চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চাহিদা ঊর্ধ্বমুখী, ১৮০০ টাকার টিকিটেও হাউজফুল!

পহেলা বৈশাখে দর্শক চাহিদায় দ্বিতীয় অবস্থানে ‘প্রেশার কুকার’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:25 অপরাহ্ন 15, এপ্রিল 2026
in বিনোদন
A A

মুক্তির চার সপ্তাহ পার করেও দর্শক আগ্রহে ভাটা পড়েনি রায়হান রাফী পরিচালিত ছবি ‘প্রেশার কুকার’–এর, বরং সময়ের সঙ্গে সঙ্গে সিনেমাটি নিয়ে বেড়েছে দর্শকের আগ্রহ!

আর সেই প্রভাব দেখা গেছে পহেলা বৈশাখে! ছুটির দিন হওয়ায় সিনেমা হলে বেড়েছে দর্শকের ভিড়! এদিন সিনেপ্লেক্সে চাহিদার শীর্ষে ছিলো ঈদের আরেক সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’, আর দ্বিতীয় অবস্থানেই জায়গা করে নিয়েছে রাফীর ‘প্রেশার কুকার’!

স্টার সিনেপ্লেক্সে দৈনিক আটটি শো চলছে ইমপ্রেস টেলিফিল্ম ও কানন ফিল্মস প্রযোজিত ‘প্রেশার কুকার’ এর। সিনেমাটি দেখে দর্শকদের ইতিবাচক প্রতিক্রিয়ার কারণেই দিনকে দিন বাড়ছে দর্শক!

মুক্তির ২৫ তম দিনে ইন্টারন্যাশনাল রাইটস এবং ডোমেস্টিক গ্রস মিলিয়ে প্রায় ২কোটি ছুঁয়েছে। চতুর্থ সপ্তাহেও দর্শকরা বলছেন, ভিন্নধর্মী গল্প ও বাস্তবধর্মী উপস্থাপন ‘প্রেশার কুকার’কে অন্য ধারার ছবির থেকে আলাদা করেছে।

মুক্তির প্রথম দিকের তুলনায় চতুর্থ সপ্তাহে এসে স্টার সিনেপ্লেক্সে ‘প্রেশার কুকার’-এর টিকিট বিক্রি ঊর্ধ্বমুখী বলে মন্তব্য করেছেন সিনেপ্লেক্সের মিডিয়া ম্যানেজার মেজবাহ আহমেদ।

তিনি বলেন, প্রেশার কুকারের নির্দিষ্ট শ্রেণীর দর্শকরা ভালো দেখছে। এসকেএস টাওয়ার (মহাখালী), সেন্টার পয়েন্ট (উত্তরা)-এর ভিআইপি, রয়েল ক্লাবে হাউজফুল দিচ্ছে সিনেমাটি, যেখানে টিকিটের দাম ১৫০০ এবং ১৮০০ টাকা! শুরু থেকে এখনও পর্যন্ত এর দর্শক ড্রপ করেনি। এটা ভালো দিক।

এদিকে, ‘প্রেশার কুকার’ সিনেমা দেখানো হবে ‘লন্ডন বেঙ্গলি ফিল্ম ফেস্টিভ্যালে’। যুক্তরাজ্যে বসবাসরত বাংলা ভাষাভাষী দর্শকরা এই চলচ্চিত্র উৎসবের আয়োজন করে থাকেন। এটি উৎসবের নবম আসর, যা অনুষ্ঠিত হবে আগামী ২২ এপ্রিল।

ঢাকার নাগরিক জীবনের চাপ, সামাজিক দ্বন্দ্ব এবং ব্যক্তিগত সংগ্রামের বাস্তবতার মধ্য দিয়ে চার নারীর ভিন্ন ভিন্ন যাত্রার গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘প্রেশার কুকার’ সিনেমা। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন শবনম বুবলী, নাজিফা তুষি, স্নিগ্ধা চৌধুরী ও মারিয়া শান্ত।

আরও রয়েছেন ফজলুর রহমান বাবু, শহীদুজ্জামান সেলিম, মিশা সওদাগর, গাজী রাকায়েত, আজিজুল হাকিম ও সাবেরী আলম।

Tags: আজিজুল হাকিমইমপ্রেস টেলিফিল্মগাজী রাকায়েতটেলিফিল্মতুষিপহেলা বৈশাখপ্রেশার কুকারফজলুর রহমান বাবুবুবলীমিশা সওদাগররায়হান রাফীলিড বিনোদনশহীদুজ্জামান সেলিমসিনেমা
Previous Post

কিউইদের বাংলাদেশ সফরের দলকে ‘দ্বিতীয় সারির’ মানতে নারাজ সিমন্স

Next Post

‘বাংলাদেশের দারুণ কিছু পেসার আছে, স্পিন উইকেটের দরকার নেই’

Next Post

‘বাংলাদেশের দারুণ কিছু পেসার আছে, স্পিন উইকেটের দরকার নেই’

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়ে দিলেন রুবেল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT