চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ট্রাম্প অভিযুক্ত হওয়ার পর শ্যাম্পেন নিয়ে উদযাপন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:32 অপরাহ্ন 31, মার্চ 2023
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
অলংকারিক পোশাক পরা মানুষজন চ্যাম্পেনের গ্লাসে উল্লাস করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

পর্নো তারকা স্টর্মি ড্যানিয়েলস সঙ্গে যৌন সম্পর্ক চাপা দিতে গিয়ে উল্টে ফেঁসে যাচ্ছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার ম্যানহাটন আদালত ঘুষ দেওয়ার অভিযোগে প্রাক্তন প্রেসিডেন্টকে অভিযুক্ত করেছে। এরপরই শ্যাম্পেনের বোতল খুলে উদযাপন করেছেন ড্যানিয়েলস। সেই সঙ্গে ট্রাম্পের বিরুদ্ধে তার দুঃসাহসী লড়াইয়ে পাশে থাকার জন্য অনুরাগীদের বিশেষ ধন্যবাদও জানিয়েছেন।

এ প্রসঙ্গে এক টুইট বার্তায় স্টর্মি ড্যানিয়েলস রিখেছেন: সমর্থন এবং ভালবাসার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ! ম্যানহাটন আদালতের নির্দেশের পরেই আমার কাছে অসংখ্য বার্তা এসে পৌঁছেছে। কিন্তু সব বার্তার জবাব দিতে পারছি না। আমি এই মুহূর্তে আমার শ্যাম্পেন সবার মধ্যে ছিটিয়ে দিতে পারছি না। অনেকে অটোগ্রাফ চেয়েছেন। তার জন্য কিছুদিন অপেক্ষা করতে হবে।

নীল ছবির তারকা স্টর্মি ড্যানিয়েলসকে যৌন সম্পর্ক নিয়ে মুখ না খোলার জন্য এক লক্ষ ৩০ হাজার ডলার ঘুষ দেওয়ার অভিযোগ উঠেছিল প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে। ‌ওই অভিযোগেই ম্যানহাটন আদালত রিপাবলিকান দলের অন্যতম শীর্ষ নেতাকে অভিযুক্ত করেছে। আগামী মঙ্গলবার থেকে সুপ্রিম কোর্টে মামলার বিচার শুরু হওয়ার কথা। ওই দিন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে।

ড্যানিয়েলস বলেছেন, ট্রাম্প ২০০৬ সালে লেক তাহো হোটেলে তার সাথে যৌন মিলন করেছিলেন-এটি ট্রাম্পের বর্তমান স্ত্রী মেলানিয়াকে বিয়ে করার পরের বছরের ঘটনা।

যদিও ট্রাম্প তার বিরুদ্ধে নিউইয়র্কের এই তদন্তকে বিরোধী পক্ষের পরিচালিত রাজনৈতিক চক্রান্ত বলে দাবি করে আসছেন।

Tags: ডোনাল্ড ট্রাম্পস্টর্মি ড্যানিয়েলস
Previous Post

ছটকুর সিনেমায় গাইলেন নোলক

Next Post

পাকুন্দিয়ায় বজ্রপাতে ব্যবসায়ীর মৃত্যু

Next Post

পাকুন্দিয়ায় বজ্রপাতে ব্যবসায়ীর মৃত্যু

বাংলাদেশ ক্রিকেট দলের নতুন সদস্য রিশাদ অভিষেকের সময়. Channel i News - চ্যানেল আই নিউজ

রিশাদের অভিষেক, হোয়াইটওয়াশের মিশন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT