চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাতিসংঘে রাজনৈতিক নেতাদের উপস্থিতি গণতান্ত্রিক রূপান্তরের বার্তা: প্রেস সচিব

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:18 অপরাহ্ন 27, সেপ্টেম্বর 2025
in - সেমি লিড, বাংলাদেশ
A A
প্রেস সচিব জাতিসংঘে গণতান্ত্রিক রূপান্তর নিয়ে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ফাইল ছবি

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮০তম অধিবেশনে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে ছয় রাজনৈতিক নেতার উপস্থিতি বিশ্বকে জানিয়ে দিয়েছে যে বাংলাদেশ গণতান্ত্রিক রূপান্তরের জন্য প্রস্তুত।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শুক্রবার (২৬ সেপ্টেম্বর) নিউইয়র্কে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, আজ তারা (ছয় নেতা) একসঙ্গে বসে বিশ্বকে বার্তা দিয়েছেন যে, আমরা গণতান্ত্রিক রূপান্তরের জন্য প্রস্তুত। অন্তর্বর্তী সরকারের কাজ হচ্ছে সংস্কার কার্যক্রম বাস্তবায়ন, জুলাই-আগস্টে সংঘটিত হত্যাকাণ্ড ও ব্যাংক লুটের বিচার সম্পন্ন এবং নির্বাচন আয়োজন করা।

প্রধান উপদেষ্টার ভাষণকে যুগান্তকারী আখ্যা দিয়ে তিনি বলেন, সংস্কার উদ্যোগগুলোর অনেকগুলো ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তরের জন্য নির্বাচন আয়োজন করতে গিয়ে প্রধান উপদেষ্টা তিন প্রধান রাজনৈতিক দলের নেতাদের ইউএনজিএ অধিবেশন ও অন্যান্য কর্মসূচিতে তাঁর সঙ্গে যোগ দিতে আমন্ত্রণ জানান।

তিনি বলেন, তাদের উপস্থিতি বিশ্বকে এই বার্তা দিয়েছে যে, তারা ঐক্যবদ্ধ এবং একসঙ্গে নির্বাচনে যেতে প্রস্তুত। এটি শুধু দেশের জন্যই নয়, বরং গোটা বিশ্বের জন্যও একটি বড় বার্তা ছিল। বাংলাদেশ পুরোপুরি গণতান্ত্রিক রূপান্তরের জন্য প্রস্তুত। এটিই ছিল মূল বার্তা।

প্রধান উপদেষ্টার জাতিসংঘ ভাষণের সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপি নেতা হুমায়ুন কবির, জামায়াতে ইসলামী নায়েবে আমীর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, জামায়াত নেতা ড. নকিবুর রহমান, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন এবং এনসিপির প্রথম সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা অধিবেশনে উপস্থিত ছিলেন।

Tags: জাতিসংঘপ্রেস সচিব
Previous Post

টঙ্গীর অগ্নিকাণ্ডে দগ্ধ আরেক ফায়ার ফাইটার নাঈমের মৃত্যু

Next Post

ড. ইউনূসকে পূর্ণ সমর্থন ও সহায়তার প্রতিশ্রুতি বিশ্বনেতাদের

Next Post
বিশ্বনেতাদের সঙ্গে ড. ইউনূসের সাক্ষাৎ, আলোচনা ও সমর্থন. Channel i News - চ্যানেল আই নিউজ

ড. ইউনূসকে পূর্ণ সমর্থন ও সহায়তার প্রতিশ্রুতি বিশ্বনেতাদের

বৈঠকে বিএনপি নেতারা ও ইউরোপীয় প্রতিনিধিদল আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিএনপির সঙ্গে ইউরোপীয় পার্লামেন্টারি প্রতিনিধিদলের বৈঠক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT