চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জানা গেল ঈদুল আজহার সম্ভাব্য তারিখ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:19 অপরাহ্ন 22, মে 2025
in - সেমি লিড, বাংলাদেশ
A A
বকরীর সাথে একজন যুবক, মুসলিম স্থাপত্যের পটভূমিতে. Channel i News - চ্যানেল আই নিউজ

আগামী ২৭ মে রাতে মধ্যপ্রাচ্যের প্রায় সব দেশ, পাকিস্তানসহ আরও কয়েকটি দেশে জিলহজ মাসের চাঁদ দেখার প্রস্তুতি নেয়া হয়েছে।

আরবি বর্ষপঞ্জিকা অনুযায়ী জিলহজের ১০ তারিখে উদযাপন করা হয় পবিত্র ঈদুল আজহা। মধ্যপ্রাচ্যের আরব আমিরাত আর এশিয়ার মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ পাকিস্তান ঈদুল আজহার সম্ভাব্য তারিখ হিসেবে ভিন্ন ভিন্ন তারিখ উল্লেখ করেছে।

বুধবার (২১ মে) আমিরাতের ‘আমিরাত জ্যোতির্বিদ্যা সোসাইটি’র পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান জানিয়েছেন, তাদের জ্যোতির্বিদ্যার হিসাব-নিকাশ অনুযায়ী আগামী ২৭ মে সন্ধায় জিলহজের চাঁদ দেখা যেতে পারে। সে হিসেবে ঈদুল আজহা হবে শুক্রবার ৬ জুন।

অন্যদিকে বৃহস্পতিবার (২২মে) পাকিস্তানের মহাকাশ উচ্চ বায়ুমণ্ডল গবেষণা কমিশন (সুপারকো) জানিয়েছে, পাকিস্তানে ৭ জুন ঈদ হওয়ার সম্ভাবনা বেশি।

সংস্থাটি বলেছে, “বৈজ্ঞানিক বিশ্লেষণ, জ্যোতির্বিদ্যা সংক্রান্ত তথ্য এবং আধুনিক পর্যবেক্ষণ প্রযুক্তির’ ভিত্তিতে তারা এই সম্ভাব্য তারিখ জানিয়েছে।

তারা বলেছে, আগামী ২৭ মে পাকিস্তান সময় রাত ৮টা ২ মিনিটে জিলহজের নতুন চাঁদের জন্ম হবে। ওইদিন পাকিস্তানে জিলকদের ২৯তম দিন থাকবে। কিন্তু ওইদিন সূর্যাস্তের সময় চাঁদটির বয়স থাকবে ১১ ঘণ্টা ৩৪ মিনিট।

সংস্থাটি আরও বলেছে, ওইদিন পাকিস্তানে সূর্যাস্ত ও চন্দ্র অস্তের মধ্যে সময়ের ব্যবধান থাকবে মাত্র ৩৭ মিনিট। এতে করে দেশটিতে চাঁদ দেখতে পাওয়ার সম্ভাবনা খুবই কম। এতে পাকিস্তানে জিলহজের ১ তারিখ হবে ২৯ মে। সে হিসেবে ঈদুল আজহা পালিত হবে ৭ জুন।

সৌদি ও আমিরাতে যদি ৬ জুন ঈদ হয় তাহলে বাংলাদেশে ৭ জুন ঈদ হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে।

Tags: আরব আমিরাতঈদুল আজহাপাকিস্তানবাংলাদেশসম্ভাব্য তারিখসৌদি আরব
Previous Post

আগামী ৩১ মে ঢাকায় আসছেন চীনা বাণিজ্যমন্ত্রী

Next Post

এনবিআর এখনই বিলুপ্ত হচ্ছে না: অর্থ মন্ত্রণালয়

Next Post
নতুন ভবনে এনবিআর অফিসের দৃশ্য, বাংলাদেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

এনবিআর এখনই বিলুপ্ত হচ্ছে না: অর্থ মন্ত্রণালয়

সরকারি চাকরি অধ্যাদেশ অনুমোদনের জন্য বৈঠক চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সংশোধিত সরকারি চাকরি অধ্যাদেশ অনুমোদন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT