চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চার দিনের সফরে পাবনায় রাষ্ট্রপতি

আখতারুজ্জামান by আখতারুজ্জামান
3:55 অপরাহ্ন 09, জুন 2024
in জনপদ, পাবনা
A A
রাষ্ট্রপতি পাবনায় চার দিনের সফরে আসেন, কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ।. Channel i News - চ্যানেল আই নিউজ

চার দিনের রাষ্ট্রীয় সফরে চতুর্থবারের মতো নিজ জেলা পাবনায় পৌঁছেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রোববার (৯ জুন) দুপুর ১২ টা ৪০ মিনিটে ঢাকা থেকে হেলিকপ্টারযোগে পাবনার শহিদ এডভোকেট আমিন উদ্দিন স্টেডিয়ামে পৌঁছান রাষ্ট্রপতি।

এসময় পাবনার জেলা প্রশাসক মুহা. আসাদুজ্জামান, পুলিশ সুপার আকবর আলী মুনসীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা রাষ্ট্রপতিকে স্বাগত জানান।

পাবনা স্টেডিয়াম থেকে রাষ্ট্রপতি সরাসরি সার্কিট হাউসে উপস্থিত হয়ে গার্ড অব অনার গ্রহণ করেন। পরে রাজনৈতিক নেতা-কর্মীসহ সর্বস্তরের মানুষ রাষ্ট্রপতিকে ফুলেল শুভেচ্ছা জানান।

সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, সফরের প্রথমদিন রোববার রাষ্ট্রপতির তেমন কোন কর্মসূচি নেই। তিনি রাতে সার্কিট হাউসে রাতযাপন করবেন এবং সোমবার বেলা সাড়ে ১১টায় পাবনার সরকারি চাকরিজীবিদের সঙ্গে মতবিনিময় করবেন। ১১ জুন বেলা সাড়ে ১১টার দিকে পাবনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা করবেন এবং ১২ জুন দুপুর ১টা ৪০ মিনিটের দিকে পাবনা থেকে হেলিকপ্টারযোগে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন রাষ্ট্রপতি।

রাষ্ট্রপতির পাবনা সফরকে কেন্দ্র করে জেলাজুড়ে চলছে আনন্দ-উৎসব। অভিনন্দন জানিয়ে জেলা শহর জুড়ে ব্যানার-ফেস্টুন টানিয়েছেন নেতাকর্মীরা।

পাবনার কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা মো. সাহাবুদ্দিন রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর গত বছর প্রথম পাবনায় সফরে আসলে তাকে ১৬ মে সরকারি এডওয়ার্ড কলেজ মাঠে স্মরণকালের বৃহত্তম নাগরিক সংবর্ধনা দেয়া হয়। পরে রাষ্ট্রপতি আরও দুবার নিজ জেলা সফরে আসেন।

সর্বশেষ সফরে এসে রাষ্ট্রপতি বহুল কাঙ্খিত পাবনা মেডিকেল কলেজ হাসপাতালের নির্মাণকাজের উদ্বোধন করেন। রাষ্ট্রপতির হস্তক্ষেপে পাবনার ঐতিহাসিক ইছামতি নদী সংস্কার ও উনয়ন প্রকল্প আলোর মুখ দেখেছে এবং দেড় হাজার কোটি টাকার বেশি ব্যয় বরাদ্দে সে প্রকল্পের কাজ ইতোমধ্যে শুরু হয়ে গেছে।

Tags: গার্ড অব অনাররাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিন
Previous Post

তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদির শপথ সন্ধ্যায়

Next Post

বাংলাদেশ ব্যাংকের পরিচালক হলেন অভিনেতা টুটুল চৌধুরী

Next Post
বাংলাদেশ ব্যাংকের পরিচালক হিসেবে অভিনেতা টুটুল চৌধুরী. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ব্যাংকের পরিচালক হলেন অভিনেতা টুটুল চৌধুরী

গরমে মানুষ পানির জন্য ছুটছে, রাস্তায় জল খাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

তিন দিন সারাদেশে অস্বস্তি বাড়ানো আবহাওয়ার পূর্বাভাস

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT