চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘এক বছরে কোটিপতি’ বইয়ের প্রি-অর্ডার শুরু

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:10 অপরাহ্ন 11, জুন 2025
in অন্যান্য, শিল্প সাহিত্য
A A
বইয়ের প্রচ্ছদে একটি পাত্র ও লেজার লাইটের ছবি, বাংলায় লেখা. Channel i News - চ্যানেল আই নিউজ

উদীয়মান উদ্যোক্তা, ব্যবসা অনুরাগী এবং দ্রুত ধনী হওয়ার আকাঙ্ক্ষা যাদের, তাদের জন্য প্রকাশ হয়েছে লেখক ও উদ্যোক্তা মিজানুর রহমান সোহেলের নতুন বই ‘এক বছরে কোটিপতি’।

আগামী ১৫ জুন পর্যন্ত বিশেষ মূল্যছাড়ে বইটি প্রি-অর্ডার করা যাবে। বইটি ইতোমধ্যে রকমারি ডটকম, প্রথমা ডটকম, ওয়াফি লাইফ ডটকম, বুকস কর্নার, ই-জননী ডটকম, বইসদাই ডটকম, পিবিএস ডটকম, বাতিঘর ডটকমসহ দেশের সকল অনলাইন বই বিক্রয়ের প্ল্যাটফর্মে প্রি-অর্ডারের জন্য উন্মুক্ত হয়েছে।

বইটি সম্পর্কে লেখক মিজানুর রহমান সোহেল বলেন, অল্প সময়ে বড় সাফল্য পেতে আগ্রহী ব্যক্তিদের জন্য এই বইটি একটি বাস্তবসম্মত রোডম্যাপ হিসেবে কাজ করবে।

বাংলাদেশ ব্যাংক ও বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সাম্প্রতিক তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত দেশে কোটিপতির সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ২২ হাজার ৮১ জন। এই পরিসংখ্যানই বলে দেয়, কোটিপতি হওয়া এখন আর কল্পনা নয়, বরং বাস্তবতা। এই পরিসংখ্যান নতুনদের স্বপ্ন দেখতে ও সফল হতে সাহস জোগাবে। এই বইয়ের প্রতিটি অধ্যায়, আইডিয়া ও কেস স্ট্যাডি পাঠকদের সেই বাস্তবতাকে ছুঁতে সহায়ক হবে বলে তিনি উল্লেখ করেন।

বইটিতে স্থান পেয়েছে বিশ্বখ্যাত ৩১ জন উদ্যোক্তার অনুপ্রেরণাদায়ী জীবনের গল্প, যাদের শুরুতে ‘পাগল’ ভাবা হলেও পরবর্তীতে তারা হয়ে উঠেছেন সাফল্যের প্রতিচ্ছবি। এছাড়া বইটিতে রয়েছে দ্রুত ধনী হওয়ার গল্প নিয়ে নির্মিত ১০০টি বিশ্বসেরা চলচ্চিত্রের মোটিভেশনাল বিশ্লেষণ, যা পাঠকের সফল হওয়ার মানসিক প্রস্তুতি নিতে ও কৌশল নির্ধারণে সাহায্য করবে।

বইটিতে রয়েছে চার শতাধিক স্মার্ট বিজনেস আইডিয়া, সেখান থেকে যে কেউ নিজের উপযোগী একটি আইডিয়া বেছে নিয়ে সফলতার যাত্রা শুরু করতে পারেন। রয়েছে কোটিপতি হওয়ার পূর্বপ্রস্তুতি ও বাস্তব পরিকল্পনা, দ্রুত সফলতার জন্য প্রয়োজনীয় রিসোর্স, সময় ব্যবস্থাপনা ও স্ট্র্যাটেজি, খুব সামান্য উদ্যোগ থেকে কোটিপতি হওয়া মানুষের সাফল্যের রহস্য, সফল কোটিপতিদের কেস স্ট্যাডি, ব্যর্থদের সাফল্যের গল্প, কোটিপতি উদ্যোক্তাদের মৌলিক আইডিয়া, সাফল্যের রোডম্যাপ এবং ঝুঁকি ব্যবস্থাপনার কৌশল।

বইটির প্রতিটি অধ্যায় এমনভাবে সাজানো হয়েছে, যাতে একজন পাঠক নিজের লক্ষ্য ঠিক করে ধাপে ধাপে বাস্তবায়নের পথে এগিয়ে যেতে পারেন। ‘এক বছরে কোটিপতি’ বইটি প্রকাশ করেছে প্রতিভাষা প্রকাশন। ৩০৪ পৃষ্ঠার প্রিমিয়াম কোয়ালিটির এই বইটির মূল্য রাখা হয়েছে ৭০০ টাকা। তবে প্রি-অর্ডারে বিশেষ ছাড়ে বইটি সংগ্রহ করা যাবে।

Tags: প্রি-অর্ডার
Previous Post

বাংলাদেশের অর্থনীতিও এ অঞ্চলে বড়: ট্রাম্প প্রশাসনের পল কাপুর

Next Post

সম্মিলিত প্রচেষ্টায় আগামী দিনের ফুটবলের ভিত্তি তৈরি হচ্ছে: আসিফ মাহমুদ

Next Post
আসিফ মাহমুদ ফুটবল ভবিষ্যৎ নিয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সম্মিলিত প্রচেষ্টায় আগামী দিনের ফুটবলের ভিত্তি তৈরি হচ্ছে: আসিফ মাহমুদ

স্বাস্থ্যকর্মী করোনা পরীক্ষার জন্য নাকের স্বল্পতা নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশজুড়ে বাড়ছে করোনা সংক্রমণ, হাসপাতালগুলোতে শুরু হচ্ছে পরীক্ষা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT