চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সড়ক দুর্ঘটনায় উপজেলা প্রেসক্লাবের সভাপতি নিহত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:48 পূর্বাহ্ন 21, সেপ্টেম্বর 2022
in - সেমি লিড, জনপদ, নোয়াখালী
A A
উপজেলা প্রেসক্লাবের সভাপতি নিহতের সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

নোয়াখালী প্রতিনিধি: সোনাইমুড়ী উপজেলায় বাসের ধাক্কায় উপজেলা প্রেসক্লাবের সভাপতি খোরশেদ আলম সিকদার (৫৫) নিহত হয়েছেন। তিনি দৈনিক দিনকাল-এর সোনাইমুড়ী উপজেলা প্রতিনিধি।

পরে বাসটি ফেলে চালক ও হেলপার পালিয়ে গেলেও স্থানীয়দের সহায়তায় পুলিশ বাসটি জব্দ করে থানায় নিয়ে আসে।

মঙ্গলবার সন্ধ্যা ৭টা ১৫ মিনিটের দিকে উপজেলার সোনাইমুড়ী পৌরসভার ৯নম্বর ওয়ার্ডের নোয়াখালী টু কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের রামপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত খোরশেদ আলম সিকদার (৫৫) উপজেলার ৯ং দেওটি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের আনন্দিপুর গ্রামের হামিদ উল্যাহ পন্ডিত বাড়ির মৃত মো.ইদ্রিসের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে পেশাগত কাজে উপজেলার সোনাইমুড়ী বাজার থেকে পার্শ্ববর্তী চাষিরহাট বাজারে যাচ্ছিলেন সাংবাদিক শিকদার। এসময় জেলা শহর মাইজদী থেকে ঢাকাগামী লাল সবুজ পরিবহনের একটি বাস সোনাইমুড়ী পৌরসভার রামপুর এলাকায় তার মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে তার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে গুরুত্বর জখম হয়। পরে স্থানীয় লোকজন এগিয়ে গেলে চালক ও হেলপার বাস ফেলে পালিয়ে যায়। তাৎক্ষণিক স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে সোনাইমুড়ী পপুলার হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা নেওয়ার পথে রাত সাড়ে ১০টার দিকে কুমিল্লা গৌরিপুর বাজার এলাকায় তার মৃত্য হয়।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন আর রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন: খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পরে স্থানীয়দের সহযোগিতায়া বাসটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়। এ ঘটনায় আইনগত প্রদক্ষেপ নেওয়া হবে।

Tags: সড়ক দুর্ঘটনা
Previous Post

সিদ্ধান্ত গ্রহণে নারীদের অন্তর্ভুক্ত করার আহ্বান প্রধানমন্ত্রীর

Next Post

দিনাজপুর বোর্ডে ৪ বিষয়ের এসএসসি পরীক্ষা স্থগিত

Next Post
দিনাজপুর বোর্ডের এসএসসি পরীক্ষা কেন্দ্রের প্রবেশদ্বার ও ভবন. Channel i News - চ্যানেল আই নিউজ

দিনাজপুর বোর্ডে ৪ বিষয়ের এসএসসি পরীক্ষা স্থগিত

একজন যুবক ও শিশু হাসিমুখে ছবি তুলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

চাচা-ভাতিজার লাশসহ উদ্ধার ৩

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT