চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এমন ড্র কেন হারের মতোই লাগছে ইউনাইটেড কোচের

প্রিমিয়ার লিগ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:30 পূর্বাহ্ন 07, সেপ্টেম্বর 2026
in ফুটবল, স্পোর্টস
A A

প্রিমিয়ার লিগের চলতি মৌসুমে বেশ ছন্দহীন ম্যানচেস্টার ইউনাইটেড। তিন ম্যাচে কেবল এক জয়, টেবিলের ১১তে। রোববার রাতে দুবার লিড নিয়ে ৯০ মিনিট পর্যন্ত ধরে রাখে। কিন্তু এমন ম্যাচও এভারটনের বিপক্ষে শেষ মুহূর্তে গোল হজম করে পয়েন্ট হারিয়েছে ক্লাবটি। ২-২ গোলের ড্র হওয়া ম্যাচ ইউনাইটেড কোচ মাইকেল ক্যারিকের কাছে একরকম হারই মনে হচ্ছে।

এভারটনের হিল ডিকিনসন স্টেডিয়ামে ৯৬তম মিনিটে গোল হজম করার পর মাইকেল ক্যারিক একথা বলেছেন। শেষ পর্যন্ত ইউনাইটেড এগিয়ে থাকলেও, অতিরিক্ত সময়ে স্বাগতিকরা ম্যাচে ফেরে। প্রথমার্ধে কোন গোলের দেখা পায়নি দল দুটি। ৪৬ মিনিটে ইউনাইটেডকে লিড এনে দেন ব্রায়ান এমবেউমো।

৮৩ মিনিটে এভারটনকে সমতায় ফেরান টাইরিক জর্জ। ৮৮তম মিনিটে বদলি নেমে বেঞ্জামিন সেসকো সফরকারীদের দ্বিতীয় গোলটি করেন। এরপরই ছন্দ হারাতে শুরু করে ম্যানচেস্টার ইউনাইটেড। এভারটনের একের পর এক আক্রমণ সামাল দিতে হিমশিম খেতে হচ্ছিল ইউনাইটেড রক্ষণকে। সে সুযোগ ভালো মতো কাজে লাগান এভারটনের হয়ে অভিষেক হওয়া মেইটল্যান্ড-নাইলস। ম্যাচের শেষ মুহূর্তে ডি-বক্সের বাইরে থেকে করা শটে স্বাগতিকদের শুধু সমতায় ফেরাননি, পয়েন্টও এনে দিয়েছেন তিনি।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ক্যারিক বলেছেন, ‘আমরা ভীষণভাবে হতাশ। ম্যাচের একেবারে শেষের দিকে দুবার আমরা যে অবস্থানে ছিলাম এবং সেই অবস্থানে যেতে যে পরিশ্রম করা হয়েছিল। তারপর এভাবে হেরে যাওয়াটা মোটেও ভালো অনুভূতি নয়।’

‘এটাকে পরাজয়ের মতোই লাগছে, এটা বলাই স্বাভাবিক। আমরা এক পয়েন্ট পেয়েছি, সেটাকে ছোট করবো না, কিন্তু মনে হচ্ছে আমাদের আরও অনেকবেশি পাওয়া উচিত ছিল।’

ড্রয়ে ইউনাইটেড পয়েন্ট টেবিলে ১১তম স্থানে নেমে গেছে। চলতি মৌসুমে এপর্যন্ত একটি করে জয়, ড্র এবং হারে তাদের পয়েন্ট ৪।

মৌসুমে তাদের পরিস্থিতি প্রসঙ্গে ক্যারিক বলেছেন, ‘সত্যি বলতে, আমরা মৌসুম অতটা খারাপভাবে শুরু করিনি। ব্যাপারটা এতটাও খারাপ না। আজ তিন পয়েন্ট পাওয়ার খুব কাছাকাছি ছিলাম। এটাই ফুটবল। এমনকিছু ছোটখাটো মুহূর্ত আছে যা আমরা আরও ভালোভাবে সামলাতে পারতাম। ব্যাপার না, আমরা ঠিক হয়ে যাব।’

Tags: এভারটনপ্রিমিয়ার লিগম্যানচেস্টার ইউনাইটেডলিড স্পোর্টস
Previous Post

যুক্তরাষ্ট্রে অ্যামাজনের বিমান বিধ্বস্ত, নিহত ৫

Next Post

একদিন ঢাকার রাস্তায় কেটেছে রাত, আজ বৈশ্বিক ফিনটেক জায়ান্টদের নেতৃত্বে তানভীর

Next Post

একদিন ঢাকার রাস্তায় কেটেছে রাত, আজ বৈশ্বিক ফিনটেক জায়ান্টদের নেতৃত্বে তানভীর

দিল্লিতে ভবনধস: ৫০ বছরের জরাজীর্ণ ভবনকে বানানো হয়েছিল হোস্টেল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT