চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঠাকুরগাঁওয়ে নির্বাচন উত্তর সহিংসতা: ৪ কৃষকের বাড়িতে আগুন, এলাকায় আতঙ্ক

এটিএম সামসুজ্জোহা by এটিএম সামসুজ্জোহা
2:51 অপরাহ্ন 15, ফেব্রুয়ারি 2026
in - সেমি লিড, জনপদ, ঠাকুরগাঁও
A A

ঠাকুরগাঁওয়ের ভুল্লী থানার বালিয়া ইউনিয়নে নির্বাচন পরবর্তী সহিংসতার জেরে চারটি কৃষক পরিবারের খড়ের গাদায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

রোববার (১৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সিংগিয়া গ্রামে এই নাশকতামূলক কর্মকাণ্ড ঘটে। এতে ভুক্তভোগী পরিবারগুলোর প্রায় ১ লক্ষ ৪০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দিবাগত রাত ১২টা ৫ মিনিটের দিকে সিংগিয়া গ্রামের বাসিন্দা ইসরাফিলের বসতবাড়ির পাশের খড়ের ঘরে প্রথম আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে পার্শ্ববর্তী আলিমুদ্দীন হাজী, শহিদুল ও আফিজুলের খড়ের গাদায়। আগুনের তীব্রতায় গ্রামবাসীর মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। তবে তার আগেই আগুনে পুড়ে ছাই হয়ে যায় গচ্ছিত খড় ও কৃষিজাত পণ্য। ভুক্তভোগীদের দাবি অনুযায়ী, ​আলিমুদ্দীন হাজী প্রায় ৮০ হাজার টাকা, ইসরাফিল ৩০ হাজার টাকা, শহিদুল ও আফিজুল সম্মিলিতভাবে প্রায় ৩০ হাজার টাকার ক্ষতিগ্রস্থ হন।
​
ঘটনাটিকে নিছক দুর্ঘটনা নয়, বরং ‘দুর্বৃত্তদের কাজ’ বলে প্রাথমিকভাবে নিশ্চিত করেছে পুলিশ। ভুল্লী থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম সিদ্দিকী জানান, “এটি বসতবাড়ির স্বাভাবিক আগুন নয়। দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে খড়ের গাদায় আগুন লাগিয়ে দিয়েছে। এই ন্যাক্কারজনক ঘটনার পেছনে কারা জড়িত, তা শনাক্ত করতে পুলিশি তদন্ত শুরু হয়েছে।”

Tags: জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬
Previous Post

বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার যুক্তরাজ্যের

Next Post

কারাগারে উপজেলা আওয়ামী লীগ সভাপতির মৃত্যু

Next Post
ছবি: প্রতিনিধি

কারাগারে উপজেলা আওয়ামী লীগ সভাপতির মৃত্যু

টানা তিন জয়ে সুপার এইটে ওয়েস্ট ইন্ডিজ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT