চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চেন্নাইতে মেট্রোরেল সুড়ঙ্গে আটকা, নেমে হেঁটে গেলেন যাত্রীরা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:52 অপরাহ্ন 02, ডিসেম্বর 2025
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
চেন্নাই মেট্রোরেলে আটকা পড়া যাত্রীরা, সুড়ঙ্গের ভিতরে হাঁটছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের চেন্নাই শহরে অপ্রত্যাশিত দুর্ভোগে পড়েন মেট্রোযাত্রীদের একটি বড় অংশ। হঠাৎ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেলে যাত্রীরা অন্ধকারে আটকা পড়ে যান। পরে নিকটবর্তী স্টেশনে হেঁটে যান যাত্রীরা।

আজ মঙ্গলবার (২ ডিসেম্বর) প্রকাশিত একটি প্রতিবেদনে এনডিটিভি জানিয়েছে, সকালে ব্লু লাইন মেট্রোর একটি ট্রেন কেন্দ্রীয় মেট্রো স্টেশন ও হাইকোর্ট স্টেশনের মাঝামাঝি একটি সুড়ঙ্গে আটকে যায়। ট্রেনটি উইমকো নগর ডিপোর দিকে যাচ্ছিল।

যাত্রীরা জানায়, প্রায় ১০ মিনিট ধরে ভেতরে আটকে থাকার পর মেট্রো কর্তৃপক্ষের পক্ষ থেকে ঘোষণা আসে নিকটবর্তী হাইকোর্ট স্টেশনে হেঁটে যেতে। ফলে প্রায় ৫০০ মিটার দীর্ঘ সুড়ঙ্গপথ পেরিয়ে যাত্রীদের হাতে হাত ধরে পথ চলতে হয়।

ঘটনাটি নিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা চলছে, বিশেষ করে নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি ও জরুরি পরিস্থিতিতে যাত্রীদের ব্যবস্থাপনার বিষয়টি নিয়ে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, যাত্রীরা সুড়ঙ্গের দেয়ালের হ্যান্ডরেল ধরে সারিবদ্ধভাবে হাঁটছেন।

চেন্নাই মেট্রো রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, বিদ্যুৎ বিভ্রাট বা প্রযুক্তিগত ত্রুটির কারণে এ ঘটনা ঘটতে পারে। তবে দ্রুত সমস্যা সমাধান করে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়েছে বলে জানানো হয়।

এক্স–এ (টুইটার) প্রকাশিত বিবৃতিতে তারা জানায়, ট্রেন চলাচল এখন নিয়মিত রয়েছে। যাত্রীদের অসুবিধার জন্য দুঃখপ্রকাশ করেছে মেট্রো কর্তৃপক্ষ।

Tags: চেন্নাইমেট্রোরেল
Previous Post

৮ উইকেটে আইরিশদের হারিয়ে সিরিজ জয়ী বাংলাদেশ

Next Post

জনগণ সচেতন না হওয়ায় মেট্রো পরিচালনায় সমস্যার মুখোমুখি কর্তৃপক্ষ

Next Post
জনসচেতনতা না থাকায় মেট্রো পরিচালনায় সমস্যা দেখা দিয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

জনগণ সচেতন না হওয়ায় মেট্রো পরিচালনায় সমস্যার মুখোমুখি কর্তৃপক্ষ

বয়স্ক দম্পতি, পুরুষ ও নারী, একসঙ্গে ছবি তোলেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

‘আমিই তার জীবনের সবচেয়ে বড় ভুল’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT