চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কানাডায় বৈশাখী মেলা ও বর্ষবরণ উপলক্ষে সংবাদ সম্মেলন

আহসান রাজীব বুলবুল by আহসান রাজীব বুলবুল
11:22 পূর্বাহ্ন 11, এপ্রিল 2026
in প্রবাস সংবাদ
A A

কানাডার ক্যালগেরি’র ডেরা ব্যাংকুয়েট হলে আগামী ১৮ ই এপ্রিল বাংলাদেশ কানাডা এসোসিয়েশন অফ ক্যালগেরি’র আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাঙালির ঐতিহ্যবাহী প্রাণের উৎসব এবং বাংলা সংস্কৃতির ধারক-বাহক পহেলা বৈশাখ।

এই উপলক্ষ্যে আয়োজকদের উদ্যোগে ক্যালগেরির ‘বাংলাদেশ সেন্টারে” এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে দিনব্যাপী সাংস্কৃতিক ও নানা আয়োজনের কথা তুলে ধরা হয়।

এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ কানাডা এসোসিয়েশন অফ ক্যালগেরি’র সভাপতি ইকবাল রহমান, সাধারণ সম্পাদক আসিফ হোসেন, সহ-সভাপতি আনোয়ারুল করিম হিরু, আলমগীর দারাইন, সাবেক সভাপতি আব্দুল্লা রফিক, এ্যডভাইজার জাকির হোসেন, সংগীত শিল্পী সেলিম রেজা, সংগঠনের নীলাঞ্জনা রায়, সুবর্ণা খন্দকার, সুলতান তাইপুর, রেহানা পারভীন, ও মোঃ হাকিম।

অনুষ্ঠানের মিডিয়া পার্টনার “চ্যানেল আই” ও “প্রবাস বাংলা ভয়েস”।

সংবাদ সম্মেলনে অনুষ্ঠান সূচী ও লিখিত বক্তব্য পাঠ করেন আনোয়ারুল করিম হিরু।

আয়োজকরা জানান, বৈশাখী মেলায় মূল আকর্ষণ থাকবে ছোট ছোট শিশু-কিশোরদের হাতে মুখ ও মুখোশ নিয়ে মঙ্গল শোভাযাত্রা।

দিনব্যাপী অনুষ্ঠানে ভালবাসার রঙ, আড্ডার রঙ, লোকজ ভাবনা, বাংলার ঐতিহ্য ও আনুষ্ঠানিকতায় একে অপরের সান্নিধ্যে শ্রদ্ধা ও ভালবাসা বিনিময়ের মাধ্যমে হৃদয়-মন ভরে উঠবে প্রবাসী জীবনের আনন্দ জয়গানে।

তাঁরা জানান, প্রবাসের এই আনন্দ ঘন মূহুর্তকে স্মরনীয় করতে বৈশাখী মেলায় থাকবেন বাংলাদেশের ফিডব্যাক ব্যান্ড এর কিংবদন্তী বিখ্যাত শিল্পী মাকসুদের লাইভ কনসার্ট। প্রবাসের মাটিতে তিনি তুলে ধরবেন আশি এবং নববই দশকের সেই সব বিখ্যাত গান। অন্যদিকে তরুণ প্রজন্মের স্থানীয় শিল্পীরা তুলে ধরবেন সমসাময়িক কালের বিখ্যাত গানগুলো।

এক প্রশ্নের জবাবে তারা বলেন, প্রবাস জীবনে বাঙ্গালীদের মাঝে এই আয়োজন মনের খোরাক ও নির্মল আনন্দ দিতে শতভাগ সফল হবে, এমনটাই তাদের প্রত্যাশা।

উল্লেখ্য অনুষ্ঠানে আলবার্টা সরকারের প্রতিনিধিগণ উপস্থিত থাকবেন বলে আয়োজকরা জানিয়েছেন।

Tags: প্রবাসবাংলাদেশ-কানাডা এসোসিয়েশন অফ ক্যালগেরিসংবাদ সম্মেলন
Previous Post

ওপেনএআই এর প্রধান নির্বাহী স্যাম অল্টম্যানের বাসভবনে পেট্রল বোমা হামলা

Next Post

সর্বনিম্ন ২০০ টাকায় পাওয়া যাবে বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের টিকিট

Next Post

সর্বনিম্ন ২০০ টাকায় পাওয়া যাবে বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের টিকিট

মিনাব স্কুলে নিহত শিশুদের ছবি নিয়ে পাকিস্তানে আসলেন ইরানের প্রতিনিধিদল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT