চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লন্ডনে পরীমণির ‘মা’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:13 অপরাহ্ন 13, সেপ্টেম্বর 2023
in বিনোদন
A A
পরীমণি লন্ডনে মা হিসেবে দেখা যাচ্ছে, সুন্দর পোশাক পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

গেল ২৬ মে বাংলাদেশে মুক্তি পেয়েছিলো অরণ্য আনোয়ার পরিচালিত ও পরীমণি অভিনীত মুক্তিযুদ্ধ নির্ভর ছবি ‘মা’।তারআগে কান চলচ্চিত্র উৎসবে সিনেমাটির বাণিজ্যিক প্রদর্শনী হয়। এবার সিনেমাটি দেখতে পারবেন লন্ডনের দর্শক।

আগামি ১৬ ও ১৭ সেপ্টেম্বর লন্ডনের রিলাকস রেডিও অডিটোরিয়ামে ‘মা’ এর ছয়টি বিশেষ প্রদর্শনী হবে বলে জানান নির্মাতা। ১১ সেপ্টেম্বর লন্ডনের দ্য আর্ট প্যাভিলিয়নে আয়োজিত সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক উৎসবে অতিথির বক্তব্যে অরণ্য আনোয়ার এ ঘোষণা দেন।

লন্ডনে আয়োজিত সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক উৎসবে প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র প্রবাসী বিজ্ঞানী ড. নুরুন্নবী। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট রবীন্দ্র সংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। পরিষদের সভাপতি কবি মঈনুর রহমান বাবু ও সাধারণ সম্পাদক এ কে এম আব্দুল্লাহসহ যুক্তরাজ্য প্রবাসী সকল লেখক-কবি-বিশিষ্টজনরা অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন।

এদিকে লন্ডন থেকে অরণ্য আনোয়ার জানান, ‘মা’ পৃথিবীর সকল মায়ের প্রতি উৎসর্গ করে নির্মাণ করেছি। সেই ধারাবাহিকতায় এবার লন্ডনে প্রদর্শিত হতে যাচ্ছে। এটা আমার জন্য এবং বাংলাদেশের সিনেমার জন্য আনন্দের বিষয়। এরপর যুক্তরাষ্ট্রসহ বিশ্বের অন্য দেশগুলোতেও ছবিটি দেখানোর পরিকল্পনা রয়েছে আমার।

মৃত ঘোষিত সাত মাস বয়সী এক সন্তানকে নিয়ে অসহায় মায়ের আবেগের গল্প নিয়ে নির্মিত ‘মা’। মায়ের ভূমিকায় পরীমণি ছাড়াও আছেন আজাদ আবুল কালাম, ফারজানা ছবি, সাজু খাদেম, রোবেনা করিম জুঁই, শিল্পী সরকার অপু, শাহাদাত হোসেন প্রমুখ। ছবিটি নির্মিত হয়েছে অরণ্যে পুলক (এপি)-এর ব্যানারে।

Tags: আজাদ আবুল কালামপরীমণিপরীমনিফারজানা ছবিমালন্ডনলিড বিনোদনশাহাদাত হোসেনশিল্পী সরকার অপুসাজু খাদেমসিনেমা
Previous Post

চুমুকাণ্ডে ক্ষমা চাইবেন না ‘ভালো মানুষ’ রুবিয়ালেস

Next Post

যে চিঠি কখনও পাননি বঙ্গবন্ধু ও শেখ রাসেল

Next Post
বঙ্গবন্ধু ও শেখ রাসেলের চিঠি না পাওয়ার স্মৃতি ফুটে উঠেছে ছবি গুলিতে. Channel i News - চ্যানেল আই নিউজ

যে চিঠি কখনও পাননি বঙ্গবন্ধু ও শেখ রাসেল

শ্রীলঙ্কা ও ভারতের সমর্থকদের মধ্যে হাতাহাতি, গ্যালারিতে উত্তেজনা. Channel i News - চ্যানেল আই নিউজ

গ্যালারিতে ভারত-শ্রীলঙ্কার সমর্থকদের হাতাহাতি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT