চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কেন রাসেলস ভাইপারকে বিদায় জানালেন পরীমনি?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:33 অপরাহ্ন 25, জুন 2024
in বিনোদন
A A
পরীমনি চ্যানেল আই অনলাইন এর জন্য ছবি, বাংলার জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

সময়ের আলোচিত সাপ রাসেলস ভাইপার। সম্প্রতি বাংলাদেশের বেশ কিছু জেলায় রাসেলস ভাইপার নিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আর তা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে মূল ধারার গণমাধ্যমেও চর্চায় এই বিষধর সাপ! সর্বত্র এ নিয়ে আলোচনার মধ্যেই ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনি রাসেলস ভাইপারকে ‘বিদায়’ বললেন, এবং নিজেকে স্বাগত জানালেন!

মঙ্গলবার দুপুরে পরীমনি একটি স্ট্যাটাসে লিখেন, ‘বাই বাই রাসেলস ভাইপার, ওয়েলকাম পরীমণি’! তার এমন স্ট্যাটাসে অন্তত পনেরো হাজার মানুষ হা হা রিয়েক্ট দিয়েছেন। অফিশিয়াল পেজের মন্তব্য ঘর বন্ধ থাকলেও নিজের আইডিতে মন্তব্য করেছেন অনেকেই।

যেখানে আদনান আজাদ নামের একজন লিখেছেন, ‘রাসেলস ভাইপারের টপিক শেষ, পরীমনিময় বাংলাদেশ’। গোলাম হোসেন লিখেছেন, ‘রাসেলস ভাইপারের আজ সোসাল মিডিয়ায় মৃত্যু হলো… স্বাগতম পরিমণী…।’ এসব মন্তব্যে লাইক কমেন্ট করে সমর্থনও জানাচ্ছেন পরী!

রাসেলস ভাইপারকে টা টা বলে নিজেকে কেন স্বাগত জানালেন পরী? মূলত, মঙ্গলবার সকাল থেকে একাধিক খবরে আলোচনায় এই নায়িকা। এরমধ্যে একটি খবর, ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের দায়ের করা হত্যাচেষ্টার মামলা আদালতে আত্মসমর্পণ করে জামিন চেয়েছেন চিত্রনায়িকা পরীমনি। এবং অন্য আরেকটি খবরে দেখা যায়, পরীমনি–কাণ্ডে চাকরি হারাচ্ছেন সাবেক এডিসি সাকলায়েন!

পৃথক দুটি ঘটনায় সরাসরি যুক্ত নায়িকা পরীমনির নাম! যা নিয়ে সোশাল মিডিয়ায় নতুন করে শুরু হয়েছে আলোচনা, সমালোচনা। সেই বিষয়টিই ইঙ্গিত দিয়ে পরী তার ফেসবুক স্ট্যাটাসে চলমান রাসেলস ভাইপার ইস্যুকে বিদায় জানিয়ে নিজেকেই স্বাগত জানিয়েছেন!

যদিও এরইমধ্যে জানা গেছে মারধর, হত্যাচেষ্টা, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর অভিযোগে আলোচিত অভিনেত্রী পরীমনির বিরুদ্ধে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মামলায় জামিনের আবেদন মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (২৫ জুন) ঢাকার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের আদালতে পরীমণি আত্মসমর্পণ করে আইনজীবীর মাধ্যমে জামিনের আবেদন করেন। শুনানি শেষে এক হাজার টাকা মুচলেকায় বিচারক তার জামিন মঞ্জুর করেন। এছাড়া আগামী ১ অক্টোবর মামলাটির চার্জ শুনানির জন্য দিন ধার্য করেছেন আদালত।

Tags: নায়িকাপরী মণিপরীমণিপরীমনিরাসেল ভাইপাররাসেলস ভাইপারলিড বিনোদনসাপ
Previous Post

গ্যাটকো মামলা: খালেদা জিয়াসহ ১৫ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন ১০ জুলাই

Next Post

‘পরী-কাণ্ডে’ চাকরি হারাচ্ছেন বিসিএস পুলিশে প্রথম হওয়া কর্মকর্তা

Next Post
বিসিএস পুলিশে প্রথম হওয়া কর্মকর্তার ছবি, পুরুষ ও মহিলার ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

'পরী-কাণ্ডে' চাকরি হারাচ্ছেন বিসিএস পুলিশে প্রথম হওয়া কর্মকর্তা

সালমান খান 58 বছর বয়সেও অবিবাহিত, ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

৫৮ বছর বয়সেও কেন ব্যাচেলর সালমান?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT