চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইউরোপের তিন দেশেও সফল ‘পরাণ’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:24 অপরাহ্ন 26, সেপ্টেম্বর 2022
in বিনোদন
A A
জনসমাগমের ছবি যেখানে মানুষজন একত্রিত হয়ে আলোচনা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ঈদে দেশে মুক্তির পর ব্লকবাস্টার হয়েছে রায়হান রাফী পরিচালিত ছবি ‘পরাণ’। মুক্তির আড়াই মাস পরেও সিনেপ্লেক্সগুলোতে হাউজফুল হচ্ছে।

তবে নতুন সুখবর হচ্ছে, গত সপ্তাহে দেশের বাইরেও পরাণ-এর শো হাউজফুল হয়েছে। ইউরোপের ফিনল্যান্ডে মুক্তির পর সেখানেও হাউজফুল হয়েছে বলে জানিয়েছেন সেখানকার পরিবেশক আশরাফুল আলম রনি।

তিনি বলেন, এখানকার বাংলা কমিউনিটি অনুযায়ী পরিকল্পনামাফিক যে কয়টি শো করেছি সবগুলো হাউজফুল গেছে। ফিনল্যান্ডের মত দেশে এটা বাংলা ছবির জন্য বিশাল ব্যাপার। সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মুগ্ধ হয়েছি। এই সাফল্যের কারণে আগামীতে আমরা ‘হাওয়া’ মুক্তি দিতে চাই।

ডেনমার্কেও ভালো চলছে ‘পরাণ’। তিনি জানান, ওখানেও মোটামুটি হাউজফুল গেছে। সে কারণে ২৫ তারিখেও সেখানে নতুন শো অনুষ্ঠিত হয়েছে। এর পাশাপাশি ২০ তারিখে সুইডেনেও শো হয়েছে। রবিবারও দুটি শো অনুষ্ঠিত হয়েছে। দর্শকরা ইউরোপের তিন দেশ থেকে ভালো সাড়া দিয়েছে।

এর আগে আশরাফুল আলম রনির উদ্যোগে ‘আয়নাবাজি’ ও ‘ভুবনমাঝি’ দুটি ছবির প্রদর্শন হয়েছিল। তিনি বলেন, সবচেয়ে ভালো সাড়া এসেছে পরাণ থেকে। এখানে বাংলা ভাষাভাষী যারা থাকেন তাদের সংখ্যা সীমিত। তবে পরাণ দেখে প্রশংসা করেছেন। তাই আগামীতে ভালো ছবি পেলে মুক্তি দেব।

পরাণ সিনেমার সফলতা উদযাপন, বাংলাদেশি দর্শকদের প্রশংসা. Channel i News - চ্যানেল আই নিউজ ইউরোপের এই তিন দেশের পাশাপাশি অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্রেও মুক্তি পেয়েছে ‘পরাণ’। ছবির প্রযোজক ইয়াসির আরাফাত জানান, যে দেশে মুক্তি পেয়েছে সবখানে দর্শকরা সাদরে গ্রহণ করেছে পরাণকে। পাশাপাশি দেশে মুক্তির পর ব্লকবাস্টার হিট হয়েছে ‘পরাণ’। যে পরিমাণ বাজেটে এই ছবি নির্মিত হয়েছে তারচেয়ে কয়েকগুণ বেশি লগ্নী উঠেছে। মুক্তির প্রায় আড়াই মাস হতে চলছে এখনো দর্শক আগ্রহ নিয়ে পরিবারসহ উপভোগ করছে।

‘পরাণ’ ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মিম, শরিফুল রাজ, ইয়াশ রোহান, রাশেদ মামুন, নাসির উদ্দিন, শহিদুজ্জামান সেলিম, রোজি সিদ্দিকী।

Tags: ইউরোপইয়াশ রোহাননাসির উদ্দিনপরাণমিমরাশেদ মামুনরোজি সিদ্দিকীলিড বিনোদনশরিফুল রাজশহিদুজ্জামান সেলিমসিনেমাহাওয়া
Previous Post

১০টা-৫টার চাকরি ছেড়ে যেভাবে সিনেমায় দুলকার

Next Post

সঞ্চয়পত্রের ৪০ লাখ টাকা হাতিয়ে নিয়ে মাকে খুনের অভিযোগ

Next Post
নিহত শিশুর ছবি, যিনি সঞ্চয়পত্রের ৪০ লাখ টাকা হাতিয়ে নেওয়ার ঘটনায় জড়িত. Channel i News - চ্যানেল আই নিউজ

সঞ্চয়পত্রের ৪০ লাখ টাকা হাতিয়ে নিয়ে মাকে খুনের অভিযোগ

ওবায়দুল কাদের বিএনপিকে নির্বাচনে আসার আহ্বান জানাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

শেখ হাসিনার প্রতি দেশের মানুষের পূর্ণ আস্থা আছে: ওবায়দুল কাদের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT