চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘স্বপ্নপূরণ বললেও যেন কম বলা হয়’

মস্কোতে সেরা চলচ্চিত্র ও সেরা নির্মাতার পুরস্কার পেয়ে আত্মহারা মেঘালয়ের নির্মাতা প্রদীপ কুরবাহ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:33 অপরাহ্ন 25, এপ্রিল 2025
in বিনোদন
A A
অভিনেতা ও অভিনেত্রীরা চ্যানেল আই অ্যাওয়ার্ডস ২০২৩ এ পুরস্কার গ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

​ভারতের মেঘালয় রাজ্যের শিলংয়ের একজন চলচ্চিত্র পরিচালক প্রদীপ কুরবাহ। আঞ্চলিক একজন নির্মাতা হিসেবে তার কিছুটা পরিচিতি আছে। তার হাত ধরেই খাসি ভাষার চলচ্চিত্র ভারতে কিছুটা পরিচিত হতে শুরু করেছে। সেই নির্মাতার হাত ধরেই যে ভারতে আসবে মস্কোর সবচেয়ে বড় আন্তর্জাতিক পুরস্কার, সেটা কে জানতো!

সেই অসম্ভবই সম্ভব করলেন প্রদীপ। খাসি সিনেমাকে আন্তর্জাতিক অঙ্গনে এক লহমায় পরিচিত করে দিলেন তিনি। তার নির্মিত ‘দ্য ইলিসিয়ান ফিল্ড’ মস্কো উৎসবের প্রধান পুরস্কার ‘গোল্ডেন সেন্ট জর্জ’সহ ‘সিলভার সেন্ট জর্জ’ পুরস্কারটিও ভাগিয়ে নেয়। উৎসবে ‘সেরা নির্মাতা’-কে দেয়া হয় সিলভার সেন্ট জর্জ অ্যাওয়ার্ড।

সেরা ছবি ও সেরা নির্মাতার পুরস্কার হাতে প্রদীপ কুরবাহ

এই চলচ্চিত্রটি গ্রামীণ জীবনের নিঃসঙ্গতা, মানবিক সম্পর্ক এবং টিকে থাকার সংগ্রামকে কেন্দ্র করে নির্মিত। এটি সেরা চলচ্চিত্র, সেরা পরিচালক এবং সেরা এশীয় চলচ্চিত্রের জন্য নেটপ্যাক (NETPAC) পুরস্কারসহ মোট তিনটি পুরস্কার জিতেছে।

এমন প্রাপ্তিতে স্বভাবতই উচ্ছ্বসিত প্রদীপ। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছেন নিজস্ব অনুভূতি। লিখেছেন,“আমি আপ্লুত, বিনম্র এবং কৃতজ্ঞতায় পরিপূর্ণ।”

প্রদীপ লিখেছেন,“দিনটা শুরু হয়েছে এক অনাকাঙ্ক্ষিত এবং অপূর্ব চমক দিয়ে—এটি নেটপ্যাক পুরস্কার পেয়েছে এশিয়ার সেরা চলচ্চিত্র হিসেবে। আর এখানেই শেষ নয়—ছবিটি জিতেছে মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতায় সেরা চলচ্চিত্র এবং সেরা পরিচালক পুরস্কার! এই মুহূর্তে যা অনুভব করছি, তাকে ‘স্বপ্নপূরণ’ বললেও যেন কম বলা হয়।”

বাংলাদেশের সংবাদ অনুষ্ঠান, বিশিষ্ট অতিথি ও উপস্থাপকের উপস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ
পুরস্কার নিতে মস্কোর মূল মঞ্চে প্রদীপ কুরবাহ

পুরস্কার প্রাপ্তিতে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়ে প্রদীপ কুরবাহ লিখেন,“আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাই বিচারকদের, আমাদের চলচ্চিত্রটিতে বিশ্বাস রাখার জন্য। এবং উৎসবের কিউরেটরদের প্রতি, এই গল্পকে আন্তর্জাতিক পরিসরে নিঃশ্বাস নেওয়ার এবং নিজের পরিচয়ে দৃশ্যমান হওয়ার সুযোগ দেওয়ার জন্য। মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবকে হৃদয় থেকে ধন্যবাদ, আমাদের চলচ্চিত্রটিকে এতটা উষ্ণতা এবং ভালোবাসা দিয়ে গ্রহণ করার জন্য।”

“এই পুরস্কার শুধু আমার একার নয়—এটি সেই অসাধারণ টিমের প্রাপ্য, যারা এই চলচ্চিত্রের পেছনে কাজ করেছে—প্রত্যেক অভিনেতা, টেকনিশিয়ান ও ক্রু মেম্বার, যারা তাঁদের অন্তরের সবটুকু ঢেলে দিয়েছেন এই যাত্রায়। তোমরা সবাই এই সিনেমার প্রাণ। আমার প্রতি বিশ্বাস রাখার জন্য, এই দৃষ্টিভঙ্গির পাশে দাঁড়ানোর জন্য, এবং সবটুকু উজাড় করে দেওয়ার জন্য ধন্যবাদ “

বিশ্ব চলচ্চিত্র উৎসবে পুরস্কার গ্রহণ করছেন চলচ্চিত্র নির্মাতারা. Channel i News - চ্যানেল আই নিউজ
অন্য বিভাগের পুরস্কারজয়ীদের সাথে প্রদীপ

সবশেষে প্রদীপ লিখেছেন,“আর সবশেষে, এই পুরস্কার মেঘালয়র জন্য—তার মানুষ, তার গল্প, তার আত্মা। তোমরা স্থানীয় সিনেমাকে যেভাবে সমর্থন করো, তা-ই আমাদের স্বপ্ন দেখতে শেখায়, ঝুঁকি নিতে সাহস জোগায়, এবং এমন গল্প বলতে অনুপ্রাণিত করে—যা সত্যিই গুরুত্বপূর্ণ।”

Tags: মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবলিড বিনোদনসিনেমা
Previous Post

মস্কোতে খাসি ভাষার ছবির জয়জয়কার

Next Post

‘জনতা পার্টি বাংলাদেশ’ নামে আরো একটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

‘জনতা পার্টি বাংলাদেশ’ নামে আরো একটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

সবজির দাম বাড়ছে লাফিয়ে লাফিয়ে, সবচেয়ে কমদামি সবজি মিলছে ৬০ টাকায়

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT