চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিঙ্গাপুরে পৌঁছেছেন রাষ্ট্রপতি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:36 অপরাহ্ন 08, সেপ্টেম্বর 2023
in - সেমি লিড, বাংলাদেশ
A A
বাংলাদেশের রাষ্ট্রপতি সিঙ্গাপুরে পৌঁছেছেন, সফররত. Channel i News - চ্যানেল আই নিউজ

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তার পাঁচ দিনের ইন্দোনেশিয়া সফর শেষে সেখান থেকে সরাসরি সিঙ্গাপুরে পৌঁছেছেন। তিনি ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় তিন দিনব্যাপী ‘দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট (আসিয়ান) এর ৪৩তম শীর্ষ সম্মেলন এবং ১৮তম ‘ইস্ট এশিয়া’ সম্মেলনে যোগ দেন।

শুক্রবার ৮ সেপ্টেম্বর বাসস জানায়, রাষ্ট্রপতি ও তার স্ত্রী ড. রেবেকা সুলতানাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের একটি ভিভিআইপি ফ্লাইট (বিজি-১৯১১) সিঙ্গাপুরের চাঙ্গি আন্তর্জাতিক বিমানবন্দরে স্থানীয় সময় দুপুর ২টা ১২ মিনিটে পৌঁছান।

সিঙ্গাপুরে বাংলাদেশের হাইকমিশনার তৌহিদুল ইসলাম এবং বাংলাদেশ হাইকমিশনের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা রাষ্ট্রপতিকে স্বাগত জানান। সিঙ্গাপুরে রাষ্ট্র প্রধান ও তার স্ত্রীর স্বাস্থ্য পরীক্ষা হবে। এর আগে সকাল ১১টায় (জাকার্তা সমযয়) ইন্দোনেশিয়ার রাজধানী সুকর্নো-হাত্তা আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়েন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন।

বিমানবন্দরে রাষ্ট্রপতিকে ইন্দোনেশিয়ার জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী আরিফিন তাসরিফ এবং ইন্দোনেশিয়ায় বাংলাদেশ মিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিদায় জানান।

রাষ্ট্রপতি ৪ সেপ্টেম্বর জাকার্তায় পৌঁছান। তিনি ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদোর সভাপতিত্বে ৫-৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত তিন দিনব্যাপী ৪৩তম আসিয়ান শীর্ষ সম্মেলনে যোগ দেন। রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ও তার স্ত্রী ড. রেবেকা সুলতানাসহ ৫ সেপ্টেম্বর সকালে সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন।

অটিজম ও নিউরোডেভেলপমেন্টাল ডিসঅর্ডার বিষয়ক বাংলাদেশের জাতীয় উপদেষ্টা কমিটির চেয়ারপারসন সায়মা ওয়াজেদ এবং পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনও সেখানে রাষ্ট্রপতির সাথে ছিলেন। ৪৩তম আসিয়ান শীর্ষ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে শুধু আসিয়ান ১০টি দেশের সাংগঠনিক নেতারাই উপস্থিত ছিলেন না, বিশ্বের কয়েকজন রাষ্ট্রীয় নেতা, রাষ্ট্র ও সরকার প্রধান, অংশীদার দেশগুলোর প্রতিনিধিরা ও এতে অংশ নিয়েছেন।

আসিয়ান মহাসচিব জানান, আয়োজক দেশ ইন্দোনেশিয়া জাকার্তা আসিয়ান সম্মেলনের জন্য ২৭টি বিশ্ব নেতা এবং আন্তর্জাতিক সংস্থা, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) এবং বিশ্বব্যাংকের নির্বাহী পরিচালকদের আমন্ত্রণ জানিয়েছে। রাষ্ট্রপতি ৬ সেপ্টেম্বর ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো এবং ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশন এর সেক্রেটারি-জেনারেল ড. সালমান আল ফারিসির সাথে পৃথক দু’টি দ্বিপাক্ষিক বৈঠকও করেন।

শীর্ষ সম্মেলনের ফাঁকে বাংলাদেশের রাষ্ট্রপতি ৭ সেপ্টেম্বর ১৮তম ‘পূর্ব এশিয়া’ শীর্ষ সম্মেলনে (ইএএস) যোগদান করেন এবং আমন্ত্রিত অতিথি হিসেবে তিনি বক্তব্য প্রদান করেন। ভাষণ দানকালে তিনি মিয়ানমারের রোহিঙ্গা সঙ্কটের উপর দৃষ্টি নিবদ্ধ করে আসিয়ানের বিভিন্ন বিষয় উত্থাপন করেন।

সাত বছর আগে বাংলাদেশের ভূখন্ডে আশ্রয় নেওয়া জোরপূর্বক বাস্তুচ্যুত ১২ লক্ষাধিক মিয়ানমার নাগরিকদের প্রত্যাবাসনকে কেন্দ্র করে বাংলাদেশ এখন বড় সমস্যার সম্মুখীন হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

অন্যদিকে, অনুষ্ঠানের ফাঁকে বাংলাদেশের রাষ্ট্রপতি কয়েকজন বিশ্বনেতাদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। তারা হলেন- জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস, রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ, ভিয়েতনামের প্রধানমন্ত্রী ফাম মিন এবং লাও পিপলস ডেমোক্রেটিক রিপাবলিকের প্রধানমন্ত্রী সোনেক্সে সিফানডোন।

স্বাস্থ্য পরীক্ষা শেষে আগামী ১৬ সেপ্টেম্বর দেশে ফেরার কথা রয়েছে রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের।

Tags: রাষ্ট্রপতি
Previous Post

ক্ষমতার লড়াইয়ের কেন্দ্র হিসেবে ব্যবহার হচ্ছে বাংলাদেশ: মির্জা ফখরুল

Next Post

জি-২০ সম্মেলন: দিল্লির মনোমুগ্ধকর আলোকসজ্জার ছবি

Next Post
দিল্লির মনোমুগ্ধকর আলোকসজ্জার গ্লোবাল সামিট ভবন. Channel i News - চ্যানেল আই নিউজ

জি-২০ সম্মেলন: দিল্লির মনোমুগ্ধকর আলোকসজ্জার ছবি

প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির মধ্যে সাক্ষাৎ ও আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

আলোচনার মাধ্যমে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে হবে: প্রধানমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT