চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাজের সঙ্গে ‘বিচ্ছেদ’ এর কারণ জানালেন পরীমনি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:14 অপরাহ্ন 01, জানুয়ারি 2023
in বিনোদন
A A
একজন পুরুষ ও একজন নারী রোমান্টিক মুহূর্তে হাসছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

স্বামী শরিফুল রাজের সঙ্গে পরীমনির সম্পর্ক বিচ্ছেদ হচ্ছে তা আবারও স্পষ্ট করলেন এই নায়িকা। রবিবার ভোররাতে বিছানায় রক্তের ছবি পোস্ট করার পর এদিন বিকেলে ফেসবুকে পোস্ট দিয়ে পরী নিশ্চিত করলেন।

জানালেন, শত চেষ্টা করেও তিনি বৈবাহিক সম্পর্ক টেকাতে পারলেন না। পরীমনি তার পোস্টে লিখেছেন, একটা সম্পর্কে পুরোপুরি সিরিয়াস বা খুব করে না চাইলে একটা মেয়ে বাচ্চা নেয়ার মতো এত বড় সিদ্ধান্ত নিতে পারে না কখনোই। আমার জীবনের সবটুকু চেষ্টা যখন এই সম্পর্কটাকে ঠিকঠাক টিকিয়ে রাখা তখনই আমাকে পেয়ে বসা হলো। যেন শত কোটিবার যা ইচ্ছে তাই করলেও সব শেষে ওই যে আমি মানিয়ে নেই এটা রীতিমত মতো দারুণ এক সাংসারিক সূত্র হয়ে দাঁড়ালো।

রাজের বিরুদ্ধে অভিযোগ এনে পরীমনি বলেন, আমি জোর দিয়ে বলতে পারি আমাদের এই সম্পর্ক এতদিন আমার এফোর্টে (চেষ্টা) টিকে ছিল শুধু। কিন্তু বারবার গায়ে হাত তোলা পর্যায়ে পৌঁছালে কোন সম্পর্কই আর সম্পর্ক থাকে না। শ্রেফ বিষ্ঠা হয়ে যায়।

সন্তানের কথা উল্লেখ করে পরী লেখেন, রাজ্যের দিকে তাকিয়ে বারবার সব ভুলে যাই। সবঠিক করার জন্যে পড়ে থাকি। কিন্তু তাতে কি আসলেই আমার বাচ্চা ভালো থাকবে? না। একটা অসুস্থ সম্পর্ক এত কাছে থেকে দেখে দেখে ও (রাজ্য) বড় হতে পারে না। তাই আমি, রাজ্য এবং রাজের মঙ্গল এর জন্যেই আলাদা হয়ে গেলাম।

এর আগে সংবাদ সম্মেলনের কথা জানালেও পরী বললেন আপাতত তা করবেন না। তিনি বলেন, ‘রাজ এখন শুধু আমার প্রাক্তনই না, আমার ছেলের বাবাও। তাই রাজ্যের বাবার সন্মান রাখতে পাবলিকলি আর বাকি কিছু বলছি না আমি। তবে আমার উপর তার আর তার পরিবারের কোন অসুস্থ আচরণ বা হার্মফুল (ক্ষতিকারক) কিছু করার চেষ্টা করলে আমি কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হবো।

সংবাদকর্মীদের উদ্দেশ্যে পরী বলেন, গণমাধ্যমকর্মী যারা রয়েছেন আপনারা নিশ্চই আমার মানসিক অবস্থা বুঝতে পারবেন। আমাকে একটু সময় দিন। শারীরিক ভাবেও আমি বিধ্বস্ত। রাজ্য তার বাবা মাকে একসাথে নিয়ে বড় হতে পারলো না এর থেকে কষ্টের আর কি হতে পারে আমার কাছে!

২০২১ সালে ‘গুণিন’ ছবির শুটিংয়ের সময় প্রেমের সম্পর্কে জড়ান পরীমনি ও শরিফুল রাজ।  ২০২১ সালের ১৭ অক্টোবর চুপিসারে বিয়ে করেন তারা। এর আগে পরীমনি একাধিকবার বিয়ে করলেও এটি ছিল রাজের প্রথম বিয়ে। ১০১ টাকা দেনমোহরে জানুয়ারিতে তাদের পারিবারিক বিয়ের সংবর্ধনা আয়োজন করা হয়েছিল। ১০ আগস্ট রাজ-পরীর সংসারে আসে পুত্রসন্তান রাজ্য।

Tags: পরীমনিপুত্রবিচ্ছেদরাজরাজ্যলিড বিনোদনসিনেমা
Previous Post

দিনাজপুরে বই উৎসব

Next Post

‘বিচ্ছেদ’ প্রসঙ্গে চুপ, পুত্রকে নিয়ে যা বললেন রাজ

Next Post
বাবা ও সন্তানের হাসিমুখের ছবি, আবেগময় মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

‘বিচ্ছেদ’ প্রসঙ্গে চুপ, পুত্রকে নিয়ে যা বললেন রাজ

বাংলাদেশি পুলিশ কর্মকর্তাদের একটি দল, সঠিক ব্যবহার ও নিরাপত্তা বিষয়ে আলোচনা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

৬ জানুয়ারি আসছে না ‘ব্ল্যাক ওয়ার’, মুক্তি কবে?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT