চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহাকে নিয়ে যা বললেন আইনজীবী সমিতির সভাপতি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:55 অপরাহ্ন 04, সেপ্টেম্বর 2024
in - সেমি লিড, আদালত, বাংলাদেশ
A A
সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহা সাংবাদিকদের সাথে সাক্ষাৎ. Channel i News - চ্যানেল আই নিউজ

সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহাকে ক্যান্সার রোগী বানিয়ে জোর করে বিদেশে পাঠিয়ে দেওয়া হয়েছিল উল্লেখ করে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এম. মাহবুব উদ্দিন খোকন বলেছেন, পরে ব্যাংককে জোর করে পদত্যাগপত্রে স্বাক্ষর করে নেয়া হয়েছিল। এজন্য বিচার বিভাগে আতংক সৃষ্টি করছিল, যাতে কেউ সরকারের অনিয়মের বিরুদ্ধে কেউ কোন আদেশ বা রায় না দেয়।

বুধবার (৪ সেপ্টেম্বর) এক বেসরকারি সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়. দ্রুত গতিতে বিচার বিভাগের সংস্কার চান সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির এই সভাপতি।

ব্যারিস্টার এম. মাহবুব উদ্দিন খোকন এক সংবাদ সম্মেলনে বলেন, গত ১৬ বছরে বিচার বিভাগ আওয়ামী লীগ সরকারের নিয়ন্ত্রণে ছিল। অনেক বিচারক রাজনৈতিকভাবে বিচার করেছেন। আইনজীবী সিন্ডিকেটকে প্রশ্রয় দিয়েছেন। এদের অপসারণ করতে হবে। বার সভাপতি বলেন, গত সরকারের আমলে অনেক ভালো বিচারক নিয়োগ পেয়েছেন। তাদের নিয়ে কোন আপত্তি নাই।

তিনি বলেন, ৬০/৬২ জন বিচারককে গুরুত্বপূর্ণ বেঞ্চ দেওয়া হয়নি। এদের পর্যবেক্ষণ করা হচ্ছে। এত পর্যবেক্ষণ করার কিছু নাই। দ্রুত পদক্ষেপ নেওয়া হোক।

তিনি আরও বলেন, নতুন বিচারক নিয়োগ নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার এখনো পদক্ষেপ নেয়নি। বিচারক নিয়োগের কোন নীতিমালা করা হয়নি। এ বিষয়ে পদক্ষেপ নিতে হবে। অবশ্যই মেধাবী, সৎ ও যোগ্যদের বিচারক নিয়োগ করতে হবে।

বার সভাপতি বলেন, গত ১৬ বছরে দুদক কিছু দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। এখন অনেক দুর্নীতিবাজদের দুর্নীতির কথা মিডিয়ায় আসছে। গত ১৬ বছরে দুদক আইন অনুযায়ী দায়িত্ব পালন করেনি। এটা এখন রাজনৈতিক প্রতিষ্ঠান হয়ে গেছে। দুদকের কৌসুলিরা এর সহযোগী। খুরশীদ আলম খান এখনো দুদকে রয়ে গেছেন৷ উনি খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার বিরোধিতা করেছেন। ওই আইনজীবীকে পদত্যাগ করতে হবে।

তিনি বলেন, গত সরকারের আমলে অসংখ্য বিরোধী নেতাকর্মীদের ক্রসফায়ারে দেওয়া হয়েছে। ছাত্র-জনতার গণ অভ্যুত্থানে কত লোক মারা গেছে তার সংখ্যা এখনো নিরূপণ করা হয়নি। অন্তর্বর্তী সরকারের দ্রুত এই সংখ্যা প্রকাশ করা উচিত।

বার সভাপতি বলেন, সাবেক আইনমন্ত্রী কোন কোন বিচারককে ফোন করে রায় ঘোষণায় প্রভাব বিস্তার করেছিলেন তার ফোন রেকর্ড প্রকাশ করা উচিত।

তিনি বলেন, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির রিপোর্ট এখনো প্রকাশ করা হয়নি। দেশের টাকা কারা চুরি করল সেটা জনগনের জানা দরকার বলেও মনে করেন তিনি।

Tags: এসকে সিনহাসুপ্রিম কোর্ট
Previous Post

বন্যার্ত পুরো গ্রামবাসীদের খাওয়ালেন তৌসিফ-তিশারা

Next Post

জিনের বাদশা পরিচয়ে প্রবাসীর স্ত্রীর সঙ্গে প্রতারণা

Next Post
প্রবাসীর স্ত্রীর সঙ্গে প্রতারণা নিয়ে আলোচনা করছে মানুষ. Channel i News - চ্যানেল আই নিউজ

জিনের বাদশা পরিচয়ে প্রবাসীর স্ত্রীর সঙ্গে প্রতারণা

বাংলাদেশের ফুটবল দলের কোচ ও খেলোয়াড়রা সংবাদ সম্মেলনে বসেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ভুটানে কঠিন লড়াই অপেক্ষায়, মনে করছে বাংলাদেশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT