চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নগদের দায়িত্ব নিয়েছে ডাক অধিদপ্তর

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:22 অপরাহ্ন 16, মে 2025
in - সেমি লিড, বাংলাদেশ
A A
ডাক অধিদপ্তরের লোগো, ডিজিটাল লেনদেনের প্রতীক. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশের অন্যতম সেরা মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদের দায়িত্ব নিয়েছে ডাক অধিদপ্তর। ডাক অধিদপ্তরের পরিচালক আবু তালেবকে প্রধান করে ৮ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের প্রশাসক দলের ওপর আদালতের স্থগিতাদেশ থাকায় ডাক বিভাগের সঙ্গে রাজস্ব ভাগাভাগির চুক্তির আওতায় থাকা নগদের বিষয়ে এই সিদ্ধান্ত নিয়েছে ডাক অধিদপ্তর।

বৃহস্পতিবার (১৫ মে) ডাক অধিদপ্তরের অফিস আদেশে বলা হয়েছে, নগদ পরিচালনায় বাংলাদেশ ব্যাংকের প্রশাসক নিযুক্তির আদেশের ওপর সুপ্রিম কোর্টের আপিল বিভাগ কর্তৃক স্থগিতাদেশের পরিপ্রেক্ষিতে ডাক অধিদপ্তরকে নগদ পরিচালনায় সার্বিক দায়িত্বভার গ্রহণ করার জন্য নির্দেশনা প্রদান করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। এর পরিপ্রেক্ষিতে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করে নগদের প্রধান কার্যালয় এবং সংশ্লিষ্ট সবস্থানে সরেজমিন উপস্থিত হয়ে সময়ে সময়ে প্রতিবেদন দাখিল করার জন্য একটি কমিটি গঠন করা হলো।

কমিটির সদস্যরা হলেন ডাক অধিদপ্তরের পরিচালক মো. আবু তালেব ও মো. আমিনুর রহমান। অন্যরা হলেন পোস্টাল অ্যাটাচি এস এম ওয়াদুদুল ইসলাম, প্রোগ্রামার মো. মনিরুজ্জামান, ডিপিএমজি সঞ্জিত চন্দ্র পণ্ডিত, মো. সাহেদুজ্জামান সরকার, খন্দকার শাহনুর সাব্বির ও এ কে এম মনিরুজ্জামান।

এর আগে গত সপ্তাহে প্রশাসক নিয়োগের সিদ্ধান্ত স্থগিত করেন হাইকোর্ট। পরে নগদের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে নিয়োগ পান মো. সাফায়েত আলম। ডাক অধিদপ্তরের কমিটি গঠনের বিষয়ে নগদের সিইও মো. সাফায়েত আলম বলেন, ‘নগদ ডাক বিভাগের সঙ্গে রাজস্ব ভাগাভাগি চুক্তির আওতায় একটি আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান। এই বিষয়টি নিয়ে অনেকভাবে বিভ্রান্তি ও অপতথ্য ছড়ানো হয়েছে নগদের শুরু থেকেই। বিষয়টি আরো একবার স্পষ্ট হলো এবং ডাক অধিদপ্তরের এই কমিটি গঠনকে আমরা স্বাগত জানাই। আমরা আশা করি দেশের অন্যতম সফল একটি মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদ আরো বেশি উদ্ভাবনী চিন্তা ও সেবা নিয়ে তার গ্রাহকদের নিরবচ্ছিন্ন সেবা প্রদান করে যাবে।’

তিনি বলেন, ‘নগদ নিয়ে কোনো গুজব বা অপতথ্যে গ্রাহক ও শুভানুধ্যায়ীদের বিভ্রান্ত না হওয়ার জন্য আমরা অনুরোধ করছি।’

গত আগস্টে বাংলাদেশ ব্যাংক নগদে প্রশাসক নিয়োগ করলে নিয়োগ প্রক্রিয়া চ্যালেঞ্জ করে তখন উচ্চআদালতের দ্বারাস্থ হন মো. সাফায়েত আলম। গত সপ্তাহে আপিল বিভাগের চেম্বার আদালত নগদে প্রশাসক নিয়োগে হাইকোর্টের দেয়া রায়ের ওপর স্থগিতাদেশ প্রদান করেন। এরপরই প্রতিষ্ঠানটির নতুন সিইও হিসেবে দায়িত্ব গ্রহণ করেন মো. সাফায়েত আলম।

Tags: ডাক অধিদপ্তরনগদ
Previous Post

যুদ্ধবিরতির মেয়াদ বাড়িয়েছে ভারত-পাকিস্তান

Next Post

আর্জেন্টিনা দলে ফিরলেন মেসি

Next Post
আর্জেন্টিনা ফুটবল দলের খেলোয়াড়রা জয়ের উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

আর্জেন্টিনা দলে ফিরলেন মেসি

জয়া ও অন্য একজন নারী হাস্যোজ্জ্বলভাবে ছবি তোলেন. Channel i News - চ্যানেল আই নিউজ

লকডাউনের স্মৃতি নিয়ে বড়পর্দায় জয়া

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT