চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাষ্ট্রপতির অপসারণ একেবারেই রাজনৈতিক সিদ্ধান্ত: তথ্য উপদেষ্টা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:41 অপরাহ্ন 23, অক্টোবর 2024
in - টপ লিড নিউজ, বাংলাদেশ
A A
তথ্য উপদেষ্টা ও রাজনৈতিক নেতাদের সমর্থনে প্রেস ব্রিফিং. Channel i News - চ্যানেল আই নিউজ

অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, রাষ্ট্রপতি থাকবেন কি থাকবেন না তা আইনি বা সাংবিধানিক প্রশ্ন নয়। এটি একেবারেই একটি রাজনৈতিক সিদ্ধান্ত। তাই রাজনৈতিক সমঝোতা এবং জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে সিদ্ধান্ত নেয়া যেতে পারে।

বুধবার ২৩ অক্টোবর দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে এ কথা বলেন তিনি।

এসময় নাহিদ ইসলাম বলেন, সরকারের পক্ষ থেকে বিভিন্ন অংশীজনের সাথে আলোচনা করা হচ্ছে। আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত আসবে বলেও জানান এই উপদেষ্টা।

উপদেষ্টা নাহিদ বলেন, জনগণের চাওয়া বুঝতে পেরেছে সরকার। সবাইকে ধৈর্য ধারণ করতে হবে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করা হচ্ছে। তাই যৌক্তিক সিদ্ধান্ত আসতে সময় লাগছে। বঙ্গভবনের সামনে বিক্ষোভ না করারও পরামর্শ দেন তিনি।

তথ্য উপদেষ্টা বলেন, একটি গণঅভ্যুত্থানে জনগণের সমর্থনে বর্তমান অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে। রাষ্ট্রের স্থিতিশীলতা ও নিরাপত্তার স্বার্থে বিদ্যমান সংবিধান ও রাষ্ট্রপতিকে রেখেই আমরা সরকার গঠন করেছিলাম। কিন্তু আমাদের যদি মনে হয়, এই সেটআপে অন্তর্বর্তী সরকারের রাষ্ট্র পরিচালনার কার্যক্রম ব্যাহত হচ্ছে এবং জনগণ এই সরকারে অসন্তুষ্ট, তাহলে বিষয়টি নিয়ে আমরা ভাবব এবং পুনর্মূল্যায়ন করব।

তিনি আরও জানান, এ বিষয়ে সিদ্ধান্তের ক্ষেত্রে রাষ্ট্রের স্থিতিশীলতা, নিরাপত্তা এবং শৃঙ্খলাকে গুরুত্ব দেয়া হচ্ছে। দেশি-বিদেশি যেসব চক্রান্ত চলছে তারা যাতে কোনোভাবে সুবিধা না নিতে পারে। জনগণের যেকোনো যৌক্তিক দাবির প্রতি সরকারের সংবেদনশীলতা রয়েছে।

Tags: তথ্য উপদেষ্টারাজনৈতিকরাষ্ট্রপতি
Previous Post

৮১ রানের লিড বাংলাদেশের, মিরাজের সেঞ্চুরির অপেক্ষা

Next Post

৭ কলেজ শিক্ষার্থীদের সায়েন্সল্যাব অবরোধ, যান চলাচল বন্ধ

Next Post
৭ কলেজ শিক্ষার্থীদের সায়েন্সল্যাব অবরোধের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

৭ কলেজ শিক্ষার্থীদের সায়েন্সল্যাব অবরোধ, যান চলাচল বন্ধ

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

দেশে প্রথমবার কৃষিপণ্য পরিবহনে "কৃষিপণ্য স্পেশাল” ট্রেন চালু হয়েছে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT