চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হাতাহাতি করে লাল কার্ড দেখলেন রদ্রি, দশজন নিয়েও জিতল ম্যানসিটি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:30 অপরাহ্ন 23, সেপ্টেম্বর 2023
in ফুটবল, স্পোর্টস
A A
ফুটবল ম্যাচে দুই খেলোয়াড়ের মধ্যে তর্কবিতর্ক, লাল কার্ড দেখানোর ঘটনা. Channel i News - চ্যানেল আই নিউজ

ইংলিশ প্রিমিয়ার লিগের লড়াইয়ে নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে লড়াইটা ছিল ম্যানচেস্টার সিটির। প্রথমার্ধে লিড পাওয়া সিটি দ্বিতীয়ার্ধের শুরুতেই হারায় দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে। প্রতিপক্ষ দলের খেলোয়াড়ের সঙ্গে হাতাহাতি করায় লাল কার্ড দেখেন রদ্রি হের্নান্দেজ। দশজনের দল নিয়েও জয় নিশ্চিত করে মাঠ ছেড়েছে পেপ গার্দিওলার দল।

ইতিহাদ স্টেডিয়ামে নটিংহ্যাম ফরেস্টকে ২-০ গোলে হারিয়েছে ম্যানসিটি। প্রিমিয়ার লিগের চলতি মৌসুমে ছয় ম্যাচের সবকটিতেই জয়ের দেখা পেল সিটিজেনরা।

ঘরের মাঠে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক খেলে সিটি। সপ্তম মিনিটে কেইল ওয়াকারের বাড়ানো বল থেকে সিটিজেনদের লিড এনে দেন পিল ফোডেন। ১৪তম মিনিটে ম্যাথেউস লুইসের পাস থেকে অতিথি দলের জালে বল পাঠিয়ে ব্যবধান দ্বিগুণ করেন আর্লিং হালান্ড। প্রথমার্ধে আর গোল না হওয়ায় ২-০ ব্যবধানে বিরতিতে যায় দুদল।

বিরতির পর খেলা শুরু হলে ৪৬তম মিনিটে মাঠের কোণায় সংঘের্ষে লিপ্ত হন সিটি মিডফিল্ডার রদ্রি ও নটিংহ্যাম ডিফেন্ডার গিবস হোয়াইট। রদ্রি হোয়াইটকে গলা চেপে ধরে ধাক্কা দিয়ে টার্ফে ফেলে দেয়। এ ঘটনায় লাল কার্ড দেখতে হয় রদ্রিকে। আর হোয়াইটকে দেখতে হয় হলুদ কার্ড।

দশজনের দল নিয়ে পুনরায় লড়াইয়ে মাতে সিটি। গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে হারিয়ে অবশ্য খেলায় কিছুটা পরিবর্তন আনতে হয় সিটিকে। শেষ অবধি ব্যবধান বাড়াতে না পারলেও কোনো গোল হজম করতে হয়নি ইংলিশ জায়ান্টদের। ২-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে স্বাগতিক দল।

Tags: আলভারেজনটিংহ্যামপ্রিমিয়ার লিগফোডেনম্যানসিটিরদ্রিলিড স্পোর্টসহালান্ড
Previous Post

‘শমসের মবিন ও তৈমুর আলমের মতো আরও অনেকে বিএনপি থেকে পালানোর অপেক্ষায়’

Next Post

প্রত্যাবর্তনে নার্ভাস ছিলেন তামিম, ছিল অস্বস্তি

Next Post
তামিম ব্যাট হাতে প্রস্তুত, নার্ভাস ও অস্বস্তি অনুভব করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রত্যাবর্তনে নার্ভাস ছিলেন তামিম, ছিল অস্বস্তি

বাংলাদেশ ক্রিকেটার তামিম বিশ্বকাপ নিয়ে মন্তব্য করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বকাপ নিয়ে কিছু মন্তব্যে হতবাক তামিম

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT