চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অভিনয় ছেড়ে এই খলনায়কের ভরসা মুদি দোকানে!

সত্যিই কি মুদি দোকান চালান এক সময়ের দাপুটে এই ভিলেন?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:36 অপরাহ্ন 08, নভেম্বর 2025
in বিনোদন
A A
দুই ব্যক্তি, একজন দাঁড়িয়ে, অন্যজন খেতে, বাংলাদেশি পুরুষ. Channel i News - চ্যানেল আই নিউজ

টলিপাড়ার ‘মন্দ অভিনেতা’ হিসেবেই তিনি পরিচিত। অনেক দিন তাকে বড়পর্দায় দেখেনি দর্শক। অথচ এক সময় খল অভিনেতা হিসেবে টক্কর দিয়েছেন নায়ক জিৎ কিংবা দেবের বিপরীতে! বলা হচ্ছে পশ্চিম বাংলার খল-অভিনেতা সুরজিৎ সেনের কথা। কী হয়েছে সেই অভিনেতার?

সম্প্রতি সোশাল মিডিয়ায় চোখ রাখলেই দেখা যাচ্ছে, সুরজিৎ নাকি মুদি দোকান দিয়েছেন। তখনই একদল প্রশ্ন তুলছেন, অভিনয় থেকে কেন দূরে সরে গেলেন সুরজিৎ?

কী হলো তার জীবনে, কিংবা কী করে এখন সংসার চালাচ্ছেন তিনি, সত্যিই কি মুদি দোকান দিয়েছেন এই অভিনেতা? নাকি নেট মাধ্যমে ভিউ কামাতেই এমন মুখরোচক গল্প?

অভিনেতা স্টুডিও সেটে বসে, পেছনে ক্যামেরা ও আলো সরঞ্জাম. Channel i News - চ্যানেল আই নিউজ আনন্দবাজারে প্রকাশিত একটি প্রতিবেদন বলছে, মুখরোচক গল্প নয়, সত্যি সত্যিই মুদি দোকান দিয়েছেন অভিনেতা সুরজিৎ। হিরোগিরি, রংবাজ, চ্যালেঞ্জ ২ এবং বিন্দাসসহ তার ঝুলিতে রয়েছে বহু ছবি। প্রতিষ্ঠিত খলনায়ক হিসাবে এক সময় টলিপাড়ায় পরিচিত ছিলেন এই অভিনেতা।

কিন্তু পাঁচ বছর হল তাকে দেখা যায় না পর্দায়। সম্প্রতি অভিনেতার বিরুদ্ধে আঙুল তোলেন তার স্ত্রী। তার পরে আবার চর্চায় এই অভিনেতা। পশ্চিম বাংলার ব্যারাকপুরের বাসিন্দা অভিনেতা সুরজিৎ।

অভিনয় থেকে দূরে থাকা নিয়ে সুরজিৎ বলেন, “১৯৯৮ সাল থেকে ২০২০ অবধি অভিনয় করে মাত্র পাঁচ লক্ষ টাকা উপার্জন করতে পেরেছি। তা হলেই বুঝুন কী অবস্থা!”

ব্যারাকপুরে মুদির দোকান খুলেছেন অভিনেতা। আপাতত সেই দোকান থেকেই তার সংসার চলে। পরিবারে রয়েছেন মা-বাবা। স্ত্রীর প্রসঙ্গে কথা উঠতেই তা এড়িয়ে গেলেন সুরজিৎ। বলেন, “আমি কোনও মন্তব্য করতে চাই না।”

অভিনেতা স্টুডিও সেটে বসে, পেছনে ক্যামেরা ও আলো সরঞ্জাম. Channel i News - চ্যানেল আই নিউজ খলনায়ক জানিয়েছেন, ব্যারাকপুরে মূলত আইসক্রিম, কোমল পানীয়ের ব্যবসা তার। অভিনেতা বলেন, “তৃণমূল আসার পর এই ইন্ডাস্ট্রিতে কাজ পাওয়া কঠিন হয়ে গেছে। এ কথা শুনে অনেকেই ভাবতে পারেন, আমি হয়তো অন্য দল করতাম। একেবারই না। আমি কোনও দিন রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম না।”

আবার অভিনয়ে ফেরার স্বপ্নও দেখেন না সুরজিৎ। আগামী দিনে নিজের ব্যবসাতেই মন দেবেন বলে জানান এই অভিনেতা।

Tags: অভিনয়গল্পজিৎদেবলিড বিনোদনসিনেমা
Previous Post

সমঝোতা ছাড়াই পাকিস্তান-আফগানিস্তান শান্তি সংলাপ শেষ

Next Post

ডিএনএ আবিষ্কারক বিজ্ঞানী জেমস ওয়াটসন মারা গেছেন

Next Post
জেমস ওয়াটসন বিজ্ঞানী ডিএনএ আবিষ্কারের জন্য পরিচিত. Channel i News - চ্যানেল আই নিউজ

ডিএনএ আবিষ্কারক বিজ্ঞানী জেমস ওয়াটসন মারা গেছেন

প্রাথমিক শিক্ষক নিয়োগের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রাথমিকে সংগীত ও শরীরচর্চা শিক্ষক নিয়োগ বাতিল, দেশজুড়ে উদীচীর প্রতিবাদ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT