চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অন্তঃসত্ত্বা অবস্থায় ২৮ দিনের মাথায় আবার সন্তানধারণ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:31 অপরাহ্ন 29, মে 2023
in লাইফস্টাইল
A A
অন্তঃসত্ত্বা অবস্থায় ২৮ দিনের মাথায় আবার সন্তানধারণের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

একসাথে একাধিক সন্তানের জন্ম নতুন কিছু নয়। তবে সম্প্রতি ৩০ বছর বয়সি সোফি স্মল নামের এক নারীর অবাক করার মতো ঘটনা ঘটেছে। তিনি একসঙ্গে দুই সন্তানের জন্ম দিয়েছেন। কিন্তু তাদের বয়সের ব্যবধান নাকি ২৮ দিন। অর্থাৎ গর্ভধারণের ২৮ দিনের মধ্যে আবার গর্ভধারণ করেছেন সোফি। বাচ্চারা যমজ হিসেবে নয় বরং ২৮ দিনের ছোট বড় হিসেবে জন্মেছে।

নিউইয়র্ক টাইমসসহ একাধিক সংবাদমাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, এই ঘটনা প্রথমে বুঝতে পারেনি কেউ। সোফি নিজেও ভেবেছিলেন তিনি যমজ সন্তানের জন্ম দেবেন। তবে শিশুরা শুধুমাত্র আলাদা দেখতেই নয়, তাদের কোনও দিক দিয়েই মিল নেই। ওজন, গায়ের রং সব কিছুতেই বেশ খানিকটা পার্থক্য রয়েছে দু’জনের। এই দেখেই সোফির সন্দেহ হয়। চিকিৎসকের কাছে গিয়ে তিনি জানতে পারেন, এই দুই শিশু যমজ নয়। তারা ছোট-বড় দুই ভাইবোন। একইসঙ্গে জন্ম হলেও দুই জনের বয়সের পার্থক্য প্রায় ১ মাস। তাই হিসাব মতো দু’জনের বয়সের পার্থক্য ৪ সপ্তাহ। এমন ঘটনা বিরল। তবে একেবারে অসম্ভব নয়, এমনটাই দাবি চিকিৎসকদের।

আসলে গর্ভধারণের পর মহিলাদের শরীরে বিশেষ কিছু হরমোন নিঃসৃত হয়। এই হরমোনের জেরে নির্দিষ্ট সময় পর্যন্ত দ্বিতীয় বার গর্ভধারণ প্রায় অসম্ভব বললেই চলে। কিন্তু এই মহিলার ক্ষেত্রে তেমনটা হয়নি। গর্ভবস্থায় থাকাকালীন ফের গর্ভধারণ করেছেন তিনি। যার ফলে একই সঙ্গে জন্ম নিয়েছে দুই শিশু। চিকিৎসাবিজ্ঞানের ভাষায় একে বলে ‘সুপারফেটেশন প্রেগন্যান্সি’। গর্ভধারণের পরেও যদি কোনও নারীর ডিম্বস্ফোটন হয় কিংবা কোনও মহিলার শরীরে যদি দুটি জরায়ু থাকে, তা হলে এই পরিস্থিতি তৈরি হতে পারে।

এই ধরনের পরিস্থিতিতে প্রসবের সময় মা এবং সন্তানের প্রাণের ঝুঁকি থাকে। তবে সোফি সুস্থ দুই সন্তানের জন্ম দিয়েছেন। এক কন্যাসন্তান এবং এক পুত্রসন্তানের জন্ম দিয়েছেন তিনি।

Tags: গর্ভধারণ
Previous Post

কৃষকের ঈদ আনন্দ এবার মুক্তাগাছায়

Next Post

সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা বাড়তে পারে

Next Post
ব্যক্তি ঠাণ্ডা পানিতে মুখ ধুচ্ছেন, গরমের মধ্যে তাপমাত্রা বাড়ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা বাড়তে পারে

রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের ঝুঁকিপূর্ণ বসতি ও একাকী গাছের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

রোহিঙ্গাদের বিষয়টি মেটার এজেন্ডার শীর্ষে থাকা উচিত: অ্যামনেস্টি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT