চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কলম্বিয়ার জন্য সর্বোচ্চ প্রস্তুতির কথা জানালেন পর্তুগাল কোচ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:55 অপরাহ্ন 27, জুন 2026
in ফুটবল, স্পোর্টস
A A
পর্তুগাল কোচের ছবি, তিনি ভাবছেন বা মন্তব্য করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রথম দুই ম্যাচে টানা দুই জয়ে আগেই বিশ্বকাপের নকআউট নিশ্চিত হয়েছে কলম্বিয়ার। পর্তুগালেরও নকআউট নিশ্চিত, তবে এখনও নানা সমীকরণ রয়েছে দুই ম্যাচে একটি জয় পাওয়া দলটির, সেটি গ্রুপে স্থান নির্ধারণী ঘিরে। শেষ ম্যাচে নামার আগে পর্তুগালের কোচ রবার্তো মার্টিনেজ বললেন দল প্রস্তুত সবকিছুর মুখোমুখি হবে।

মিয়ামি স্টেডিয়ামে ম্যাচের আগের সংবাদ সম্মেলনে মার্চ থেকে অনুশীলনের কথা উল্লেখ করে মার্টিনেজ বলেছেন, ‘আমরা মার্চ থেকেই কলম্বিয়ার বিপক্ষে ম্যাচের প্রস্তুতি শুরু করে দিয়েছি, এখানকার আবহাওয়ার সাথে মানিয়ে নিতে আমরা ইতিমধ্যে মিয়ামিতে ১৩টি অনুশীলন সেশন করে ফেলেছি।’

‘কলম্বিয়ার বিপক্ষে ম্যাচের প্রস্তুতির জন্য মিয়ামিতে থাকার পরিকল্পনা ছিল। ইউরোপের তুলনায় ভিন্ন ধরনের টার্ফ বা ঘাসের পিচ এবং ভিন্ন স্টেডিয়ামে খেলার যে শারীরিক চ্যালেঞ্জ রয়েছে, তার জন্য খেলোয়াড়রা প্রস্তুত। যুক্তরাষ্ট্রে পৌঁছানোর প্রথমদিন থেকেই আমরা সেই প্রস্তুতি নিয়েছি।’

পর্তুগাল-কলম্বিয়া ম্যাচে টিকিটের চাহিদা তুঙ্গে থাকবে উল্লেখ করে মার্টিনেজ বলেছেন, ‘জানতাম যে পরে টিকিট পাওয়া কঠিন হবে। আশা করি এম্যাচে ফুটবলের জয় হবে এবং যারা খেলাটি দেখবেন তাদের সবার অনুপ্রেরণারও জয় হবে।’

কলম্বিয়ার বিপক্ষে পর্তুগালের কঠিন ম্যাচের কথা স্মরণ করে মার্টিনেজ বলেছেন, ‘আমার মতে প্রতিটি ম্যাচ জেতার দিকেই মনোযোগ দেয়া উচিত। পরের রাউন্ডের প্রতিপক্ষ কে, তা নিয়ে না ভেবে প্রতিপক্ষকে সম্মান করা প্রয়োজন। বিশ্বকাপ জিততে হলে সবার বিপক্ষেই জয়ী হতে হবে।’

পর্তুগাল-কলম্বিয়ার ম্যাচ হবে মিয়ামির হার্ড রক স্টেডিয়ামে। খেলা শুরু হবে বাংলাদেশ সময় ২৮ জুন ভোর সাড়ে ৫টায়।

Tags: কলম্বিয়াপর্তুগালফিফা বিশ্বকাপ-২০২৬বিশ্বকাপ যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকোমার্টিনেজমিয়ামিলিড ২০২৬লিড স্পোর্টস
Previous Post

বাসারকে জীবনানন্দ রূপে দেখে মুগ্ধ আবুল হায়াত!

Next Post

মেসি শুধু একা নন, আর্জেন্টিনায় আরও যারা জ্বলে উঠতে প্রস্তুত

Next Post
আর্জেন্টিনা ফুটবল দলের খেলোয়াড়রা গোল উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মেসি শুধু একা নন, আর্জেন্টিনায় আরও যারা জ্বলে উঠতে প্রস্তুত

আর্জেন্টিনা ফুটবল দলের কোচ লিওনেল স্কালোনি সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

জর্ডান পরীক্ষা-নিরীক্ষার মঞ্চ হচ্ছে স্কালোনির

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT