চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পিজিআর এর প্রতিষ্ঠা বার্ষিকীতে রাষ্ট্রপতি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:55 অপরাহ্ন 07, জুলাই 2025
in - সেমি লিড, বাংলাদেশ
A A
পিজিআর এর প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন, সেনা কর্মকর্তা ও অতিথিরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

যথাযথ উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট (পিজিআর) এর সুবর্ণ জয়ন্তী তথা ৫০তম প্রতিষ্ঠা বার্ষিকী সম্পন্ন হয়েছে। এতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে অভ্যর্থনা জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার উজ জামান।

সোমবার (৭ জুলাই) সকালে ৫০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে রাষ্ট্রপতি পিজিআর সদর দপ্তরে পৌঁছান। ১৯৭৫ সালের ৫ জুলাই স্বাধীন বাংলাদেশে গঠিত হয় প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট।

রাষ্ট্রপতি পিজিআর এর কোয়ার্টার গার্ড পরিদর্শন শেষে পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন এবং এই রেজিমেন্টের অফিসার ও জেসিওদের সাথে কুশলাদি বিনিময় করেন। এরপর তিনি শহিদ ক্যাপ্টেন হাফিজ হলে পিজিআর এ কর্মরত সকল অফিসার, জুনিয়র কমিশন্ড অফিসার এবং অন্যান্য পদবির সদস্যদের উদ্দেশ্যে দরবারে বক্তব্য রাখেন।

বক্তব্যের শুরুতে তিনি পিজিআর এর সুবর্ণ জয়ন্তী উপলক্ষ্যে সবাইকে তাঁর আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা জানান। তিনি সশ্রদ্ধচিত্তে মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী বীর শহীদদের পাশাপাশি প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের ৫ জন শহীদসহ সকল প্রয়াত সৈনিকদের স্মরণ করেন এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করেন।

এছাড়াও তিনি পিজিআর সদস্যদের একাগ্রতা, নিষ্ঠা, শৃঙ্খলাবোধ ও পেশাগত দক্ষতার প্রশংসা করেন এবং সর্বদা নেতৃত্বের প্রতি অনুগত থেকে অর্পিত দায়িত্ব সুষ্ঠুভাবে পালনের জন্য নির্দেশ প্রদান করেন।

অনুষ্ঠানে নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান এবং বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন উপস্থিত ছিলেন। এছাড়াও সেনাবাহিনীর সিজিএস, পিএসও এএফডি, সেনাবাহিনীর কিউএমজি, রাষ্ট্রপতির কার্যালয়ের জনবিভাগের সচিব, প্রতিরক্ষা সচিব, রাষ্ট্রপতির সামরিক সচিবসহ উর্ধ্বতন সামরিক ও অসামরিক কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Tags: পিজিআরপ্রতিষ্ঠা বার্ষিকীপ্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট
Previous Post

‘স্বৈরতন্ত্রের পথে আমেরিকা’-ট্রাম্পকে অস্কারজয়ী অভিনেতার কটাক্ষ

Next Post

দায়িত্বশীল আচরণ করলে ভয়ের কিছু নেই: এনবিআর চেয়ারম্যান

Next Post
এনবিআর চেয়ারম্যানের দায়িত্বশীল আচরণ নিয়ে সংবাদ. Channel i News - চ্যানেল আই নিউজ

দায়িত্বশীল আচরণ করলে ভয়ের কিছু নেই: এনবিআর চেয়ারম্যান

তুরস্কের সেনা একটি নির্মাণস্থলে পতাকা উত্তোলন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ইরাকে তুরস্কের ১২ সেনা নিহত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT