চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রিমিয়ারে চমকে দিলো ‘নয়া নোট’, মুগ্ধ অতিথিরা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:29 পূর্বাহ্ন 12, সেপ্টেম্বর 2025
in বিনোদন
A A
নাটকের প্রিমিয়ারে অংশগ্রহণকারী শিল্পীরা ছবি তোলার সময়. Channel i News - চ্যানেল আই নিউজ

হয়ে গেল ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত আইস্ক্রিন অরিজিনালস (ওয়েব ফিল্ম) ‘নয়া নোট’ এর বিশেষ প্রদর্শনী! রাজধানীর ধানমন্ডির সীমান্ত সম্ভার সিনেপ্লেক্সে বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় ওয়েব ফিল্মটির এক জমকালো প্রিমিয়ার অনুষ্ঠিত হয়।

যেখানে উপস্থিত ছিলেন বর্ষীয়ান অভিনেতা আবুল হায়াত ও তার স্ত্রী শিরিন হায়াত, আফজাল হোসেন, সংগীত শিল্পী কোনাল, বিপ্লব সাহা, মীর সাব্বির, চুমকি, শ্রাবণী ফেরদৌসসহ অনেকে।

প্রিমিয়ার শেষে আগত অতিথিরা প্রত্যেকেই এই ওয়েব ফিল্মকে প্রশংসায় সিক্ত করেন। ‘নয়া নোট’ বানিয়েছেন অনন্য প্রতীক চৌধুরী, যিনি নির্মাতা দম্পতি অরুণ চৌধুরী এবং চয়নিকা চৌধুরীর সন্তান। এই কনটেন্টটির মাধ্যমে তিনি নির্মাতা হিসেবে অভিষিক্ত হতে যাচ্ছেন।

প্রিমিয়ারে নয়া নোটের উদ্বোধন, অতিথিরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ কদিন আগে ‘নয়া নোট’ এর পোস্টার ও টিজার প্রকাশ হয়েছিল। যেখানে নাসির উদ্দিনকে দেখে সবাই চমকে উঠেছিলেন। প্রকাশিত টিজারটি নেটিজেনদের প্রশংসা অর্জন করে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা তৈরি করে।

নয়া নোট দেখে আবুল হায়াত বলেন, অনন্য যখন ওর মায়ের পেটে তখন থেকেই তার ফ্যামিলির সাথে আমার পরিচয়। সে যখন অনেক ছোট ছিল তখনই বলেছিল প্রথম সিনেমা বানালে আমাকে নেবে। কিন্তু আমি এত ভালো কনটেন্টে অভিনয় করার সুযোগ পেলাম না। বোঝা যায় নি যে সে প্রথম নির্মাণ করেছে। ওর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি।

আফজাল হোসেন বলেন, নির্মাতার নাম অনন্য প্রতীক। আমার বিশ্বাস আগামীতে সে তার নামের সুবিচার করবে। তার বাবা-মা দুজনেই দেশের স্বনামধন্য নির্মাতা। আমার বিশ্বাস সে তাদের ছাপিয়ে যাবে।

‘নয়া নোট’ মূলত ঢাকার কোলাহলময় রাস্তায় গড়ে ওঠা এক ভিন্নধর্মী গল্প, যেখানে দু’টি সম্পূর্ণ ভিন্ন জীবনের মানুষ অপ্রত্যাশিতভাবে মিলিত হয়। গল্পে দেখা যাবে, জাহাঙ্গীর একজন ভিখারি। ছেঁড়াফাটা নোটের জন্য মানুষের কাছে হাত বাড়িয়ে দেয়-যেন অভাবের শিকলেই বাঁধা পড়ে আছে। অন্যদিকে রেহান এক তরুণ চাকুরিজীবী। চাকরি আর সম্মান দুটোই ধরে রাখার লড়াইয়ে ব্যস্ত।

রেহানের বাবা মারা গেছেন আর এই বৃদ্ধ ভিখারীকে দেখে রেহানের ওর বাবার কথা মনে পড়ে। সেখান থেকেই জন্ম নেয় এক অদ্ভুত সম্পর্ক। প্রতারণা, আকাঙ্ক্ষা আর মানবিক সম্পর্কের এই গল্প উঠে আসছে নয়া নোটে।

অভিনেতা পার্থ শেখ বলেন, এই প্রথম আমার কোন কাজ বড়পর্দায় স্ক্রিনিং হল। এটা আমার জন্য এখন অন্যরকম অনুভূতি ছিল। কাজটি দেখতে এসেছেন আমাদের দেশের গুণি মানুষরা। তারা দেখে সবাই যেমন প্রশংসা করছে, আমার বিশ্বাস দর্শক যখন দেখবে তারাও ভালো বলবেন।

আইস্ক্রিন কর্তৃপক্ষ জানিয়েছে, ১২ ফেব্রুয়ারি শুক্রবার দুপুর ৩টায় ‘নয়া নোট’ আই স্ক্রিনে মুক্তি পাবে। এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন নাসির উদ্দিন খান, একে আজাদ সেতু, সমু চৌধুরী, দীপা খন্দকার, পার্থ শেখ, মনিফা মোস্তাফিজ, আজম খান, নওবা তাহিয়া, ইকবাল হোসেন, ফেরারি অমিত।

Tags: আইস্ক্রিনআফজাল হোসেনওটিটিওয়েব ফিল্মকন্টেন্টচুমকিনয়া নোটবিপ্লব সাহামীর সাব্বিরলিড বিনোদন
Previous Post

হংকংকে হারিয়ে এশিয়া কাপ শুরু বাংলাদেশের

Next Post

২০২৬-২৭ মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল গড়াবে যে মাঠে

Next Post
চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেলার জন্য প্রস্তুত স্টেডিয়াম. Channel i News - চ্যানেল আই নিউজ

২০২৬-২৭ মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল গড়াবে যে মাঠে

ভোট গণনা কেন্দ্রের ছবি, ভোটের জন্য প্রস্তুত বুথ ও ভোটাররা. Channel i News - চ্যানেল আই নিউজ

জাকসু নির্বাচন: ভোট পড়েছে ৬৭%, ছাত্রদলের বিক্ষোভ মিছিল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT