চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাহিত্য একাডেমির সপ্তাহব্যাপী বৈশাখী উৎসবের পোস্টার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:45 অপরাহ্ন 06, এপ্রিল 2024
in বিনোদন
A A
বাংলা সাংস্কৃতিক উৎসবের জন্য রঙিন পাখি ও ফুলের ডিজাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

৩৭ বছরের ধারাবাহিকতায় ব্রাহ্মণবাড়িয়ায় এবারও সাহিত্য একাডেমি আয়োজন করতে যাচ্ছে সপ্তাহব্যাপী বৈশাখী উৎসব।

১ থেকে ৭ বৈশাখ (১৪-২০ এপ্রিল ২০২৪) শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষাচত্বরে হবে ৩৮তম বৈশাখী উৎসব। যা উদ্বোধন করবেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী।

এরমধ্যে উৎসবের পোস্টারও চূড়ান্ত হয়েছে। রিকশা আর্ট মাধ্যমে পোস্টারে আঁকা হয়েছে ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী মোরগ লড়াইয়ের চিত্র। পোস্টারের নকশা করেছেন তরুণ শিল্পী শাহনাজ জাহান।

সাহিত্য একাডেমির প্রশিক্ষণ বিভাগের সাবেক শিক্ষার্থী শাহনাজ পরবর্তীতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চারুকলা থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেন এবং বর্তমানে একটি বেসরকারি টেলিভিশনে এনিমেটর হিসেবে কর্মরত আছেন।

শাহনাজ জাহান বলেন, “ছোটবেলা থেকেই সাহিত্য একাডেমির বৈশাখী উৎসবের জন্য আমরা অপেক্ষায় থাকতাম। এই উৎসবের বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনায়ও অংশ নিয়েছি। এবার সেই উৎসবেরই পোস্টার নকশা করতে পেরে ভালো লাগছে।”

পোস্টার নিয়ে তরুণ এই চিত্রশিল্পী বলেন, ঢাকার রিকশা ও রিকশা পেইন্টিং জাতিসংঘ সংস্থা ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় স্থান করে নিয়েছে। আর মোরগ লড়াই তো ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী খেলা। গ্রামের বান্নি বা মেলায় মোরগ লড়াই হতো অন্যতম আকর্ষণ। তাই পোস্টারে রিকশা পেইন্টিংয়ে মোরগ লড়াইকেই তুলে ধরেছি।

সাহিত্য একাডেমির বৈশাখী উৎসবের পোস্টার, বাংলার সাংস্কৃতিক উৎসবের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ সাহিত্য একাডেমির সভাপতি কবি জয়দুল হোসেন বলেন, আমাদের সংগঠনে শিশু শিক্ষার্থী হিসেবে এসেছিল শাহনাজ। সে এখন বিশ্ববিদ্যালয়ের পাঠ শেষ করে একটি টেলিভিশনে কাজ করছে। এবার বৈশাখী উৎসবের জন্য পোস্টার এঁকেছে, শাহনাজের আঁকা পোস্টারটি আমাদের জন্য আনন্দের।

সাহিত্য একাডেমির সাধারণ সম্পাদক নূরুল আমিন বলেন, বাংলা বর্ষবরণে ৩৭ বছরের ধারাবাহিকতায় এবার হচ্ছে আমাদের ৩৮তম বৈশাখী উৎসব। সপ্তাহব্যাপী এ আয়োজন ব্রাহ্মণবাড়িয়াবাসীর প্রাণের উৎসবে পরিণত হয়েছে। এবার ভালো লাগছে আমাদেরই সংগঠনের একজন তরুণ শিল্পী উৎসবের জন্য পোস্টার এঁকেছেন।

Tags: পোস্টারবৈশাখী উৎসবসাহিত্য একাডেমি
Previous Post

রাজধানীতে তিনদিনের ডিএনসিসি-ঐক্য হলিডে মার্কেট

Next Post

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে শবে কদর পালন

Next Post
শবে কদর উপলক্ষে বাংলাদেশ ও মধ্যপ্রাচ্যে মুসল্লিদের সমাগম. Channel i News - চ্যানেল আই নিউজ

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে শবে কদর পালন

নির্দোষ ব্যক্তির ছবি, সম্ভবত গ্রেফতার বা তদন্তের অংশ. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘুমন্ত শ্বশুরকে গলা কেটে হত্যা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT