চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্লকবাস্টার পরাণ-হাওয়ায় চাঙা দেশের ৭৩ প্রেক্ষাগৃহ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:15 অপরাহ্ন 02, সেপ্টেম্বর 2022
in বিনোদন
A A
বাংলাদেশের বিভিন্ন প্রেক্ষাগৃহের ছবি ও সিনেমার বিজ্ঞাপন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রেক্ষাগৃহে এখনও দাপট অব্যাহত রেখেছে রায়হান রাফী পরিচালিত ‘পরাণ’ ও মেজবাউর রহমান সুমনের ‘হাওয়া’। অষ্টম সপ্তাহে পার হলেও এখনো হাউজফুল যাচ্ছে ‘পরাণ’। অন্যদিকে ‘হাওয়া’ ৬ষ্ঠ সপ্তাহেও দর্শকে আগ্রহে শীর্ষে!

হল মালিকরা বলছেন, নিকট অতীতে বাংলা সিনেমার এমন নজির দেখা যায়নি যা ‘পরাণ’ ও ‘হাওয়া’ দেখিয়ে চলেছে।

শুক্রবার নবম সপ্তাহে পড়েছে ‘পরাণ’। এই সপ্তাহে এসেও ৩১ সিনেমা হলে প্রদর্শিত হচ্ছে মিম, শরিফুল রাজ, ইয়াশ রোহান, শহিদুজ্জামান সেলিম, রোজি সিদ্দিকী, রাশেদ অপু অভিনীত এ সিনেমাটি।

প্রযোজনা প্রতিষ্ঠান লাইভ টেক এর ব্যানারে নির্মিত ছবিটি নিয়ে প্রযোজক ইয়াসির আরাফাত জানান, কয়েকটি হলে দ্বিতীয়বারের মতো আবার নতুন করে ‘পরাণ’ চালানো হচ্ছে। সিডনিতে ভালো চলছে। এ মাসের মাঝামাঝিতে যুক্তরাষ্টে মুক্তি পাবে। সেই সঙ্গে ইউরোপেও মুক্তি পাবে। তবে এত কিছুর মধ্যেও সবচেয়ে আনন্দের বিষয় হচ্ছে, রাজশাহী শহরে ২০১৮ সাল থেকে সিনেমা হল ছিল না। ‘পরাণ’ এর মাধ্যমে সেখানকার হোটেল গ্র্যান্ড রিভারভিউয়ে ২৩০ সিটের পদ্মা সিনেমা হলের পর্দা উঠছে।

অন্যদিকে সুমনের ‘হাওয়া’ ষষ্ঠ সপ্তাহে এসেও দেশের ৪২টি সিনেমা হলে মহাসমারোহে চলছে। একদিকে পরাণ, অন্যদিকে হাওয়া দুই সিনেমা মিলিয়ে দেশের ৭৩টি সিনেমা হল বর্তমানে চাঙা রয়েছে।

শুধু তাই নয়, শুক্রবার থেকে যুক্তরাষ্ট্র ও কানাডার ১১৭টি সিনেমা হলে ‘হাওয়া’ মুক্তি পেয়ে রেকর্ড গড়েছে। সেখানে সিনেমাটি পরিবেশনা করছে ‘স্বপ্ন স্কেয়ারক্রো’।

প্রতিষ্ঠানটি জানায়, ৭ দিন আগেই মাল্টিপ্লেক্সগুলোর ‘হাওয়া’র টিকেট বিক্রি শুরু করা যা বাংলা সিনেমার জন্য গৌরবের। উত্তর আমেরিকার বক্স অফিস মাতানোর পূর্বাভাস পাওয়া যাচ্ছে যা আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের সিনেমাকে এক ধাক্কায় উপরে নিয়ে যেতে পারে।

‘হাওয়া’র বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন চঞ্চল চৌধুরী, শরিফুল রাজ, নাসির উদ্দিন খান, সুমন আনোয়ার, নাজিফা তুষি, সোহেল মণ্ডল প্রমুখ।

Tags: ইয়াশ রোহানচঞ্চল চৌধুরীনাজিফা তুষিনাসির উদ্দিন খানপরাণমিমমেজবাউর রহমান সুমনরাশেদ অপুরোজি সিদ্দিকীলিড বিনোদনশরিফুল রাজশহিদুজ্জামান সেলিমসুমন আনোয়ারসোহেল মণ্ডলহাওয়া
Previous Post

প্রধানমন্ত্রীর ভারত সফরে বেশি প্রত্যাশা না করতে কূটনীতিকদের পরামর্শ

Next Post

প্রশংসা পাচ্ছে ‘বীরত্ব’র ট্রেলার, ছবিটি ‘বোরিং লাগার সুযোগ নেই’

Next Post
বীরত্বের ট্রেলার মুক্তি, বিভিন্ন চরিত্রের দৃশ্যাবলী. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রশংসা পাচ্ছে ‘বীরত্ব’র ট্রেলার, ছবিটি ‘বোরিং লাগার সুযোগ নেই’

ক্রিস্তিয়ানো রোনালদো ফুটবল মাঠে দাঁড়িয়ে আছেন, মনোযোগী ও প্রতিশ্রুতিশীল. Channel i News - চ্যানেল আই নিউজ

শেষ আশাটাও হতাশারই হল রোনালদোর

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT