চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মারা গেছেন ‘আমি বাংলায় গান গাই’-এর স্রষ্টা প্রতুল মুখোপাধ্যায়

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:13 অপরাহ্ন 15, ফেব্রুয়ারি 2025
in বিনোদন
A A
প্রতুল মুখোপাধ্যায় এর ছবি, তিনি একজন বিশিষ্ট ব্যক্তিত্ব. Channel i News - চ্যানেল আই নিউজ

‘আমি বাংলায়  গান গাই’-এই গানটির সাথে ঠোঁট মেলাননি এমন বাঙালি খুঁজে পাওয়া বিরল! আর এই গানটির সাথে জড়িয়ে আছে এক কিংবদন্তীর নাম, তিনি প্রতুল মুখোপাধ্যায়।

গানটির লিরিক, সুর ও কণ্ঠ সবই তার। পশ্চিম বাংলার এই বিখ্যাত মানুষটি আর নেই। ভারতীয় সংবাদ মাধ্যম বলছে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকাল সাড়ে দশটার দিকে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

মৃত্যুকালে প্রতুল মুখার্জীর বয়স হয়েছিলো ৮৪ বছর। তার মৃত্যুর খবর শুনে শোকার্ত পশ্চিমবঙ্গের সংগীত ইন্ডাস্ট্রি।

গুরুতর অসুস্থ হয়ে শেষ কয়েক সপ্তাহ ধরে হাসপাতালে ভর্তি ছিলেন এই প্রবীণ গায়ক। অন্ত্রের অপারেশনের পর হার্ট অ্যাটাক হয়েছিলো তার। দ্রুত অবনতি হতে থাকে শারীরিক অবস্থার। অ্যান্টিবায়োটিক প্রতিরোধী সংক্রমণের ফলে পরিস্থিতি ক্রমে জটিল হয়ে উঠে। শেষ পর্যন্ত পরলোকে পাড়ি দিলেন এই গুণী শিল্পী।

১৯৪২ সালের ২৫ জুন অবিভক্ত বাংলার বরিশালে জন্মগ্রহণ করেন প্রতুল মুখোপাধ্যায়। ‘আমি বাংলায় গান গাই’-প্রতুল মুখোপাধ্যায়কে বাংলা গানের জগতে অমরত্বের আসনে বসালেও তার গাওয়া আরো কিছু গান মানুষকে আন্দোলিত করেছে, আলোড়িত করেছে। এরমধ্যে ‘আলু বেচো, ছোলা বেচো, বেচো বাখরখানি/বেচো না বেচো না বন্ধু তোমার চোখের মণি।’ গানটি বিশেষভাবে উল্লেখযোগ্য।

Tags: গানপ্রতুল মুখার্জীলিড বিনোদনসংগীত
Previous Post

গোপনে দুই বান্ধবীর সাথে মিলনের ভিডিও ধারণ, ফুটবলারের শাস্তি

Next Post

রোববার থেকে ডিসি সম্মেলন

Next Post
জেলা প্রশাসক সম্মেলনের ছবি, বাংলাদেশের জেলা প্রশাসকদের বৈঠক. Channel i News - চ্যানেল আই নিউজ

রোববার থেকে ডিসি সম্মেলন

বাংলাদেশে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের দৃশ্য, রাতের আলো জ্বলজ্বল করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশে পূর্ণমাত্রায় বিদ্যুৎ সরবরাহ করবে আদানি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT