চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দাবানলের শহর লস অ্যাঞ্জেলস থেকে বেঁচে যা বললেন প্রীতি জিনতা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:10 অপরাহ্ন 12, জানুয়ারি 2025
in বিনোদন
A A
অগ্নিকাণ্ডের সময় একজন নারী দেখছেন, পেছনে আগুনের ধোঁয়া ও flames।. Channel i News - চ্যানেল আই নিউজ

এই মুহূর্তে বিশ্বের অন্যতম বিলাসবহুল শহর লস অ্যাঞ্জেলস লেলিহান আগুনের গ্রাসে। চার পাশে শুধুই ধ্বংসের ছবি। প্যারিস হিল্টন থেকে অ্যান্থনি হপকিন্স, দুয়া লিপার মতো তারকাদের বাড়ি পুড়েছে। লস অ্যাঞ্জেলেসের আকাশ লাল, চার দিক ঢেকে গিয়েছে ধোঁয়ায়। শুধু হলিউড তারকারাই নন বলিউডের বেশ কিছু খ্যাতনামী তারকাও থাকেন সেই শহরে। যাদেরই একজন বলিউড অভিনেত্রী প্রীতি জিনতা। অভিনেত্রী তার স্বামী-সন্তান নিয়ে একই শহরে বসবাস করেন। তাইতো এ ঘটনার পর উদ্বিগ্ন হয়ে পড়েছেন তার ভক্ত-অনুরাগীরা।

পিঙ্কভিলা এ তথ্য জানিয়েছে।

দাবানলে আক্রান্ত ব্যক্তিদের নিয়ে উদ্বিগ্ন প্রীতি জিনতা। মাইক্রোব্লগিং সাইট এক্সে (টুইটার) দেওয়া পোস্টে এই অভিনেত্রী লেখেন, “আগুন ছড়িয়ে পড়ার পর লস অ্যাঞ্জেলেসে আমার প্রতিবেশীদের ধ্বংসযজ্ঞ দেখতে হবে, এমনটা আমি কখনো চিন্তাও করিনি। বন্ধু-পরিবারগুলোকে সরিয়ে নেওয়া হয়েছে অথবা উচ্চ সতর্কতার মধ্যে রয়েছেন। ধোঁয়াচ্ছন্ন আকাশ থেকে তুষারপাতের মতো ছাই পড়ছে। বাতাস শান্ত না হওয়া নিয়েই ভয় ও অনিশ্চয়তার মধ্যে রয়েছি। শিশু ও দাদা-দাদির বয়সের মানুষগুলোর সঙ্গে কী ঘটবে তা নিয়ে।”

পরিবার নিয়ে নিরাপদে রয়েছেন প্রীতি জিনতা। তা জানিয়ে এই অভিনেত্রী বলেন, “চারপাশের ধ্বংসযজ্ঞ দেখে হৃদয় ভেঙে গেছে। তবে সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞ যে, আমরা নিরাপদে আছি। দাবানলে যারা সব হারিয়েছেন, অন্যত্র সরে গেছেন তাদের জন্য দোয়া। আশা করি, বাতাস খুব শিগগির কমে যাবে, আগুন নিয়ন্ত্রণে আসবে। অগ্নিনির্বাপণ বিভাগ, অগ্নিনির্বাপককর্মী, জীবন-সম্পত্তি বাঁচাতে সাহায্যকারী সকলকে অনেক ধন্যবাদ। সবাই নিরাপদে থাকুন।”

যুক্তরাষ্ট্রের নাগরিক জেনে গুডএনাফের সঙ্গে দীর্ঘ দিন প্রেমের সম্পর্কে ছিলেন প্রীতি জিনতা। ২০১৬ সালে ২৯ ফেব্রুয়ারি লস অ্যাঞ্জেলসে চুপিসারে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন এই যুগল। একই বছরের ১৩ মে মুম্বাইয়ের একটি হোটেলে অনুষ্ঠিত হয় এ অভিনেত্রীর বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান। গুডএনাফ-প্রীতি দম্পতির ঘর আলো করে এসেছে এক কন্যা ও এক পুত্রসন্তান।

–

Tags: প্রীতি জিনতালস-অ্যাঞ্জেলস
Previous Post

চ্যাম্পিয়ন্স ট্রফির দলে নেই সাকিব, যা বলছেন গাজী আশরাফ

Next Post

খুলনাকে হারিয়ে সিলেটের দ্বিতীয় জয়

Next Post
বাংলাদেশ ক্রিকেট দল মাঠে প্রস্তুত, খেলোয়াড়রা প্রস্তুতিপর্বে. Channel i News - চ্যানেল আই নিউজ

খুলনাকে হারিয়ে সিলেটের দ্বিতীয় জয়

প্রতিবিম্ব সহ যুবক, চুল ও চশমা পরা, casual পোশাক. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রমাণ করতে পারলে 'মিডিয়া ছেড়ে দেবেন' নির্মাতা বান্নাহ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT