চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গাজায় যুদ্ধবিরতি নিয়ে বৈঠকের প্রথম দফায় ‘ইতিবাচক’ আলোচনা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:40 পূর্বাহ্ন 07, অক্টোবর 2025
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
গাজায় যুদ্ধবিরতি নিয়ে বৈঠকের প্রথম দফায় ইতিবাচক আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

গাজা (ছবি: সংগৃহীত)

গাজায় যুদ্ধবিরতি নিয়ে হামাস ও মধ্যস্থতাকারীদের মধ্যে অনুষ্ঠিত প্রথম দফার আলোচনা ‘ইতিবাচক’ পরিবেশে শেষ হয়েছে। এই আলোচনাকে গাজায় চলমান সহিংসতা ও মানবিক বিপর্যয় বন্ধের দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

আল জাজিরা জানিয়েছে, স্থানীয় সময় সোমবার (৬ অক্টোবর) মিসরের শার্ম আল-শেখ শহরে অনুষ্ঠিত এ বৈঠকে অংশ নেয় হামাসের প্রতিনিধি দল এবং মধ্যস্থতাকারী হিসেবে উপস্থিত ছিলেন মিসর, কাতার ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা। আজ মঙ্গলবারও এই আলোচনা অব্যাহত থাকবে।

মিসরের রাষ্ট্রীয় টেলিভিশন আল-কাহেরার বরাতে প্রতিবেদনে বলা হয়, প্রথম দিনের আলোচনায় সম্ভাব্য যুদ্ধবিরতি এবং বন্দী বিনিময়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। তবে আলোচনার অগ্রগতি বা সম্ভাব্য সমঝোতার বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করা হয়নি।

এদিকে, সোমবার ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, মিসরে চলমান আলোচনায় তার প্রস্তাবিত যুদ্ধবিরতি পরিকল্পনার বিষয়ে হামাস বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে সম্মতি জানাচ্ছে। হামাস কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে সম্মত হয়েছে। আমার বিশ্বাস, আমরা ভালো অগ্রগতি করছি।

যুক্তরাষ্ট্রের কোনো ‘রেড লাইন’ বা সীমারেখা আছে কি না—যেমন হামাসকে নিরস্ত্র করার দাবি—এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, যদি কিছু শর্ত পূরণ না হয়, তাহলে আমরা তা করব না। তবে আমি মনে করি, আমরা সবাই অবিশ্বাস্যভাবে একত্রিত হয়েছি এবং এই চুক্তি সম্পন্ন করতে পারব।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, চলমান আলোচনার অন্যতম প্রধান লক্ষ্য হলো মাঠ পর্যায়ে এমন পরিস্থিতি তৈরি করা যাতে বন্দী ও জিম্মি বিনিময় সম্ভব হয়। চুক্তি হলে গাজায় আটক সব ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেওয়া হবে এবং এর বিনিময়ে ইসরায়েলও তাদের কারাগারে আটক নির্দিষ্ট সংখ্যক ফিলিস্তিনিকে মুক্তি দেবে।

আন্তর্জাতিক সম্প্রদায় আশা করছে, চলমান এই আলোচনা গাজায় দীর্ঘদিনের সংঘাত ও মানবিক সংকটের অবসানে একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে ভূমিকা রাখবে।

Tags: গাজাযুদ্ধবিরতি
Previous Post

বিএনপির প্রয়াত মহাসচিবের পরিবারের কাছে ‘চাঁদাবাজির ঘটনায়’ মামলা

Next Post

সিলেটের সাথে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ

Next Post
সিলেটের সাথে রেল যোগাযোগ বন্ধের কারণে ট্রেন চলাচল বন্ধ. Channel i News - চ্যানেল আই নিউজ

সিলেটের সাথে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ

বাংলাদেশ-তুরস্ক পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠক চলাকালে দুই দেশের কর্মকর্তাদের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ–তুরস্ক পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠক আজ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT