চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মৌসুমের প্রথম হার লিভারপুলের, বড় জয় সিটির

হেরেছে চেলসি ও ইউনাইটেড

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:40 অপরাহ্ন 27, সেপ্টেম্বর 2025
in ফুটবল, স্পোর্টস
A A
লিভারপুলের খেলোয়াড়রা জয়ের উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

জোড়া গোল করেছেন হালান্ড

প্রিমিয়ার লিগে টানা ৫ ম্যাচে জেতার পর ষষ্ঠ ম্যাচে এসে হার দেখল লিভারপুল। শেষ মূহুর্তের গোলে লিগ চ্যাম্পিয়নদের হারিয়েছে ক্রিস্টাল প্যালেস। আরেক ম্যাচে বড় জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি।

প্যালেসের মাঠে ২-১ গোলে হেরেছে লিভারপুল। ৯ মিনিটে গোল করে প্যালেসকে লিড এনে দেন ইসমাইলা সার। ৮৭ মিনিটে লিভারপুল সমতায় ফেরে ফেড্রিকো কিয়েসার গোলে। এরপর যোগ করা সময়ের সপ্তম মিনিটে এডি এনকেটিয়ার গোলে জয় নিশ্চিত করে প্যালেস।

আরেক ম্যাচে বার্নলিকে ৫-১ গোলে হারিয়েছে ম্যানসিটি। জোড়া গোল করেছেন আর্লিং হালান্ড। এছাড়া নিজেদের জালে দুবার বল পাঠিয়েছেন বার্নলি ডিফেন্ডার ম্যাক্সিম এস্তেভে। সিটিজেনেদের অন্য গোলটি করেছেন ম্যাথিউজ নুনেস। বার্নলির একমাত্র গোলটি করেছেন জেইডন অ্যান্থোনি।

সিটিকে লিড এনে দেন এস্তেভে। ১২ মিনিটে নিজেদের জালে বল জড়ান। ৩৮ মিনিটে অ্যান্থোনির গোলে সমতায় ফেরে বার্নলি। ৬১ মিনিটে সিটিকে ফের লিড এনে দেন নুনেস। ৪ মিনিট পর দ্বিতীয়বার নিজেদের জালে বল জড়ান এস্তেভে। এরপর ৯০ এবং যোগ করা সময়ের তৃতীয় মিনিটে গোল করেন হালান্ড। ৫-১ জয় নিয়ে মাঠ ছাড়ে পেপ গার্দিওলার শিষ্যরা।

দিনের অন্য ম্যাচে হেরেছে চেলসি। ঘরের মাঠে ব্রাইটনের কাছে ৩-১ গোলে হেরেছে দলটি। ব্রাইটনের হয়ে জোড়া গোল করেছেন ড্যানি ওয়েলবেক, অন্য গোলটি করেছেন ম্যাক্সিম ডি কুইপার। চেলসির একমাত্র গোলটি করেন এনেজো ফের্নান্দেজ।

এর আগে ব্রেন্টফোর্ডের কাছে ৩-১ গোলে হেরেছে ম্যানচেস্টার ইউনাইটেড। ঘরের মাঠে ব্রেন্টফোর্ডের হয়ে জোড়া গোল করেন ইগোর থিয়াগো, অন্য গোলটি করেন মাথিয়াস জেনসেন। ইউনাইটেডের একমাত্র গোলটি করেন বেনজামিন সেসকো।

Tags: ইউনাইটেডক্রিস্টাল প্যালেসচেলসিপ্রিমিয়ার লিগবার্নলিব্রাইটনব্রেন্টফোর্ডম্যানসিটিলিড স্পোর্টসলিভারপুলহালান্ড
Previous Post

আলভারেজের জোড়া গোল, মাদ্রিদ ডার্বিতে বিধ্বস্ত রিয়াল

Next Post

শেষ ওভারের নাটকীয়তায় শ্রীলঙ্কাকে হারাল বাংলাদেশ

Next Post
বাংলাদেশ নারী ক্রিকেটাররা মাঠে জয় উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

শেষ ওভারের নাটকীয়তায় শ্রীলঙ্কাকে হারাল বাংলাদেশ

নেপালের ক্রিকেট দল জয় উদযাপন করছে, খেলাধুলার ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঐতিহাসিক জয় নেপালের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT