চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সৌদি আরবে খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:07 অপরাহ্ন 03, জানুয়ারি 2026
in প্রবাস সংবাদ
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সদ্য প্রয়াত তিনবারের প্রধানমন্ত্রী, আপসহীন দেশনেত্রী বিএনপির চেয়ারপারসন বেগম জিয়ার আত্মার মাগফিরাত কামনায় সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপির উদ্যোগে কোরআনখানি ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপির সদস্যসচিব মীর মনিরুজ্জামান তপনের সভাপতিত্বে এবং আহ্বায়ক কমিটির সদস্য টিপু সুলতানের সঞ্চালনায় কোরআনখানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত আয়োজনে বেগম জিয়ার রাজনীতি, প্রবাসীদের দেশে ও প্রবাসে রাজনীতিতে ভূমিকা ও মূল্যায়ন নিয়ে বেগম জিয়ার বিভিন্ন সময়ের উক্তি, ১/১১–এর সময় বেগম জিয়ার গ্রেপ্তার এবং তাঁর মুক্তি আন্দোলনে সৌদি আরব–মধ্যপ্রাচ্য বিএনপির সংগ্রাম কমিটি গঠনসহ নানা বিষয়ে স্মৃতিচারণ করেন মক্কা প্রাদেশিক বিএনপির আহ্বায়ক জহিরুল ইসলাম, সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপির যুগ্ম আহ্বায়ক মঈন চৌধুরী, জিয়া পরিষদের সাবেক সভাপতি ও সাবেক সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী নুরুল আমিন, উলামা দলের সভাপতি মাওলানা আছাব উদ্দীন, যুবদলের সাধারণ সম্পাদক শেখ মোস্তাক, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলমগীর হোসেন, জাসাসের আহ্বায়ক রফিকুল হক চৌধুরী প্রমুখ।

বাংলাদেশের রাজনীতিতে পরিহার্য ও ঐক্যের প্রতীক বেগম জিয়ার অসুস্থতাজনিত কারণে মৃত্যুবরণে দেশে ও বিদেশে যে শূন্যতা সৃষ্টি হয়েছে, তা অপূরণীয় বলে মন্তব্য করেন সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপির সদস্যসচিব মীর মনিরুজ্জামান তপন।

তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পর বাংলাদেশের ইতিহাসে মৃত্যুর পর এত মানুষের ভালোবাসা এর আগে কোনো রাজনৈতিক নেতা পাননি। তিনি আরও বলেন, এতেই প্রমাণিত হয় বিএনপির রাজনীতি, শহীদ জিয়ার ১৯ দফা ও তারেক জিয়ার ৩১ দফা দেশের মানুষের কাছে কতটা জনপ্রিয়।

আজ বেগম খালেদা জিয়া আমাদের মাঝে নেই, কিন্তু তাঁর রেখে যাওয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও আদর্শ বাস্তবায়নে প্রবাস থেকে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করেন নেতৃবৃন্দ।

অনুষ্ঠান শেষে দেশ ও জাতির মঙ্গল কামনাসহ বেগম জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।

Tags: খালেদা জিয়াদোয়া মাহফিলবিএনপিবেগম খালেদা জিয়াসৌদি আরব
Previous Post

স্ত্রীসহ ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরো আটক

Next Post

তারিক কাজীর পর কিংসের সাথে চুক্তি বাতিল কিউবা মিচেলের

Next Post
কিউবা মিচেল

তারিক কাজীর পর কিংসের সাথে চুক্তি বাতিল কিউবা মিচেলের

‘ওরা এই বাড়িতেই খাবে, আমরা যা খাব ওরাও তাই খাবে’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT