চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মিঠামইন সেনানিবাসের কাজের অগ্রগতি দেখলেন রাষ্ট্রপতি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:56 অপরাহ্ন 24, আগস্ট 2022
in - সেমি লিড, বাংলাদেশ
A A
সেনানিবাসের উন্নয়ন প্রকল্পের অগ্রগতি দেখছেন রাষ্ট্রপতি. Channel i News - চ্যানেল আই নিউজ

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ মিঠামইন উপজেলার নির্মাণাধীন মিঠামইন সেনানিবাসসহ কয়েকটি উন্নয়ন প্রকল্পের কাজের অগ্রগতি পরিদর্শন করেছেন।

২৭৫ একর জমির উপর মিঠামইন সেনানিবাস নির্মাণ হচ্ছে। এরইমধ্যে ভূমি সমতল ও উঁচুকরণের কাজ শেষ হয়েছে। তীর রক্ষার কার্যক্রমও শেষ হয়েছে এ বছরের এপ্রিলে।

জেলার মিঠামইন উপজেলার সেনানিবাস এলাকায় পৌঁছালে ইঞ্জিনিয়ার-ইন-চীফ (ই-এন-সি) মেজর জেনারেল মোঃ জুবায়ের সালেহীন সংশ্লিষ্ট কয়েকজন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা রাষ্ট্রপ্রধানকে স্বাগত জানান।

পরে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে নির্মাণাধীন সেনানিবাস নিয়ে সংক্ষিপ্ত চিত্র তুলে ধরা হয়।

সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক রাষ্ট্রপতি হামিদকে ব্রিগেডিয়ার জেনারেল জাকারিয়া নির্মাণের সার্বিক অগ্রগতি সম্পর্কে অবহিত করেন।

পরে রাষ্ট্রপতি একটি জলযানে চড়ে ২৭৫ একর নির্মাণাধীন সেনানিবাস এলাকার একটি স্থান পরিদর্শন করেন।

তিনি সেনানিবাসে একটি বটগাছের চারাও রোপণ করেন।

এর আগে রাষ্ট্রপতি তার পৈত্রিক বাসভবনের সামনে ‘রাষ্ট্রপতি আবদুল হামিদ ফাউন্ডেশন’-এর কাজের অগ্রগতি পরিদর্শন করেন।

স্থানীয় সংসদ সদস্য- মোঃ আফজাল হোসেন ও রেজওয়ান আহম্মদ তৌফিক, কিশোরগঞ্জ জেলা পরিষদের প্রশাসক মোঃ জিল্লুর রহমান, মিঠামইন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও রাষ্ট্রপতির বোন আছিয়া আলম, রাষ্ট্রপতির সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব এসএম সালাহ উদ্দিন ইসলাম, প্রেস সচিব মোঃ জয়নাল আবেদীন, সচিব (সংযুক্ত) মোঃ ওয়াহিদুল ইসলাম এবং ঊর্ধ্বতন বেসামরিক ও সামরিক কর্মকর্তারা তার সঙ্গে ছিলেন।

রাষ্ট্রপতি গত ২২ আগস্ট তাঁর নিজ জেলার তিন উপজেলা- মিঠামইন, অষ্টগ্রাম ও ইটনায় চলমান কিছু উন্নয়ন প্রকল্পের তদারকি করতে এবং স্থানীয় জনপ্রতিনিধি, সুধীজন ও পেশাজীবিদের সাথে মতবিনিময় করতে চার দিনের সফরে এখানে এসেছেন।

রাষ্ট্রপতি আগামীকাল বিকেলে ঢাকায় ফিরবেন।

Tags: রাষ্ট্রপতি
Previous Post

আম্মার ছবিটা দেখবেন কি অসহায়ের মতো তাকিয়ে ছিল: পাপন

Next Post

রোহিঙ্গাদের ন্যায়বিচার প্রাপ্তিতে ধীর গতি: গোলটেবিল বৈঠকে বক্তারা

Next Post
রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা চলছে গোলটেবিল বৈঠকে. Channel i News - চ্যানেল আই নিউজ

রোহিঙ্গাদের ন্যায়বিচার প্রাপ্তিতে ধীর গতি: গোলটেবিল বৈঠকে বক্তারা

ঢাকার বিজয়নগরে ইলেকট্রনিক্স কারখানায় আগুন লেগেছে. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীর বিজয়নগরে ইলেকট্রনিক্স কারখানায় আগুন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT