চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বর্ষাকালে পাহাড়ে ঘুরতে গেলে যেসব প্রস্তুতি নিবেন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:09 অপরাহ্ন 10, আগস্ট 2023
in লাইফস্টাইল
A A
পাহাড়ে বর্ষাকালে ভ্রমণের জন্য প্রস্তুতির দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘোরাঘুরি করতে আমরা সবাই পছন্দ করি। বর্ষায় পাহাড়ে ঘুরতে যাওয়ার মধ্যে রয়েছে আলাদা রোমাঞ্চ, আলাদাই স্বাদ। বর্ষায় পাহাড়ে ভ্রমণ পরিকল্পনা করার আগে বাড়তি সতর্ক থাকতে হয়। সুষ্ঠুভাবে ঘোরার পরিকল্পনা করা আগে কী কী মাথায় রাখবেন?

তবে বর্ষায় পাহাড় ঘুতে যেমন মজা আছে তেমনই চলে আসে সতর্কতা অবলম্বনের বিষয়। বর্ষার মৌসুমে ভিজে পাহাড়গুলো বেশ পিচ্ছিল হয়ে থাকে। এতে ট্রেকিং এর সময় পা পিছলে পড়ার ভয় থাকে।

বর্ষায় পাহাড়ে যাওয়ার আগে যেসব বিষয়ে সতর্ক থাকতে হবে:

১) হাতে অতিরিক্ত দিন: চার দিনের ভ্রমণ পরিকল্পনা থাকলে হাতে এক-দু’দিন সময় বাড়তি রেখে টিকিট কাটুন। বর্ষায় পাহাড়ে মাঝেমধ্যেই ধস নামে, ভারী বৃষ্টিপাতের কারণে রাস্তায় বেরোনোও বন্ধ হতে পারে, তাই বাঁধাধরা সময় হাতে নিয়ে গেলে আপনার ঘোরার মজাটাই নষ্ট হয়ে যেতে পারে। এক দু’দিন বাড়তি সময় হাতে রাখলে সময় সুযোগ বুঝে ঘুরতে পারবেন।

২) আবহাওয়ার পূর্বাভাসের দিকে নজর: পাহাড়ে পৌঁছনোর পর কোথাও ঘুরতে যাওয়ার আগে বা ট্রেক করতে যাওয়ার আগে আবহাওয়ার পূর্বাভাস দেখতে ভুলবেন না। বৃষ্টির পূর্বাভাস থাকলে ট্রেকে না যাওয়াই ভাল। মাঝপথে নইলে বিপদে পড়তে হবে।

৩) স্থায়ীয়দের উপর ভরসা: বৃষ্টির পূর্বাভাস রয়েছে কিংবা বৃষ্টি হলে সেই পরিস্থিতি কোথায় ঘুরতে যাওয়া নিরাপদ হবে, তার জন্য গুগলের উপর ভরসা না করে স্থানীয়দের উপর ভরসা রাখাই ভাল। ভারী বর্ষার মধ্যে নিজে নিজে কোথাও বেরিয়ে পড়া নিরাপদ হবে না, একান্তই কোথাও বেরোতে হলে স্থানীয় ড্রাইভার সঙ্গে রাখুন।

৪) জুতো ও জামাকাপড়ে নজর: বর্ষায় ঘুরতে যাওয়ার আগে রেনকোট কিনতে ভুলবেন না। এই সময় পাহাড়ের আবহাওয়া বেশ ঠান্ডা হয়ে যায়, তাই হালকা শীতের পোশাকও সঙ্গে রাখতে হবে। একটা ভাল ওয়াটারপ্রুফ জুতো কিনুন। বর্ষায় ভাল জুতো না হলে পাহাড়ে ঘুরতে যাওয়াটা ঝুঁকিপূর্ণ হবে।

৫) মশা মারার ধূপ ও ক্রিম: বর্ষায় চারদিকে পোকামাকড়ের উপদ্রব বাড়ে। তাই যেখানেই যাচ্ছেন সঙ্গে মশা মারার ধূপ, মশা থেকে দূরে থাকার জন্য গায়ে মাখার ক্রিম সঙ্গে রাখুন।

বর্ষায় পাহাড়ে ঘুরতে গিয়ে বেশির ভাগ সময়টা আপনাকে হোটেল কিংবা বাসায় কাটাতে হতে পারে, তাই হোটেলে বসে কীভাবে সময় কাটাবেন সেই প্রস্তুতিও নিয়ে রাখুন। বিভিন্ন ধরনের গেমস, গল্পের বই, স্পিকার ইত্যাদি সঙ্গে রাখুন। পাহাড়ে রোমাঞ্চকর পরিবেশে হোটেলের রুমে থেকেও পরিবারের সঙ্গে কিংবা প্রিয়জনের সঙ্গে একান্তে সময় কাটাতে মন্দ লাগবে না।

 

Tags: প্রস্তুতিবর্ষাকাল
Previous Post

নর্থ কোরিয়ার সামরিক প্রধান বরখাস্ত, যুদ্ধের প্রস্তুতির আহ্বান কিমের

Next Post

শেখ হাসিনা সোনার বাংলার রূপকার: ৩১৪

Next Post
শেখ হাসিনা ভাষণে বাংলাদেশের রূপকথা, প্রধানমন্ত্রী ভাষণে দেশের উন্নয়ন ও অগ্রগতি. Channel i News - চ্যানেল আই নিউজ

শেখ হাসিনা সোনার বাংলার রূপকার: ৩১৪

তিন পুরুষের ছবি, সবাই মুসলিম পোষাক পরিহিত. Channel i News - চ্যানেল আই নিউজ

সেফটিক ট্যাংকে নেমে দুই সন্তানের পর মারা গেলেন পিতাও

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT