কর্মব্যস্ত নাগরিক জীবন থেকে ছুটি নিয়ে কিছুটা প্রশান্তির আশায় অনেকেই ছোটেন দেশের বিভিন্ন স্থানে। তবে অধিকাংশ স্থানেই নেই পরিবেশবান্ধব হোটেল, রিসোর্ট কিংবা আবাসনব্যবস্থা। এই বিষয়টি মাথায় রেখে রাজধানীর অদূরে সবুজে ঘেরা পরিবেশবান্ধব রিসোর্ট হিসেবে গড়ে তোলা হয়েছে প্রকৃতি পল্লী।







