চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাকায় স্থগিত হওয়া ‘জাল’ এর কনসার্ট নিয়ে যা জানা গেল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:48 অপরাহ্ন 27, সেপ্টেম্বর 2024
in বিনোদন
A A
সংবাদ সম্মেলনে তিনজন বক্তা, microphones ও নোটবুকের পাশে. Channel i News - চ্যানেল আই নিউজ

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় ‘লিজেন্ডস অব দ্য ডেকেড’ শিরোনামের কনসার্টে ঢাকায় গাওয়ার কথা ছিলো পাকিস্তানের জনপ্রিয় ব্যান্ড ‘জাল’। কনসার্টের সব প্রস্তুতি সম্পন্ন৷ এ নিয়ে বৃহস্পতিবার হয়ে গেছে সংবাদ সম্মেলনও। কিন্তু শুক্রবার দুপুরে জানা গেল কনসার্টটি স্থগিত!

বিষয়টি নিয়ে শুক্রবার সন্ধ্যায় জরুরী সংবাদ সম্মেলন আহ্বান করেন কনসার্ট আয়োজকরা। যদিও এই সংবাদ সম্মেলনে নিশ্চিত করা হয়নি, স্থগিত হওয়া কনসার্টটি কবে আয়োজন করা হবে।

শুক্রবার সন্ধ্যার সংবাদ সম্মেলনে আয়োজকদের সাথে উপস্থিত ছিলেন ‘জাল’ ব্যান্ডের ভোকাল গওহর মুমতাজও। স্থগিত হওয়া কনসার্ট নিয়ে এই তারকা শিল্পী বলেন, “বাতিল নয়, কিছু সময়ের জন্য কনসার্ট স্থগিত করা হয়েছে এবং আগামী দুই এক দিনের মধ্যেই কনসার্ট অনুষ্ঠিত হবে।”

এসময় মজা করে এই শিল্পী বলেন,“আমি কনসার্ট না করে বাংলাদেশ ছাড়ছি না।”

এর আগে আয়োজক প্রতিষ্ঠান অ্যাসেনের ফাউন্ডার ও সিইও আনন্দ চৌধুরী বলেন, ‘জালের কনসার্ট স্থগিত হওয়ার পেছনে মূলত আবহাওয়া একটা ফ্যাক্ট। তাছাড়া পুলিশি কিছু বাধাও ছিল। প্রশাসনও চাচ্ছিল না, এমন পরিস্থিতিতে কনসার্টটা হোক। দর্শকদের নিরাপত্তার একটা ইস্যু আছে। তাই পুলিশ বাধা দিয়েছে। সব মিলিয়ে আমরা কনসার্ট স্থগিত করতে বাধ্য হয়েছি।’

তিনি আরও বলেন, ‘যারা টিকেট কিনেছেন, তাদের দ্রুতই নতুন তারিখ জানিয়ে দেব। সেটা কবে তা এখনো সিদ্ধান্ত হয়নি। জাল ব্যান্ডের মূল ভোকালিস্ট গওহর এখনো বাংলাদেশেই আছেন। সেক্ষেত্রে ভেন্যু পরিবর্তন হতে পারে।’

যারা কনসার্টের অগ্রিম টিকেট নিয়েছেন, তাদের ভরসা দিয়ে আনন্দ এসময় জোর দিয়ে বলেন,“কনসার্টের পরবর্তী তারিখ আমরা বলছি না, কিন্তু আমরা চেষ্টা করছি যতো দ্রুত সম্ভব কনসার্টটি আয়োজনের। আমাদের সাথে শিল্পীরা আছেন, স্পন্সররাও আছেন। তারা আমাদের সাথে কম্পর্টেবল। আমরা সবাই মিলে ক্লায়েন্টদের সন্তুষ্ট করতে সর্বোচ্চ চেষ্টা করছি।”

শেষে জানানো হয়, ভেন্যু পরিবর্তন হবে কিনা, এবং কনসার্টের পরবর্তী তারিখ কবে- এ বিষয়ে আজ রাতের মধ্যেই একটি সিদ্ধান্তে আসতে পারবেন বলেও এসময় আয়োজকদের মধ্য থেকে জানানো হয়।

শুক্রবার কনসার্টটি হওয়ার কথা ছিলো রাজধানীর পূর্বাচল ৩০০ ফিট এক্সপ্রেসওয়ের ঢাকা অ্যারেনায়। জালের সঙ্গে আরও পারফর্মের কথা ছিলো বাংলাদেশের ব্যান্ড অর্থহীন ও ভাইকিংস এর।

Tags: অর্থহীনকনসার্টগানজালপাকিস্তানি ব্যান্ডব্যান্ডলিড বিনোদন
Previous Post

হিন্দু নেতার কাছ থেকে স্বেচ্ছাসেবক দল নেতার চাঁদা দাবির অভিযোগ

Next Post

গণহত্যাকারীদের এদেশে রাজনীতি করার অধিকার নেই: জামায়াত আমীর

Next Post
জামায়াত আমীর বক্তৃতা দিচ্ছেন, গণহত্যাকারীদের রাজনীতি করার অধিকার নেই।. Channel i News - চ্যানেল আই নিউজ

গণহত্যাকারীদের এদেশে রাজনীতি করার অধিকার নেই: জামায়াত আমীর

বুলু বক্তৃতা দিচ্ছেন, বাংলাদেশি রাজনীতিবিদ, জনসভা. Channel i News - চ্যানেল আই নিউজ

ধর্মান্ধরা রাষ্ট্রীয় ক্ষমতায় আসুক বিএনপি চায় না: বুলু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT