চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পুনমের মৃত্যু, দেহরক্ষীর মন্তব্য ঘিরে রহস্য!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:02 অপরাহ্ন 03, ফেব্রুয়ারি 2024
in বিনোদন
A A
পুনমের ছবি, দেহরক্ষীর মন্তব্যের পর রহস্য সৃষ্টি. Channel i News - চ্যানেল আই নিউজ

পুনম পাণ্ডের মৃত্যু নিয়ে ক্রমেই বাড়ছে রহস্য। উঠছে একাধিক প্রশ্ন। কেউ কেউ শোক প্রকাশ করলেও এই খবর সত্য কিনা সন্দেহ প্রকাশ করছেন অনেকে।

১ ফেব্রুয়ারি রাতে জরায়ুমুখ ক্যানসারে আক্রান্ত হয়ে মাত্র ৩২ বছর বয়সে পুনম পাণ্ডের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন অভিনেত্রীর ম্যানেজার। এদিকে পুনমের দেহরক্ষী এই বিষয়ে একেবারেই অবগত নন। সংবাদমাধ্যম থেকেই খবর জেনেছেন তিনি।

পুনমের সঙ্গে ১১ বছর ধরে কাজ করছেন আমিন খান। অভিনেত্রী তার পরিবারের থেকে দূরে থাকতেন। মৃত্যুর খবর নিশ্চিত হতে অভিনেত্রীর বোনের সঙ্গে যোগাযোগ করবেন বলে জানিয়েছেন দেহরক্ষী আমিন খান। এরপরই পুনমের মৃত্যু ঘিরে বাড়ছে জল্পনা।

ভারতীয় সংবাদমাধ্যমকে আমিন বলেন, ‘আমি খবরটি একদমই বিশ্বাসই করতে পারছি না। আমি চেষ্টা করছি তার বোনের সঙ্গে যোগাযোগ করার। খবরে দেখে চমকে গেলাম। ৩১ জানুয়ারি রোহিত ভার্মার সঙ্গে ফটোশুটও করেছেন তিনি। তাকে তো একদম ফিট অ্যান্ড ফাইন লেগেছিল। শরীর খারাপের তো কোনও লক্ষণ দেখিনি। তার বোনের সঙ্গে কথা বলে নিশ্চিত হবো।’

আমিন ২০১১ সাল থেকে পুনমের সঙ্গে আছেন। পুনমের দেহরক্ষী জানান, অভিনেত্রী নিজের শরীর-স্বাস্থ্য নিয়ে খুবই সচেতন ছিলেন। ব্যক্তিগত ট্রেনারও ছিল। এমনকি তিনি মদের নেশাও ছেড়ে দিয়েছিলেন।

শুক্রবার সকালে অভিনেত্রীর ব্যক্তিগত ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে এক পোস্ট চাঞ্চল্য ছড়িয়েছে। পোস্টে লেখা হয়েছে, ‘আজ সকালটা আমাদের জন্য কঠিন। আপনাদের গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আমরা আমাদের প্রিয় পুনমকে জরায়ুমুখ ক্যানসারে হারিয়েছি।’

সেই পোস্টে আরো লেখা হয়, “দুঃখের এই সময়ে, আমরা আপনাদের কাছে সবরকম গোপনীয়তার জন্য অনুরোধ করব। এখন আমরা স্নেহের সঙ্গে তাকে স্মরণ করতে চাই।”

ইনস্টাগ্রাম পোস্টটি আসার সঙ্গে সঙ্গে তা হতবাক করে নেটিজেনদের। এমনকি অনেকেই প্রশ্ন তুলতে থাকেন এই পোস্টের বিশ্বাসযোগ্যতা নিয়ে। কিছু সংখ্যক ভক্তের দাবি ছিল, হয়তো কেউ হ্যাক করেছে অভিনেত্রীর প্রোফাইল। কেউ কেউ বলছেন পাবলিসিটি স্টান্ট।

২০১৩ সালে ‘নাশা’ সিনেমার মধ্য দিয়ে বলিউডে পা রেখেছিলেন পুনম পাণ্ডে। ভোজপুরি, কন্নড় ইন্ডাস্ট্রিতেও করেছেন। তবে সাহসী, খোলামেলা অভিনয়ের কারণে কিছুদিনের মধ্যেই তার গায়ে সেঁটে যায় ‘অ্যাডাল্ট স্টার’-এর তকমা। তাকে শেষ দেখা গিয়েছিল কঙ্গনা রানাওয়াতের রিয়েলিটি শো ‘লক আপে’। এর আগে রিয়েলিটি শো ‘খতরো কে খিলাড়ি’-তেও দেখা গেছে তাকে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

Tags: জরায়ুমুখ ক্যানসারপুনম পাণ্ডে
Previous Post

ভাষার দাবিতে প্রথম রক্ত ঝরেছিল ১৯৪৮ এর ১১ মার্চ

Next Post

জয়সওয়ালের ডাবল সেঞ্চুরি, চারশ কাছে থামল ভারত

Next Post
জয়সওয়াল ক্রিকেটে ডাবল সেঞ্চুরি উদযাপন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

জয়সওয়ালের ডাবল সেঞ্চুরি, চারশ কাছে থামল ভারত

বক্সিং চ্যাম্পিয়ন রকি' তারকার মৃত্যুর ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘুমের মধ্যে মারা গেলেন 'রকি' তারকা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT