চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চলে গেলেন দাপুটে অভিনেতা প্রদীপ রাওয়াত

ক্যানসারের সঙ্গে লড়াই শেষে চলে গেলেন ‘গজনি’ খলনায়ক প্রদীপ রাওয়াত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:49 অপরাহ্ন 04, আগস্ট 2026
in বিনোদন
A A
প্রদীপ রাওয়াতের কালো-সাদা ছবি, হাসিমুখে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতীয় চলচ্চিত্রের বর্ষীয়ান অভিনেতা প্রদীপ রাওয়াত আর নেই। দীর্ঘদিন ক্যানসারের সঙ্গে লড়াইয়ের পর মঙ্গলবার (৪ আগস্ট) মুম্বাইয়ের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর।

প্রদীপ রাওয়াতের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর ম্যানেজার সিদ্ধার্থ আর তিওয়ারি। ভারতীয় সংবাদ সংস্থা এএনআইকে তিনি জানান, গত এক মাস ধরে মুম্বাইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন এই অভিনেতা। পরে তাঁকে ভিওয়ান্ডির একটি ক্যানসার হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

ব্যক্তিগত জীবনে স্ত্রী কল্যাণী রাওয়াত এবং ছেলে বিক্রমাদিত্য রাওয়াতকে রেখে গেছেন এই অভিনেতা।

তাঁর মৃত্যুর খবরে শোক প্রকাশ করেছেন চলচ্চিত্র অঙ্গনের সহকর্মী ও ভক্তরা। ‘লগান’ সিনেমায় সহ-অভিনেতা যশপাল শর্মা সামাজিক মাধ্যমে লিখেছেন, “আমাদের ‘লগান’-এর গজনি দেবা প্রদীপ রাওয়াত, শান্তিতে থাকুন।”

অভিনেতা গজেন্দ্র চৌহানও শ্রদ্ধা জানিয়ে বলেন, “আমাদের বন্ধু ও সহকর্মী প্রদীপ রাওয়াত, যিনি ‘মহাভারত’-এ অশ্বত্থামার চরিত্রে অভিনয় করেছিলেন, তিনি আর নেই। ওম শান্তি।”

হিন্দি, তেলেগু ও তামিল চলচ্চিত্রে সমান জনপ্রিয় ছিলেন প্রদীপ রাওয়াত। ২০০৮ সালে আমির খান অভিনীত সুপারহিট ‘গজনি’ সিনেমায় নির্মম খলনায়ক গজনি ধর্মাত্মা চরিত্রে অভিনয় করে ব্যাপক পরিচিতি পান তিনি।

এ ছাড়া ‘সরফারোশ’, ‘লগান’, তেলেগু সিনেমা ‘সাই’, ‘নায়ক’-সহ একাধিক জনপ্রিয় চলচ্চিত্রে তাঁর অভিনয় দর্শকদের মনে স্থায়ী জায়গা করে নিয়েছে। তাঁর সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ছিল ভিকি কৌশল অভিনীত ‘ছাভা’, যেখানে তিনি ইয়েসাজি কাংক চরিত্রে অভিনয় করেছিলেন।

প্রদীপ রাওয়াতের মৃত্যুতে ভারতীয় চলচ্চিত্র অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। তাঁর অভিনীত শক্তিশালী খলচরিত্রগুলো দর্শকের স্মৃতিতে দীর্ঘদিন বেঁচে থাকবে। কালিঙ্গাটিভি

Tags: অভিনেতাপ্রদীপ রাওয়াতলিড বিনোদন
Previous Post

ভিনিসিয়াসকে নিয়ে ফের আলোচনায় রিয়াল, বাড়ছে না চুক্তির প্রস্তাব

Next Post

যে ৭ সিনেমায় অমর হয়ে থাকবেন প্রদীপ রাওয়াত

Next Post
প্রদীপ রাওয়াতের তিনটি সিনেমার ছবি, কালো-সাদা ফ্রেমে. Channel i News - চ্যানেল আই নিউজ

যে ৭ সিনেমায় অমর হয়ে থাকবেন প্রদীপ রাওয়াত

জনসমাগমের ছবি যেখানে হাজারো মানুষ একত্রিত হয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

জুলাই গণ-অভ্যুত্থান দিবস: দেশজুড়ে শ্রদ্ধা ও স্মরণের নানা আয়োজন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT