চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লন্ডনে আজ রাফীর ‘প্রেশার কুকার’!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:02 অপরাহ্ন 22, এপ্রিল 2026
in বিনোদন
A A

দাপটের সাথে দেশের প্রেক্ষাগৃহে চলছে ঈদে মুক্তি প্রাপ্ত ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত আলোচিত সিনেমা ‘প্রেশার কুকার’। সিনেমাটি এবার অংশ নিতে যাচ্ছে ‘লন্ডন বেঙ্গলি ফিল্ম ফেস্টিভ্যালে।

খবরটি পুরনো, নতুন খবর হলো; উৎসবে যোগ দিতে এরইমধ্যে লন্ডনের উদ্দেশে মঙ্গলবার রাতে ঢাকা ছেড়েছেন রায়হান রাফী।

যুক্তরাজ্যে বসবাসরত বাংলা ভাষাভাষী দর্শকদের অন্যতম বড় এই চলচ্চিত্র উৎসবের নবম আসরে ছবিটির ইউকে প্রিমিয়ার অনুষ্ঠিত হবে বুধবার (২২ এপ্রিল) রাত ৮টায়।

উৎসব কর্তৃপক্ষ জানিয়েছে, আন্তর্জাতিক দর্শকদের সামনে ভিন্নধর্মী গল্প ও নির্মাণশৈলীর জন্যই ‘প্রেশার কুকার’কে নির্বাচিত করা হয়েছে।

ছবিটি নিয়ে নির্মাতা রাফী চ্যানেল আই অনলাইনেক বলেন, “আমাদের এই সিনেমাটি আর্টিস্টিক ধাঁচের। এ ধরনের সিনেমা সাধারণত ফেস্টিভ্যালে দর্শকদের কাছ থেকে ভালো সাড়া পায়। দেশের প্রেক্ষাগৃহে এখনো সিনেমাটি ভালো চলছে। এর মধ্যেই লন্ডন বেঙ্গলি ফিল্ম ফেস্টিভ্যাল থেকে প্রিমিয়ারের আমন্ত্রণ পাওয়া আমাদের জন্য বড় অর্জন।”

লন্ডন বেঙ্গলি ফিল্ম ফেস্টিভ্যাল বাংলা ভাষার চলচ্চিত্রকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে বিবেচিত হয়। প্রতিবছরই এখানে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের নির্বাচিত সিনেমা প্রদর্শিত হয়।

স্বল্পসংখ্যক হল নিয়ে ‘প্রেশার কুকার’ সিনেমাটি মুক্তির পর বেশ আলোচনা তৈরি করে। দিনকে দিন প্রেক্ষাগৃহে বাড়ছে এই সিনেমার দাপট।

সিনেমায় অভিনয় করেছেন নাজিফা তুষি, শবনম বুবলী, স্নিগ্ধা চৌধুরী, মারিয়া শান্ত, ফজলুর রহমান বাবু, চঞ্চল চৌধুরী প্রমুখ।

Tags: অভিনয়ইমপ্রেস টেলিফিল্মপ্রেশার কুকাররায়হান রাফীলিড বিনোদনসিনেমা
Previous Post

পেট্রোল-ডিজেলের দাম কমিয়েছে চীন

Next Post

প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী জিয়াউদ্দিন হায়দার

Next Post

প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী জিয়াউদ্দিন হায়দার

নতুন সিজনে যে বার্তা দিলেন প্রিয়াঙ্কা!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT