চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাপানে ৭.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, উপকূলে সুনামির ঢেউ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:03 অপরাহ্ন 08, ডিসেম্বর 2025
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
জাপানে ৭.৬ মাত্রার ভূমিকম্পের সতর্কতা ও সুনামির আশঙ্কা. Channel i News - চ্যানেল আই নিউজ

জাপানে শক্তিশালী ভূমিকম্প সংঘটিত।

উত্তর জাপানে ৭ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে হোনশু দ্বীপের উত্তরতম প্রিফেকচার আওমোরি এবং হোক্কাইডো অঞ্চলের উপকূলীয় এলাকায় ৪০ সেন্টিমিটার পর্যন্ত সুনামি সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে জাপানের আবহাওয়া সংস্থা।

সোমবার (৮ ডিসেম্বর) আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, উত্তর জাপানে এই ভূমিকম্প আঘাত হানে।

ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল হোনশুর আওমোরির ঠিক পূর্বে এবং হোক্কাইডো দ্বীপের ঠিক দক্ষিণে। প্রভাবিত এলাকাগুলোর মধ্যে রয়েছে হোক্কাইডোর উরাকাওয়া, এবং আওমোরির মুৎসু ওগাওয়ারা বন্দর। যেখানে সুনামির ঢেউ আছড়ে পড়েছে।

দেশটির পাবলিক ব্রডকাস্টার এনএইচকে জানিয়েছে, আওমোরি প্রিফেকচারের হাচিনোহে শহরের একটি হোটেলে বেশ কয়েকজন আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর না পাওয়া গেলেও পরিস্থিতি নজরদারিতে রয়েছে।

জরুরি সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি বলেন, ‘ক্ষয়ক্ষতির মাত্রা নিরূপণে সরকার ইতোমধ্যে একটি জরুরি টাস্ক ফোর্স গঠন করেছে। আমরা মানুষের জীবনকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি এবং সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি।’

এনএইচকে আরও জানিয়েছে, ভূমিকম্প-প্রবণ এই অঞ্চলের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রগুলো নিরাপত্তা পরীক্ষা শুরু করেছে। প্রাথমিকভাবে কোনো অস্বাভাবিকতা শনাক্ত হয়নি।

উত্তর জাপান নিয়মিতই ভূমিকম্পের ঝুঁকিতে থাকে, তবে সোমবারের এই কম্পন সাম্প্রতিক সময়ের মধ্যে অন্যতম শক্তিশালী বলে বিবেচিত হচ্ছে।

Tags: জাপানভূমিকম্প
Previous Post

বাবরি মসজিদে অনুদান দিতে মুর্শিদাবাদে জনস্রোত, অর্থের পাহাড়

Next Post

সাতক্ষীরায় কৃত্রিম সার সংকট

Next Post
সতর্কতা সংকেত সহ কৃত্রিম সারের প্যাকেটের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

সাতক্ষীরায় কৃত্রিম সার সংকট

মোহাম্মদপুরে মা ও মেয়ের ছবি, চ্যানেল আই অনলাইন সংবাদ. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীর মোহাম্মদপুরে মা ও মেয়েকে হত্যা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT