের নিয়ে ‘প্রেশার কুকার’ নামে একটি সিনেমা আনছেন।

চ্যানেল আই অনলাইনকে দেয়া সাক্ষাৎকারে রায়হান রাফী জানান, তিনি বিশ্বাস করেন, এই সিনেমা দেখে দর্শকরা সিনেমা হলে নিজেদের রিলেট করতে পারবে।’

“ঢাকা শহরে আমরা যারা বসবাস করি, তারা অনেকটাই ‘প্রেশার কুকার’-এর মধ্যে থাকি। প্রেশার কুকার যেমন গরম, শহরটাও একইভাবে অনেক গরম। এই যন্ত্র দ্রুত রান্না হতে সাহায্য করে। এই শহরে প্রতি সেক্টরে মানুষ অল্প সময়ে সফল হতে চায়। এতে করে রিস্ক বেশি থাকে। কেউ সফল হয়, কেউ খুন হয়। প্রেশার কুকার একটা নামের সিম্বল। একইভাবে ঢাকাকে আমরা প্রেশার কুকার হিসেবে দেখিয়েছি। এখানে একাধিক নারী আছে, যাদের গল্প দেখাবো।”

‘প্রেশার কুকার’ যৌথভাবে প্রযোজনা করছে ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড এবং কানন ফিল্মস। রাফী বলেন, “সাগর ভাই (ফরিদুর রেজা সাগর) আমার পিতৃতুল্য মানুষ। তিনি ভীষণ সম্মানিত একজন ব্যক্তি। তার সঙ্গে আমি এবার প্রথম প্রযোজনা করছি। অবশ্যই এই সিনেমায় এমন কিছু আছে, যার কারণে পরাণ, সুড়ঙ্গ, তুফান, তাণ্ডবের পর আমি প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করছি। আমার প্রথম প্রযোজিত সিনেমা এটি। এর প্রতি আলাদা ইমোশন আছে।”

“অনেকে বলে, রাফী দর্শকদের পালস বোঝে। কেন জানি মনে হচ্ছে ‘প্রেশার কুকার’ দর্শক দেখবে। এখনও পর্যন্ত আমার সিনেমা দর্শক দেখেছে বলে হিট হয়েছে। জানি না, ‘প্রেশার কুকার’ হিট হবে না কিনা, তবে কমার্শিয়াল সিনেমায় নতুন ট্রেন্ড যুক্ত করবে। আইটেম গান, কয়েকটা ফাইট এসব দিয়ে আমরা যে ফরম্যাটে আটকে আছি, সেখান থেকে নতুন ফরম্যাট তৈরি করবে। অনেক নতুন ডিরেক্টর এই ধরনের গল্পে সিনেমা করার সাহস পাবে।”

কথা প্রসঙ্গে রাফী বলেন, আমাদের ইন্ডাস্ট্রিতে শাকিব ভাইয়ের (শাকিব খান) চাহিদা সবচেয়ে বেশি। কিন্তু উনি একা ১০ জন ডিরেক্টরকে তো শিডিউল দিতে পারেন না। নতুন ডিরেক্টরদের কাছে তার শিডিউল পাওয়া স্বপ্নের মতো। শাকিব ভাই যাকে শিডিউল দেবে তার লাইফ পুরা চেঞ্জ হবে। ‘প্রেশার কুকার’র এর মতো সিনেমা যখন চলবে, তখন এই ধরনের সিনেমা নির্মাণ বাড়বে। যেসব সিনেমা কান অথবা অস্কারে পুরস্কার পাচ্ছে সবখানে কী বড় বড় নায়িকা থাকে? উত্তর না! অবশ্যই দেশে বড় সুপারস্টার দরকার আছে, কিন্তু ‘প্রেশার কুকার’ মতো গল্পের সিনেমাও দরকার আছে।

অন্যান্যবার রাফীর সিনেমায় নায়করা থাকতেন। কিন্তু এবার নেই! ব্যবসায়িকাভাবে হিট হওয়া অনেকটা রিস্ক না? রাফীর উত্তর, অবশ্যই ‘প্রেশার কুকার’ রিস্ক প্রজেক্ট। তবে জীবনে রিস্ক না নিলে তো আমি রায়হান রাফী হতে পারতাম না। দেখুন আমার আগে প্রতিটি প্রজেক্টে রিস্ক ছিল, কিন্তু সেগুলো সুপারহিট-ব্লকবাস্টার হয়েছে। সত্যি বলতে ‘প্রেশার কুকার’ তো অনেক বাজেটের সিনেমা না। যে বাজেটে ‘সুড়ঙ্গ’, ‘আয়নাবাজি’, ‘হাওয়া’ হয়েছিল, ঠিকঠাক যেটা দরকার সেই আয়োজনেই করেছি। বাজেট বেশি লাগেনি কারণ আমাদের তো বিদেশে শুটিং করা লাগেনি। এজন্য আমি সেইফ জোনে আছি। দেখুন, আমি রাফী কী বানিয়েছি সেটা দেখার জন্য মানুষ হলে আসলেও সিনেমা হিট হবে। আর মানুষ যদি ভালো বলে তাহলে ব্লকবাস্টার হবে। এতোটুকু বিশ্বাস মানুষ আমাকে করে যে, আমি জগা খিচুড়ি বানাবো না।

Tags: ইমপ্রেস টেলিফিল্মপ্রেশার কুকাররায়হান রাফীলিড বিনোদন
Previous Post

চ্যাম্পিয়ন চীনকে দুই গোলের বেশি দিতে দেয়নি বাংলাদেশ

Next Post

মেট্রোরেলে শিক্ষার্থী, প্রতিবন্ধী ও ৬৫’র বেশি বয়সিদের ২৫ শতাংশ ভাড়া ছাড়

Next Post

মেট্রোরেলে শিক্ষার্থী, প্রতিবন্ধী ও ৬৫’র বেশি বয়সিদের ২৫ শতাংশ ভাড়া ছাড়

ভিআইপি প্রটোকল না থাকায় রাজধানীতে বেড়েছে যানবাহনের গতি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT