চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সুস্থ হয়ে শুটিংয়ে পরীমণি, আরো একটি নতুন কাজের আভাস

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:50 অপরাহ্ন 21, অক্টোবর 2023
in বিনোদন
A A
পরীমণি সুন্দর পোশাক ও গহনা পরিহিত, ক্যামেরার দিকে তাকিয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

দুই বছরের মাতৃত্বকালীন ছুটি কাটিয়ে সিনেমার শুটিংয়ে ফিরেন আলোচিত চিত্রনায়িকা পরীমণি। ‘ডোডোর গল্প’র মাধ্যমে কাজে ফিরে উচ্ছ্বাসের কথাও জানিয়েছিলেন এই নায়িকা। কিন্তু চারদিনের মাথায় অসুস্থ হয়ে তাকে ভর্তি হতে হয় হাসপাতালে! বন্ধ রাখা হয় সিনেমার শুটিং!।

তবে বর্তমান ভালো আছেন পরীমণি। সুস্থ হয়ে শনিবার (২১ অক্টোবর) থেকে অংশ নিয়েছেন ‘ডোডোর গল্প’ সিনেমার শুটিংয়ে। একটানা শুটিং করে কাজটি শেষ করতে চান, কাজে ফিরে এমনটাই জানালেন তিনি।

এদিকে হাসপাতালের করিডোরে বসেই আরো একটি নতুন কাজের বিষয়ে আলাপ চূড়ান্ত করে ফেলেছেন স্বপ্নজালের এই নায়িকা। শুক্রবার রাতে রাজ্যকে নিয়ে কয়েকটি পোস্ট করেন পরী। এসময় তিনি জানান, “ছবিগুলো হসপিটালের নিচেই তোলা। আমার নতুন একটা কাজের খুব ছোট একটা মিটিং করে ফেললাম এই হসপিটালের করিডোরেই। এই ব্যাপারে খুব শিগগিরই জানাবো সবাইকে। ছবিগুলোও তুলে দিয়েছেন আমার এই নতুন ডিরেক্টর মেহেদী হাসিব ভাই।”

এসময় পরী শনিবার থেকে আবার ‘ডোডোর গল্প’ সিনেমার শুটিংয়ে অংশ নেয়ার কথা জানান। এ বিষয়ে পরীমণি বলেন, হঠাৎ করে অসুস্থ হয়ে বেশ কয়েক দিন হাসপাতালে থাকতে হয়েছে। প্রথমে ভর্তি হলাম জ্বর নিয়ে। তার দুই দিন পর নানা ভাই অসুস্থ হয়। আমি সুস্থ হয়ে নানার যত্ন নিচ্ছি। হাসপাতাল টু বাসা এভাবেই যাচ্ছে দিন-রাত।

এই সিনেমার মাধ্যমে দীর্ঘদিন পর চিত্রনায়ক সাইমন সাদিকের সঙ্গে জুটি বাঁধলেন পরী। ‘ডোডোর গল্প’র কাহিনি, চিত্রনাট্য, সংলাপ ও পরিচালনায় আছেন কথাসাহিত্যিক ও নির্মাতা রেজা ঘটক। সিনেমাটিতে কাজল চৌধুরীর চরিত্রে অভিনয় করছেন পরীমণি আর ফটোগ্রাফার রায়হান চরিত্রে সাইমন সাদিক।

সিনেমাটি ২০২১-২২ অর্থবছরের ৬০ লাখ টাকা সরকারি অনুদান পেয়েছে। এর সহ-প্রযোজক নাজমুল হক ভূঁইয়া (খালেদ), নির্বাহী প্রযোজক খাদেমুল জাহান।

Tags: অভিনয়ডোডোর গল্পপরীপরীমণিপরীমনিরেজা ঘটকলিড বিনোদনসিনেমা
Previous Post

ভারত-ইংল্যান্ড ম্যাচের টিকিট ৬৬ হাজারে হচ্ছে বিক্রি

Next Post

স্বেচ্ছা নির্বাসন থেকে পাকিস্তানে ফিরছেন নওয়াজ শরীফ

Next Post
নওয়াজ শরীফ পাকিস্তানে ফিরছেন, স্বেচ্ছা নির্বাসন থেকে আসছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

স্বেচ্ছা নির্বাসন থেকে পাকিস্তানে ফিরছেন নওয়াজ শরীফ

বাংলাদেশ ও ডাচ ক্রিকেটাররা মাঠে ব্যাটিং ও ফিল্ডিং করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ফন বিক-এঙ্গেলব্রেখটের রেকর্ড জুটিতে ডাচদের লড়াকু পুঁজি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT