চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বেঁচে আছেন পুনম পাণ্ডে, জানালেন নিজেই!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:36 অপরাহ্ন 03, ফেব্রুয়ারি 2024
in বিনোদন
A A
পুনম পাণ্ডে নিজেকে সুন্দরভাবে উপস্থাপন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

জরায়ু মুখ ক্যানসারে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে পুনম পাণ্ডের, শুক্রবার বেলা ১১টা নাগাদ এই খবর ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। ৩২ বছরের নায়িকার এই আকস্মিক মৃত্যু ঘিরে দানা বাঁধে রহস্য। অবশেষে জবাব দিলেন পুনম নিজেই! হ্যাঁ, বেঁচে আছেন পুনম পাণ্ডে।

মৃত্যুর ভুয়া খবর ছড়িয়েছিলেন নিজেই! শনিবার পুনম নিজেই একটি ভিডিও বার্তা জারি করে জানালেন মৃত্যুর ভুয়া খবর ছড়ানোর কারণ।

শনিবার (৩ ফেব্রুয়ারি) নিজের ইনস্টাগ্রাম থেকে ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে জানান তিনি বেঁচে আছেন। আসলে মৃত্যু নিয়ে এই লুকোচুরির নেপথ্যে ছিল কারণ। জরায়ু-মুখের ক্যানসার নিয়ে মহিলাদের মধ্যে সচেতনতা বৃদ্ধি ছিল তার উদ্দেশ্য। মহিলাদের এই টিকার কী প্রয়োজনীয়তা সেটাই জানান পুনম।

সম্প্রতি অন্তর্বতী বাজেট পেশের দিন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণও কিশোরীর মেয়েদের জরায়ু-মুখের ক্যানসারে নিরাময়ের টিকার প্রসঙ্গ উল্লেখ করেন। তার পরের দিনই পুনমের এই পোস্ট, গোটা একদিন টানটান রহস্য। তবে কি অর্থমন্ত্রীর কথাকেই গুরুত্ব দিয়ে এমন কাণ্ড ঘটালেন তিনি! সেই জল্পনা রয়েই গেল।

এর আগে শুক্রবার (২ ফেব্রুয়ারি) অভিনেত্রীর অফিসিয়াল ইনস্টাগ্রাম পোস্টে লেখা হয়, ‘আজ সকালটা আমাদের জন্য কঠিন। আপনাদের গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আমরা আমাদের প্রিয় পুনমকে সার্ভিকাল ক্যানসারে হারিয়েছি।’ সেই পোস্টে আরো লেখা হয়েছিল, “দুঃখের এই সময়ে, আমরা আপনাদের কাছে সবরকম গোপনীয়তার জন্য অনুরোধ করব। এখন আমরা স্নেহের সঙ্গে তাকে স্মরণ করতে চাই।”

গ্ল্যামার দুনিয়ায় মডেলিং দিয়ে প্রবেশ করেছিলেন পুনম। এরপর ২০১৩ সালে ‘নাশা’ সিনেমার মধ্য দিয়ে বলিউডে পা রেখেছিলেন তিনি। ভোজপুরি, কন্নড় ইন্ডাস্ট্রিতেও করেছেন। তবে সাহসী, খোলামেলা অভিনয়ের কারণে কিছুদিনের মধ্যেই তার গায়ে সেঁটে যায় ‘অ্যাডাল্ট স্টার’-এর তকমা। তাকে শেষ দেখা গিয়েছিল কঙ্গনা রানাওয়াতের রিয়েলিটি শো ‘লক আপে’। এর আগে রিয়েলিটি শো ‘খতরো কে খিলাড়ি’-তেও দেখা গেছে তাকে।

 

View this post on Instagram

 

A post shared by Poonam Pandey (@poonampandeyreal)

সূত্র: এবিপি লাইভ

Tags: পুনম পান্ডে
Previous Post

হংকংয়ের মাঠে খেলার সম্ভাবনা আছে মেসির

Next Post

জেদ্দায় পঞ্চাশ বছরের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড

Next Post
জেদ্দায় সমুদ্র সৈকত ও আধুনিক ভবন, আবহাওয়া মেঘলা. Channel i News - চ্যানেল আই নিউজ

জেদ্দায় পঞ্চাশ বছরের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড

কেনিয়ার কারখানায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিকাণ্ড, নিহত ৩. Channel i News - চ্যানেল আই নিউজ

কেনিয়ার কারখানায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ৩

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT